আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
লাল-সবুজে বাংলাদেশ
লেখক: সারওয়ার-উল ইসলাম || Sarwar Ul Islam
প্রকাশনী: Panjeree Publications Ltd || পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১৭৫৳২০০-১৩%
সাশ্রয় ৳২৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বাবার রঙের ঘরটা সামিয়ার খুব পছন্দ। 'রঙের ঘর' নামটা সামিয়ারই দেওয়া। বাবা বিকেল বেলা ইউনিভার্সিটি থেকে এসে আধা ঘণ্টার মতো শুয়ে বিশ্রাম নেন। তারপর উঠে চা খেয়ে এই ঘরে ঢোকেন। একটা বেতের ইজিচেয়ার আছে ঘরটায়।...
বিভাগ
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
১st Published, ২০২৫
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
বাবার রঙের ঘরটা সামিয়ার খুব পছন্দ। 'রঙের ঘর' নামটা সামিয়ারই দেওয়া। বাবা বিকেল বেলা ইউনিভার্সিটি থেকে এসে আধা ঘণ্টার মতো শুয়ে বিশ্রাম নেন। তারপর উঠে চা খেয়ে এই ঘরে ঢোকেন। একটা বেতের ইজিচেয়ার আছে ঘরটায়। সেখানে বসে আলতো করে দোল খেতে থাকেন। একসময় রংতুলি নিয়ে ক্যানভাসের সামনে দাঁড়ান তারপর গভীর মনোযোগ দিয়ে আঁকা শুরু করেন। সামিয়া তখন দূরে দাঁড়িয়ে বাবার আঁকা দেখে, কোনো কথা বলে না। বাবাও এতটাই নিমগ্ন থাকেন ছবি আঁকায় যে আশেপাশে বা খানিকটা দূরে দাঁড়িয়ে কেউ তাকে দেখছে কি না খেয়ালই করেন না। তুলির টানে কী যে সুন্দর সুন্দর ছবি এঁকে ফেলেন! সামিয়া মুগ্ধ হয়ে তাকিয়েই থাকে। আজ রঙের ঘরে ঢুকে একটা ছবির দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে সামিয়া। বেশ বড়ো ক্যানভাস। লাল-সবুজে মেশামিশির ভেতর কালচে কালচে টান। ছবির ভেতরে... দূরে একটা ছোট্ট ছেলে পতাকা হাতে দৌড়ে যাচ্ছে। কতই-বা বয়স হবে ছেলেটার! সামিয়ার চেয়ে দু-এক বছরের বড়ো হবে। পতাকার রং লাল-সবুজ। বাবার কাছে সামিয়া আজ জিজ্ঞেস করবে লাল-সবুজ রঙের কথা। কেন এই লাল-সবুজ রং বাবার এত পছন্দ? লাল-সবুজ মেশামিশির ভেতর কালচে রঙের টান। ছোট্ট ছেলেটা দৌড়াচ্ছে। পতাকা উড়ছে পতপত করে।
| নাম | লাল-সবুজে বাংলাদেশ |
|---|---|
| লেখক | সারওয়ার-উল ইসলাম |
| প্রকাশনী | Panjeree Publications Ltd || পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
| ভাষা | Bengali |
| সংস্করণ | 1st Published, 2025 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789849689775 |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
সারওয়ার-উল ইসলাম
সারওয়ার-উল ইসলাম-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সারওয়ার-উল ইসলাম-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Panjeree Publications Ltd || পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
Panjeree Publications Ltd || পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Panjeree Publications Ltd || পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড-এর সব বই