আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
মাঝখান থেকে
লেখক: শেখর বসু || Shekhar Basu
প্রকাশনী: the cafe table
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৮০৳৫৫০-১৩%
সাশ্রয় ৳৭০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ছয়ের দশকের প্রধান এবং গুরুত্বপূর্ণ সাহিত্য-আন্দোলন ‘শাস্ত্রবিরোধী ছোটগল্প’, যেটি ‘এই দশক’ পত্রিকাকে কেন্দ্র করে বছর-পনেরো চলেছিল, শেখর বসু ছিলেন তার অন্যতম প্রধান প্রবক্তা ও সদস্য-লেখক। লেখকের নতুন ধা...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
ছয়ের দশকের প্রধান এবং গুরুত্বপূর্ণ সাহিত্য-আন্দোলন ‘শাস্ত্রবিরোধী ছোটগল্প’, যেটি ‘এই দশক’ পত্রিকাকে কেন্দ্র করে বছর-পনেরো চলেছিল, শেখর বসু ছিলেন তার অন্যতম প্রধান প্রবক্তা ও সদস্য-লেখক। লেখকের নতুন ধারার নিবিড় গল্পচর্চার নিদর্শন ধরা পড়েছে ‘দশটি গল্প’ ও ‘মাঝখান থেকে’ গল্পগ্রন্থে।
প্রথমটি প্রকাশিত ও সহজেই উপলব্ধ। এবার দ্বিতীয়টির পালা।
‘মাঝখান থেকে’ গল্পগ্রন্থে সংকলিত গল্পগুলি বাছাই করা হয়েছিল ১৯৭০-৮১—এই এগারো বছর সময়পর্বে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গল্পগুলি থেকে। এই বইতে সংকলিত ‘টাঙ্গি’ গল্পটি ‘দেশ’-এ প্রকাশিত শেখরবাবুর প্রথম লেখা ছোটগল্প। এটি অনেক পাঠকের ভালোবাসা পেয়েছিল । ‘টাঙ্গি’ ছাপা হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ‘নতুন ধারার উল্লেখযোগ্য গল্প’ এই অভিধায় নয়া দিল্লি প্রকাশন সংস্থার হিন্দি ‘আজকাল’ পত্রিকায় লেখকের সচিত্র পরিচিতিসহ গল্পটির অনুবাদ ছাপা হয়েছিল। ‘মাঝখান থেকে’ সংকলনের বেশ কয়েকটি গল্প বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ‘বিয়ের তারিখ’-এর অনুবাদ বেরিয়েছিল সাহিত্য আকাদেমির পত্রিকায়।
‘মাঝখান থেকে’ গল্পটি দেশ পত্রিকায় প্রকাশিত হওয়ার অব্যবহিত পরে সুসাহিত্যিক শঙ্খ ঘোষ তাঁর ১৯৮০-র জার্নালে (‘জার্নাল’ পরে গ্রন্থাকারে প্রকাশিত হয়) লিখেছিলেন, “মনে পড়ছে কদিন আগে ‘দেশ’ পত্রিকায় শেখর একটি গল্প লিখেছে ‘মাঝখান থেকে’। বেশ জোরালো গল্প, সে-গল্পে আছে না-বলে কথা বোঝানোর এক বিপজ্জনক বিবরণ।”
১৯৮১ সালেই প্রখ্যাত লেখক জ্যোতিরিন্দ্র নন্দী একটি ব্যক্তিগত চিঠিতে তাঁর গবেষক জীবনীকারকে লিখেছিলেন, ‘আমার প্রিয় তরুণ লেখকদের তালিকায় শেখর বসুর নামটা যোগ করবেন।’
‘মাঝখান থেকে’ (Majhkhan Theke) গল্পগ্রন্থটির খোঁজ পড়ে প্রায়ই। কারণ ১৯৮১ সালে প্রকাশিত এই বইয়ের ছোটগল্পগুলি ‘নতুন ধারার একজন গুরুত্বপূর্ণ লেখক’ হিসেবে বৃহৎ পাঠকগোষ্ঠীর কাছে চিহ্নিত করেছিল শেখর বসুকে। পাঠক, সমালোচক এবং বিশিষ্ট লেখকরা উচ্ছ্বসিত হয়েছিলেন বইটি সম্পর্কে। সেই গ্রন্থ নবরূপে প্রকাশিত হল দ্য কাফে টেবল থেকে।
| নাম | মাঝখান থেকে |
|---|---|
| লেখক | শেখর বসু |
| প্রকাশনী | the cafe table || দ্য কাফে টেবিল |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
শেখর বসু
শেখর বসু-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
শেখর বসু-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

the cafe table || দ্য কাফে টেবিল
the cafe table || দ্য কাফে টেবিল প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
the cafe table || দ্য কাফে টেবিল-এর সব বই