আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
লোকসংস্কৃতির আলোকে বাংলা মঙ্গলকাব্য
লেখক: দীপঙ্কর মল্লিক || Dipankar Mallik
প্রকাশনী: Diya Publication || দিয়া পাবলিকেশন
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৯২০৳১,০৫০-১২%
সাশ্রয় ৳১৩০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এটি গবেষণা গ্রন্থ। বছরের পর বছর ফিল্ড ওয়ার্ক করে লোকসংস্কৃতির নানা উপাদান প্রমাণ সাপেক্ষে তুলে আনা হয়েছে মধ্যযুগের বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য পাঠের সঙ্গে মিলিয়ে দেখার জন্যে।
মঙ্গলকাব্য যতখানি না ধর্মস...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
এটি গবেষণা গ্রন্থ। বছরের পর বছর ফিল্ড ওয়ার্ক করে লোকসংস্কৃতির নানা উপাদান প্রমাণ সাপেক্ষে তুলে আনা হয়েছে মধ্যযুগের বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য পাঠের সঙ্গে মিলিয়ে দেখার জন্যে।
মঙ্গলকাব্য যতখানি না ধর্মসাহিত্য তার থেকে অনেক বেশি সমাজতত্ত্বের আকর গ্রন্থ হিসেবে। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে জানতে হলে মঙ্গলকাব্যের পাঠ অপরিহার্য হয়ে ওঠে। তুর্কি বিজয়ের পর অস্থির সমাজ পরিবেশের উষর জমি থেকে মঙ্গলকাব্যের ছোটো ছোটো কয়েকটি গাছ সদ্য সতেজ সবুজ পাতা মেলে ধরে। ধীরে ধীরে সেই গাছ বনস্পতির রূপ ধারণ করে। কে জানতো সেসব বনস্পতি থেকে এত ফুল ও ফল পাওয়া যাবে।
কি নেই মঙ্গলকাব্যের মধ্যে ? আপনি বাঙালিদের সকাল থেকে সন্ধ্যাবেলা কীভাবে অতিবাহিত হত সেই খবর জানতে চান ? আপনি কি খুঁজতে চান একটি সদ্যজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার পর পনেরো শতক থেকে আঠারো শতকের বাঙালিরা কি কি আচার বিচার সংস্কার প্রথা মানত ? আপনি কি জানতে চান, অষ্টকলায় কী ? নবনত্তা কী ? একুশ্যা কী ? জানতে চান কোন্ ভীতি মনস্তত্ত্বের কারণে ভাগ্যলিখনে এতখানি বিশ্বাস করত মধ্যযুগের বাঙালিরা ?
মধ্যযুগের বাঙালিদের বিবাহের রীতি-নীতি কেমন ছিল? কী ধরনের দেশাচার, স্ত্রী-আচার ও সংস্কার মানা হত ? কেন মেয়ের মা বিয়ের পর জামাই বশীকরণের জন্যে গোপনে ছুটত তান্ত্রিকের কাছে ?
কেন মধ্যযুগের মানুষ এত অসংখ্য টোটেম ট্যাবুতে বিশ্বাস করত ?
এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে,মঙ্গলকাব্য সবদিক থেকেই মাটির সম্পদ। এখানেই প্রথম লোকায়ত মানুষের জীবনের কথা শোনা যায়।
মঙ্গলকাব্যে জনজাতি সংস্কৃতি ও লোকায়ত জীবন সংস্কৃতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়। সেইসব অজানিত তথ্যের নির্দেশ দেবে সুদীর্ঘ গবেষণালব্ধ এই বইটি।
| নাম | লোকসংস্কৃতির আলোকে বাংলা মঙ্গলকাব্য |
|---|---|
| লেখক | দীপঙ্কর মল্লিক |
| প্রকাশনী | Diya Publication || দিয়া পাবলিকেশন |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
দীপঙ্কর মল্লিক
দীপঙ্কর মল্লিক-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
দীপঙ্কর মল্লিক-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Diya Publication || দিয়া পাবলিকেশন
Diya Publication || দিয়া পাবলিকেশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Diya Publication || দিয়া পাবলিকেশন-এর সব বই
