
পছন্দের তালিকায় রাখুন
চলচ্চিত্রে আইন - প্রথম পর্ব
লেখক: সরওয়ার নিজামী || Sorowar Nizami
প্রকাশনী: Sorowar Nizami || সরওয়ার নিজামী
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
'চলচ্চিত্রে আইন প্রথম পর্ব' গ্রন্থখানি মূলত আইন ও চলচ্চিত্রের সম্পর্ক নিয়ে এবং এতে আইনি চলচ্চিত্র নিয়ে কতিপয় প্রবন্ধ ও পৃথিবীবিখ্যাত পাঁচটি আইন বিষয়ক চলচ্চিত্রের ওপর পর্যালোচনা স্থান পেয়েছে। পৃথিবীবিখ...
বিভাগ
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
১st Published, ২০২৬
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
'চলচ্চিত্রে আইন প্রথম পর্ব' গ্রন্থখানি মূলত আইন ও চলচ্চিত্রের সম্পর্ক নিয়ে এবং এতে আইনি চলচ্চিত্র নিয়ে কতিপয় প্রবন্ধ ও পৃথিবীবিখ্যাত পাঁচটি আইন বিষয়ক চলচ্চিত্রের ওপর পর্যালোচনা স্থান পেয়েছে। পৃথিবীবিখ্যাত বহু চলচ্চিত্র মানুষের মুখে মুখে উচ্চারিত হলেও আইনি চলচ্চিত্র নিয়ে তেমন কোনো কথা, গল্প বা আওয়াজ শোনা যায় না। এমনকি আইনের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, আইনজীবীবৃন্দও এসব চলচ্চিত্র সম্পর্কে তেমন কিছু বলে না। এই না বলার কারণ হল আমাদের আইনশিক্ষাব্যবস্থায় এসব গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নিয়ে শিক্ষার্থীদের কোনো ধারণা না দেওয়া। সিলেবাসে আইনি সাহিত্য বা চলচ্চিত্র অন্তর্ভুক্ত না থাকলেও একজন শিক্ষক চাইলে আইনঅধ্যাপনার সময় এসব চলচ্চিত্রকে রেফারেন্স বা উদাহরণ হিসেবে শিক্ষার্থীদের সামনে হাজির করতে পারে। আইনের অধ্যাপকবৃন্দ চাইলে একজন শিক্ষার্থীকে আইনি সাহিত্য পড়তে বা আইনি চলচ্চিত্র দেখতে উৎসাহিত করতে পারে। এই উৎসাহ দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি। অধিকন্তু এলএলবি সিলেবাসে আইনি সাহিত্য বা চলচ্চিত্র ঐচ্ছিক হিসেবে অন্তর্ভুক্ত থাকলে শিক্ষার্থীদের উপকার বৈ ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
পৃথিবীর অন্তত পঞ্চাশটি শ্রেষ্ঠ আইনি চলচ্চিত্রের ওপর সেই ২০১৯ খ্রিস্টাব্দ হতে পর্যালোচনা লিখে আসছি। ছয় বৎসরের চেষ্টায় এর মধ্যে চল্লিশটির মতো চলচ্চিত্রের ওপর পর্যালোচনা লেখা সম্পন্ন হলেও অত্র গ্রন্থে হাজির করেছি মাত্র পাঁচটি পর্যালোচনা। এর কারণ- বাকি পর্যালোচনাগুলো নিয়ে আরও বিশদ অধ্যয়ন ও কাজ করার প্রয়োজন রয়েছে। এই পঁয়-তাল্লিশটি পর্যালোচনা ধারাবাহিকভাবে পরবর্তী পর্বগুলোতে স্থান পাবে। আমি আশা করি 'চলচ্চিত্রে আইন' গ্রন্থটির সবগুলো পর্ব প্রকাশিত হওয়ার পর আইনঙ্গন উপকৃত হবে। যাইহোক, অত্র গ্রন্থে উপস্থাপিত পাঁচটি পর্যালোচনা যে পাঁচটি চলচ্চিত্রকে কেন্দ্র করে সেগুলো আমার দৃষ্টিতে ও আমার মতে শ্রেষ্ঠ পাঁচ আইনি চলচ্চিত্র। তাই তাই প্রথম পর্বে আমি এই পর্যালোচনাগুলোকে স্থান দিয়েছি।
দ্বিতীয় ও তৃতীয় পর্বে আইনি চলচ্চিত্র বিষয়ক আরও কতিপয় প্রবন্ধ এবং বাকি পর্যালোচনাগুলো স্থান পাবে। এসব পর্যালোচনা যাতে তথ্যসমৃদ্ধ ও আইনঙ্গনের উপকারে আসে সে দিকটিও আমি বিবেচনায় রাখব ইনশাআল্লাহ। গ্রন্থখানিতে যা লিখেছি তার সাহিত্যিক ও তথ্যগত গুরুত্ব কতটুকু তা বিবেচনার ভার পাঠকের হাতে। পাঠকবৃন্দ যদি আমার লেখা হতে সামান্যও উপকৃত হয় তবে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করব।
| নাম | চলচ্চিত্রে আইন - প্রথম পর্ব |
|---|---|
| লেখক | সরওয়ার নিজামী |
| প্রকাশনী | Sorowar Nizami || সরওয়ার নিজামী |
| ভাষা | Bengali |
| সংস্করণ | 1st Published, 2026 |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
সরওয়ার নিজামী
সরওয়ার নিজামী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সরওয়ার নিজামী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Sorowar Nizami || সরওয়ার নিজামী
Sorowar Nizami || সরওয়ার নিজামী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Sorowar Nizami || সরওয়ার নিজামী-এর সব বই