আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
লাল ছায়ার গথিক
লেখক: সমীরণ ঘোষ || Samiran Ghosh
প্রকাশনী: আলোপৃথিবী কথকতা প্রকাশন
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
‘শব্দ। শব্দার্থের পাঁজর স্পর্শের আকাঙ্ক্ষা। শব্দার্থের অসেতুসম্ভব বিনির্মাণ। সমীরণ ঘোষের কবিতায় এই তিনটি বিষয় আগুন নিয়ে খেলা করে। এক অবিশ্বাস্য কাব্যভাষার নির্মাণ করেছেন সমীরণ তাঁর স্বতন্ত্র যাত্রাপথে...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
‘শব্দ। শব্দার্থের পাঁজর স্পর্শের আকাঙ্ক্ষা। শব্দার্থের অসেতুসম্ভব বিনির্মাণ। সমীরণ ঘোষের কবিতায় এই তিনটি বিষয় আগুন নিয়ে খেলা করে। এক অবিশ্বাস্য কাব্যভাষার নির্মাণ করেছেন সমীরণ তাঁর স্বতন্ত্র যাত্রাপথে, এই পথে সতীর্থের সংখ্যা প্রায় হাতেগোনা। কখনও সমীরণ স্রেফ একা পথ প্রস্তুত করতে করতে এগিয়ে যান। বিস্ফোরণের আগের মুহূর্তে বিস্ফোরকের ভিতরের উপাদানসমূহ যে দমচাপা অপেক্ষায় নিজেদের প্রস্তুত করতে থাকে, সমীরণ ঘোষের কবিতায় শব্দ, অন্বয়, যতিচিহ, এমনকি স্পেস সমতুল্য অপেক্ষায় নিজেদের অস্তিত্ব জাগিয়ে রাখে। থাকেন এক-একজন বিরল কবি যাঁরা ভাষার স্থিতিস্থাপকতাকে নিজেদের মতো করে ব্যবহার করতে জানেন, প্রচলিত অর্থ তথ্য ব্যাখ্যার ঘেরাটোপ অতিক্রম ক'রে যাঁদের নির্মাণ পাঠককে হাতছানি দেয় বাস্তবের ভিতরের যে গভীরতর বাস্তব, তার দিকে এগিয়ে যাওয়ার জন্য। এই গ্রন্থে সমীরণ তাঁর চিরকালীন বিপজ্জনক খেলায় পুনরায় মগ্ন হয়েছেন। এক তন্ময় সাধকের চিন্তা-চেতনায় যে আলোছায়ার দুর্জেয় খেলা জেগে থাকে, তার অভিজ্ঞান ছড়িয়ে রয়েছে এই কাব্যের পরতে পরতে। হে পাঠক, শব্দের আয়ুষ হয়ে ওঠার এই অবিমিশ্র প্রকল্পে আপনি সমীরণের যোগ্য সতীর্থ হয়ে উঠুন।'-তমোয় মুখোপাধ্যায়
লেখক পরিচিতি :
সমীরণ ঘোষ সাতের দশকের গুরুত্বপূর্ণ কবি ও চিত্রশিল্পী।
জন্ম ১৯৫৫। বহরমপুর। প্রাতিষ্ঠানিক শিক্ষা সিভিল ইঞ্জিনিয়ারিং। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে চাকরি ও সেখান থেকে অবসর। 'রৌরব' নামক একটি দু-যুগ বিস্তৃত পত্রিকার সূচনা থেকেই এক মুখ্যজন হিসেবে প্রবেশ এবং তাঁর সব শবযাত্রায় কাঁধ দেওয়া পর্যন্ত এক বর্ণময় কাল উদ্যাপন।
কবিতা লেখার পাশাপাশি নিয়মিত ছবি আঁকেন। তাছাড়া বিভিন্ন পত্র-পত্রিকা ও বইয়ের মলাট আঁকাও তাঁর অন্যতম প্রিয় কাজ।
| নাম | লাল ছায়ার গথিক |
|---|---|
| লেখক | সমীরণ ঘোষ |
| প্রকাশনী | আলোপৃথিবী কথকতা প্রকাশন |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সমীরণ ঘোষ
সমীরণ ঘোষ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সমীরণ ঘোষ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
আলোপৃথিবী কথকতা প্রকাশন
আলোপৃথিবী কথকতা প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
আলোপৃথিবী কথকতা প্রকাশন-এর সব বই
