আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
কুদরত্ রঙ্গিবিরঙ্গী
লেখক: কুমারপ্রসাদ মুখোপাধ্যায় || Kumarprasad Mukhopadhyay
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৯৬৫৳১,১০০-১২%
সাশ্রয় ৳১৩৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ভারতীয় মার্গ সঙ্গীতের পথপ্রবাহ আমাদের নদনদীর ধারার মতোই জটিল। মূল, শাখা, শাখার শাখা, একাধিক ঘরানা, ঘরানার স্রষ্টা, ধারক বাহক, গুরুপরম্পরা, রাগ, রাগরূপ, শ্রুতি, স্মৃতি, আরোহণ, অবরোহণ, বাদী, বিবাদী, সম...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২৯২
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
ভারতীয় মার্গ সঙ্গীতের পথপ্রবাহ আমাদের নদনদীর ধারার মতোই জটিল। মূল, শাখা, শাখার শাখা, একাধিক ঘরানা, ঘরানার স্রষ্টা, ধারক বাহক, গুরুপরম্পরা, রাগ, রাগরূপ, শ্রুতি, স্মৃতি, আরোহণ, অবরোহণ, বাদী, বিবাদী, সমবাদী, প্রভৃতি শব্দ সমন্বয়ে যে বিষয়কল্পনা, তা ভীতিপ্রদ মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু সংগীত তো মজলিশে পরিবেশনের মন-ভেজানো শিল্প। সেই মজলিশী মেজাজ যদি সংগীতের ইতিহাসে সঞ্চারিত করা যায় তাহলে নীরসও হতে পারে তুলনাহীন সরস। তত্ত্ব ও তথ্যে ভরপুর, কিন্তু মুচমুচে। শতাব্দীর সেরা শিল্পী ও শিল্পঘরানার ইতিহাস ও বৈশিষ্ট্য বলা হচ্ছে, এক ঘরানার সঙ্গে আর এক ঘরানার তুলনা করা হচ্ছে, রাগ-রাগিণীর সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ করা হচ্ছে, সামান্য শ্রুতির পার্থক্যে কেমন করে রাগরূপ পাল্টাচ্ছে তাও দেখান হচ্ছে, অথচ সরসরচনার চেয়েও সুখপাঠ্য। সংগীত যাঁর বিষয় নয় তিনিও একবার শুরু করলে আর ছাড়তে পারবেন না। এই অসাধারণ গুণ এল কোথা থেকে। এইটাই হল কুমারপ্রসাদের লেখার ঘরানা। পারিবারিক উত্তরাধিকার। নিজে নাম করা শিল্পী। বিশিষ্ট ঘরানার উত্তরাধিকারী। বহু ওস্তাদের গান সেই ছেলেবেলা থেকেই সামনে বসে শুনে আসছেন। আবার বিদগ্ধ পাঠক। আবার অসাধারণ গুরু। এই সব গুণাবলী একত্র হয়েছে এই পরিবেশনে। সংগীত সম্পর্কিত লেখাও সেই কারণে হয়ে উঠেছে সংগীতের মতোই মজলিশী। শক্ত কথা, কিন্তু সহজ করে বলা। মার্গসংগীতের প্রবাদপ্রতিম শিল্পীরা রাজানুকুল্যে সংগীত নিয়েই জীবন কাটাতে পারতেন। তাঁদের জীবন ছিল বর্ণাঢ্য, ঘটনাবহুল। অনেকেই ছিলেন ভীষণ মেজাজী, একরোখা। সংগীতের পাশাপাশি তাঁদের জীবনকাহিনীও ছিল ভীষণ আকর্ষক। সেই সব কাহিনী ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়। জমে আছে গুরুকুলে। প্রবাদপ্রতিম গুরুদের প্রবীণ শিষ্যমণ্ডলীর স্মৃতিতে। কুমারপ্রসাদ মুখোপাধ্যায় নিজে ঘরানাদার সংগীতগুণী। তাঁর পিতা ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন মার্গসংগীতের সমঝদার সুখ্যাত সমালোচক ও লেখক। সেই সূত্রে কুমারপ্রসাদ লালিতই হয়েছেন সাংগীতিক পরিবেশে। নিজস্ব অভিজ্ঞতা ও রসসমৃদ্ধ লেখনীর যোগে রচনা করেছেন এমন এক গ্রন্থ—যা একাধারে ইতিহাস ও মার্গসংগীতের তথ্য সমৃদ্ধ আলোচনা।
| নাম | কুদরত্ রঙ্গিবিরঙ্গী |
|---|---|
| লেখক | কুমারপ্রসাদ মুখোপাধ্যায় |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ২৯২ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788172153427 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 539.0 |
| মাপ | 161 × 246 × 21.11 |
লেখক পরিচিতি
কুমারপ্রসাদ মুখোপাধ্যায়
কুমারপ্রসাদ মুখোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
কুমারপ্রসাদ মুখোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই