লোকশিল্পলোক : নির্বাচিত প্রতিবেদন

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
লোকশিল্পলোক : নির্বাচিত প্রতিবেদন
পছন্দের তালিকায় রাখুন

লোকশিল্পলোক : নির্বাচিত প্রতিবেদন

প্রকাশনী: Monfakira

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৬৬৫৳৭৬০-১৩%

সাশ্রয় ৳৯৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
লোকশিল্প বাঁচবে না, বা সে ইতোমধ্যেই মৃত। যে-সমাজে বা যে-সব জনগোষ্ঠীতে এর বিবিধ রূপের সৃষ্টি, যে-সময়ে বা যে-ব্যবস্থায় এই সব রূপের লালন, তার কিছুই আজ আর নেই। এবং চাইলেও তা আর ফিরবে না। ফলে লোকশিল্পের যে...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

লোকশিল্প বাঁচবে না, বা সে ইতোমধ্যেই মৃত। যে-সমাজে বা যে-সব জনগোষ্ঠীতে এর বিবিধ রূপের সৃষ্টি, যে-সময়ে বা যে-ব্যবস্থায় এই সব রূপের লালন, তার কিছুই আজ আর নেই। এবং চাইলেও তা আর ফিরবে না। ফলে লোকশিল্পের যে-কোন আলোচনা, যে-কোন প্রতিবেদন সেই হারিয়ে-যাওয়া সমাজ আর ফেলে-আসা সময়ের জন্য দীর্ঘশ্বাস মাত্র। লোকশিল্পকে যেমন তার মৌলিক রূপে আর ফেরানো যাবে না, তেমনই বাইরে থেকে অনুদান কিংবা উপদেশ দিয়ে তার অস্তিত্বের সংকট কাটবে না। অনুদানে কিছু উপকার হতে পারে, সেটা জরুরিও, কিন্তু তার রূপ পালটে বা বাণিজ্যিক ভাবে তা ব্যবহার করে এখনকার সমাজের উপযোগী করতে গেলে তার ফল হয় বিকৃত, এবং ব্যর্থ। তার উদাহরণ যে নিত্য আমাদের চোখে পড়ে না, এমনও নয়। এখন বরং খোঁজার সময় কোথায় তার মূল, কোথায় তার জোর, আর তার জনপ্রিয়তার রহস্য। এবং সৃষ্টিশীল মানুষজন যদি সেই অনুসন্ধানের ফল আজ নিজের কাজে ব্যবহার করতে পারেন, তবেই লোকশিল্পের আদত পুনরুজ্জীবন ঘটতে পারে। বলা যায়, সেই লক্ষ্যেই এই সংকলন। আশা করা যায়, এখানে সংকলিত প্রখ্যাত শিল্পী এবং শিল্পরসজ্ঞ, যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর, গুরুসদয় দত্ত, দীনেশচন্দ্র সেন, বিনোদবিহারী মুখোপাধ্যায়, যামিনী রায়, মীরা মুখোপাধ্যায়, ডেভিড ম্যাকাচিয়ন, কমলকুমার মজুমদার, জয়নুল আবেদিন, নিখিল বিশ্বাস, কামরুল হাসান প্রমুখের লেখাপত্রে তার কিছু-কিছু সূত্র নিশ্চয় মিলবে।
নামলোকশিল্পলোক : নির্বাচিত প্রতিবেদন
প্রকাশনীমনফকিরা
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

প্রকাশনী সম্পর্কে

মনফকিরা
মনফকিরা

মনফকিরা প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

মনফকিরা-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — লোকশিল্পলোক : নির্বাচিত প্রতিবেদন

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading