কৃত্রিম বুদ্ধিমত্তা — মানস প্রতিম দাস

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
কৃত্রিম বুদ্ধিমত্তা
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

কৃত্রিম বুদ্ধিমত্তা

লেখক: মানস প্রতিম দাস || Manas Pratim Das
প্রকাশনী: Bangiya Bigyan Parishad || বঙ্গীয় বিজ্ঞান পরিষদ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩৫০৳৪০০-১৩%

সাশ্রয় ৳৫০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বুদ্ধিমান হয়েছে যন্ত্র। কথা শুনে বুঝতে পারে, চাহিদা বুঝে উত্তর শোনায়। লিখে প্রয়োজন বুঝিয়ে দিলে সাজিয়ে দেয় একটা গোটা প্রেজেন্টেশন। ছবি এঁকে দেয় মানুষের কল্পনার সঙ্গে তাল মিলিয়ে। গল্প রচনা করে দেয় নিমেষ...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ৪সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

বুদ্ধিমান হয়েছে যন্ত্র। কথা শুনে বুঝতে পারে, চাহিদা বুঝে উত্তর শোনায়। লিখে প্রয়োজন বুঝিয়ে দিলে সাজিয়ে দেয় একটা গোটা প্রেজেন্টেশন। ছবি এঁকে দেয় মানুষের কল্পনার সঙ্গে তাল মিলিয়ে। গল্প রচনা করে দেয় নিমেষে। সবকিছু দেখে বিস্ময় গোপন করতে পারেন না পোড় খাওয়া প্রযুক্তিবিদও। যন্ত্র বুদ্ধিমান হয়ে ওঠার যে সম্ভাবনাকে তাচ্ছিল্য করা হত এক সময় তা আজ অনেকটাই বাস্তব। ব্যাপারটা কীভাবে সম্ভব হল, অঙ্ক আর যন্ত্রের কারসাজিতে কখন কেমন সাফল্য ধরা দিল জানতে উৎসুক অনেকেই। অ্যালান ট্যুরিং থেকে রডনি ব্রুকস অবধি এআই পরিক্রমা নিঃসন্দেহে আকর্ষণীয়। কৃত্রিম বুদ্ধিমত্তার আজকের পরিমণ্ডলে বড়-বড় কর্পোরেশনের অবদানও অনস্বীকার্য। সেটা জানার আগ্রহও রয়ে গিয়েছে নবীন-প্রবীণের মনে। নতুন-নতুন এআই উপকরণ নিয়ে কৌতূহল তো রয়েইছে। জানা-বোঝার এই আগ্রহকে তৃপ্ত করার লক্ষ্য নিয়ে লেখা এই বই। কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎকে নানা দিক থেকে দেখার সুযোগ দেবে দু' মলাটের ভেতরে থাকা সম্ভার। সহজ কথায় বিজ্ঞানের আধুনিকতম ক্ষেত্রকে বোঝার এক দারুণ গাইড। লেখক পরিচিতি : বিজ্ঞানের ইতিহাস নিয়ে চর্চা এবং জনপ্রিয় বিজ্ঞান নিয়ে লেখালেখিতে তিন দশকের বেশি সময় ধরে যুক্ত রয়েছেন মানস প্রতিম দাস। বাগ্মী হিসাবেও সমাদৃত তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরে পিএইচডি করেছেন বিজ্ঞানের ইতিহাসে। কর্মসূত্রে আকাশবাণী কলকাতার অনুষ্ঠান প্রযোজক। কলকাতার এফ এম রেনবোতে কুড়ি বছর ধরে অবিচ্ছিন্নভাবে চলা 'বিজ্ঞান রসিকের দরবারে' তাঁর সেরা অবদান। লিখেছেন জনপ্রিয় বিজ্ঞানের বহু গ্রন্থ। জাতীয় ও রাজ্য পুরস্কারে সম্মানিত হয়েছে তাঁর কাজ, বেতার প্রযোজনার জন্য পেয়েছেন আকাশবাণীর একাধিক পুরস্কার। এশিয়াটিক সোসাইটি, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ সহ বিভিন্ন সারস্বত প্রতিষ্ঠানের সদস্য তিনি। ওয়েস্ট বেঙ্গল অ্যাকাডেমি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (সোশ্যাল সায়েন্স বিভাগ) ফেলো। ভালোবাসেন বেড়াতে, ছবি তুলতে।
নামকৃত্রিম বুদ্ধিমত্তা
লেখকমানস প্রতিম দাস
প্রকাশনীBangiya Bigyan Parishad || বঙ্গীয় বিজ্ঞান পরিষদ
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

মানস প্রতিম দাস

মানস প্রতিম দাস-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

মানস প্রতিম দাস-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Bangiya Bigyan Parishad || বঙ্গীয় বিজ্ঞান পরিষদ

Bangiya Bigyan Parishad || বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Bangiya Bigyan Parishad || বঙ্গীয় বিজ্ঞান পরিষদ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — কৃত্রিম বুদ্ধিমত্তা

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading