আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
মহাবলীপুরম
লেখক: Prasenjit Dasgupta || প্রসেনজিৎ দাশগুপ্ত || Prasenjit Dasgupta
প্রকাশনী: Signet Press || সিগনেট প্রেস
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২৫৳৬০০-১৩%
সাশ্রয় ৳৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ইংরেজ ঔপনিবেশিকদের এদেশে পদার্পণের বহু শতাব্দী আগেও মহাবলীপুরমের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন বিদেশি সূত্রে। গ্রিসের ভূগোলবিদ টলেমি-র রচনায় উল্লিখিত ‘মালাঙ্গে’ নামটিকেও মহাবলীপুরমের তৎকালীন নাম মনে করা...
ট্যাগ
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৩৬
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
ইংরেজ ঔপনিবেশিকদের এদেশে পদার্পণের বহু শতাব্দী আগেও মহাবলীপুরমের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন বিদেশি সূত্রে। গ্রিসের ভূগোলবিদ টলেমি-র রচনায় উল্লিখিত ‘মালাঙ্গে’ নামটিকেও মহাবলীপুরমের তৎকালীন নাম মনে করা হয়। হিউয়েন সাঙ তাঁর বিবরণে ‘কাঞ্চি’-কে পহ্লব রাজ্যের অন্তর্গত সমুদ্র-বন্দর হিসেবে উল্লেখ করলেও তিনি যে মহাবলীপুরমের কথাই বলতে চেয়েছিলেন, তা আন্দাজ করা যায়। শিল্প-বিশেষজ্ঞ এবং গবেষকরা পহ্লব রাজাদের নির্মিত মন্দিরগুলিকে, বিশেষত পাথর কেটে তৈরি গুহামন্দিরগুলিকে দুটি প্রধান ভাগে বিভক্ত করে থাকেন। এই প্রভেদের ভিত্তি যেমন খানিকটা নির্মাণশৈলীর তারতম্যে, তেমনই খানিকটা যুগ বা সময়ের পার্থক্যে। প্রথম ভাগের গুহামন্দিরগুলিকে বলা হয় মহেন্দ্ৰশৈলীর গুহামন্দির এবং অপর বিভাগটির নাম মামাল্লাশৈলীর গুহামন্দির। মামাল্লাশৈলীর অপর কীর্তি হল খোলা আকাশের নীচে, পাথরের গায়ে খোদাই করা অর্ধোত্থিত বা বাস-রিলিফের বিভিন্ন পৌরাণিক দৃশ্য। এই ধরনের কাজের উৎকৃষ্টতম উদাহরণ হল মহাবলীপুরমের শিল্পকীর্তি এবং স্থাপত্য। মহাবলীপুরমের প্রধান আকর্ষণ যে বারো-তেরোশো বছরের পুরনো প্রত্নকীর্তিগুলি, সে-বিষয়ে কোনও সন্দেহই থাকতে পারে না। উনিশশো চুরাশি সালে মহাবলীপুরমকে ইউনেস্কো ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। মহাবলীপুরমের প্রত্নসম্ভারের প্রতিটি ইঞ্চি প্রত্যেক শিল্পরসিকের, শিল্পবোদ্ধার এবং নিতান্ত সাধারণ মানুষেরও অবশ্যই দেখা উচিত। এই সব ইতিহাস ও ঐতিহ্যর সচিত্র সংঘবদ্ধ পরিচয় গ্রন্থিত হয়ে রইল এই বইতে।
| নাম | মহাবলীপুরম |
|---|---|
| লেখক | Prasenjit Dasgupta || প্রসেনজিৎ দাশগুপ্ত |
| প্রকাশনী | Signet Press || সিগনেট প্রেস |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ১৩৬ |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789350404843 |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
Prasenjit Dasgupta || প্রসেনজিৎ দাশগুপ্ত
Prasenjit Dasgupta || প্রসেনজিৎ দাশগুপ্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
Prasenjit Dasgupta || প্রসেনজিৎ দাশগুপ্ত-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Signet Press || সিগনেট প্রেস
Signet Press || সিগনেট প্রেস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Signet Press || সিগনেট প্রেস-এর সব বই