মহাভারতের চরিতাবলী — সুখময় ভট্টাচার্য

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
মহাভারতের চরিতাবলী
পছন্দের তালিকায় রাখুন

মহাভারতের চরিতাবলী

লেখক: সুখময় ভট্টাচার্য || Sukhomoy Bhattacharya
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৮৭৫৳১,০০০-১৩%

সাশ্রয় ৳১২৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
'রামায়ণ-মহাভারত ভারতবর্ষের চিরকালের ইতিহাস। অন্য ইতিহাস কালে-কালে কতই পরিবর্তিত হইল, কিন্তু এ-ইতিহাসের পরিবর্তন হয় নাই। ভারতবর্ষের যাহা সাধনা, যাহা আরাধনা, যাহা সংকল্প, তাহারই ইতিহাস এই দুই বিপুল কা...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৩৮০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

'রামায়ণ-মহাভারত ভারতবর্ষের চিরকালের ইতিহাস। অন্য ইতিহাস কালে-কালে কতই পরিবর্তিত হইল, কিন্তু এ-ইতিহাসের পরিবর্তন হয় নাই। ভারতবর্ষের যাহা সাধনা, যাহা আরাধনা, যাহা সংকল্প, তাহারই ইতিহাস এই দুই বিপুল কাব্যহর্মের মধ্যে চিরকালের সিংহাসনে বিরাজমান।'- লিখেছিলেন রবীন্দ্রনাথ। কাব্য হিসাবে রামায়ণ যে মহাভারতের থেকে প্রাচীন এ-কথা আমরা যেমন জানি, সেইসঙ্গে এও জানি যে, কাব্য হিসাবে রামায়ণের স্থান মহাভারতের উপরে। কিন্তু মহাভারতের মহিমা এতে বিন্দুমাত্র খর্ব হয় না। এ-দুই মহাকাব্যের নাম একত্রে উচ্চারিত হলেও দুটির উৎপত্তি ও প্রকৃতি যে স্বতন্ত্র, এ-কথা জানতেন আমাদের প্রাজ্ঞ পূর্বপুরুষেরা। সেজন্যই তাঁরা রামায়ণকে আখ্যাত করেছিলেন ‘কাব্য’-রূপে, আর মহাভারতকে চিহ্নিত করেছিলেন ‘পুরাণ-ইতিহাস’ হিসেবে। রামায়ণে শুধু গার্হস্থ্য আশ্রমের মর্মবাণী ধ্বনিত। আর মহাভারত মানবসভ্যতার সর্ববিধ আচার-অনুষ্ঠান ও চিন্তার আকর। এই মহাগ্রন্থে মানব-চরিত্রের যে জটিল রহস্য ও বৈচিত্র্য বিধৃত, ভারতীয় সাহিত্যে তার তুলনা পাওয়া যায় না। কথায় বলে, ‘যা নাই ভারতে, তা নাই ভারতে’। অর্থাৎ মহাভারতের অন্তর্গত নয়- এমন কিছুর অস্তিত্ব ভারতীয় চিন্তার মধ্যেও অলভ্য। পুরাকালে দেবতারা নাকি দাঁড়িপাল্লার একদিকে চাপিয়েছিলেন সরহস্য সমগ্র বেদ, অন্যদিকে মহাভারত। শেষোক্ত গ্রন্থের ওজন- মহত্ত্ব ও গুরুত্বের দিক থেকে- বেশি প্রমাণিত হওয়াতেই এ-গ্রন্থের নাম দেওয়া হয় ‘মহাভারত’। মহাভারতের আলোচনামাত্রই অমৃতসমান। আর তার প্রসঙ্গ শ্রবণ- পুণ্যবানের কর্ম। অধ্যাপক সুখময় ভট্টাচার্য সেই পুণ্যপ্রসঙ্গেরই অবতারণা করেছেন তাঁর এই দীর্ঘকাল দুষ্প্রাপ্য জন-বৃত গ্রন্থে। মহাভারতের বহুধা বৈচিত্র্যমণ্ডিত অসংখ্য চরিত্রের বিশাল, বর্ণময় মিছিল থেকে তিনি বেছে নিয়েছেন, গুরুত্ব-অনুসারে পঞ্চাশটিরও বেশি চরিত্র। মূল মহাভারত অনুসরণ করে, প্রাসঙ্গিক শ্লোক উৎকলন করে তিনি শুনিয়েছেন এই চরিতাবলীর আনুপূর্ব জীবন-ইতিহাস। শেষোক্ত গ্রন্থের ওজন—মহত্ত্ব ও দুর্বলতা প্রকৃতি ও স্বতন্ত্রতা। বিশ্লেষণ করেছেন দ্বন্দ্ব ও জটিলতার, সৌষম্য ও সীমাবদ্ধতার। অধ্যাপক সুখময় ভট্টাচার্যের পাণ্ডিত্য অগাধ, দৃষ্টি প্রখর, বক্তব্য ঋজু, এবং বর্ণনাভঙ্গি আশ্চর্যরকমের সর্বজনবোধ্য। এমন সর্বতোমুখী, পূর্ণাঙ্গ আলোচনা গ্রন্থ বিরল। এ যেন মহাভারতেরই এক নতুনতর, চিন্তা-উদ্দীপক ভাষ্য।
নামমহাভারতের চরিতাবলী
লেখকসুখময় ভট্টাচার্য
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৩৮০
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788170666523
মুদ্রণ দেশIndia
ওজন516.0
মাপ140 × 215 × 26.20

লেখক পরিচিতি

সুখময় ভট্টাচার্য

সুখময় ভট্টাচার্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সুখময় ভট্টাচার্য-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — মহাভারতের চরিতাবলী

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading