আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
মালশ্রীর পঞ্চতন্ত্র
লেখক: গৌরী ধর্মপাল || Gouri Dharmapal
প্রকাশনী: Shishu Sahitya Samsad || শিশু সাহিত্য সংসদ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৯০৳৫৬০-১৩%
সাশ্রয় ৳৭০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বিষ্ণুশর্মা বিরচিত চিরনতুন পঞ্চতন্ত্রের অতিপরিচিত গল্পগুলি আমাদের বহুপঠিত, বহুচর্চিত। অর্থাৎ, গল্পগুলি আজ আমাদের কাছে ঐতিহ্যগত সম্পদের মতো। পরম্পরায় তাই পরবর্তী প্রজন্মের হাতে নিশ্চিন্তে সমর্পণের যোগ্...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
বিষ্ণুশর্মা বিরচিত চিরনতুন পঞ্চতন্ত্রের অতিপরিচিত গল্পগুলি আমাদের বহুপঠিত, বহুচর্চিত। অর্থাৎ, গল্পগুলি আজ আমাদের কাছে ঐতিহ্যগত সম্পদের মতো। পরম্পরায় তাই পরবর্তী প্রজন্মের হাতে নিশ্চিন্তে সমর্পণের যোগ্য।
এই সংকলনে গৌরী ধর্মপালের জাদুকলমের স্পর্শে গল্পগুলিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে, আস্বাদনে তাই তাদের তারিফযোগ্যতার পরিধিও হয়েছে বিস্তৃত।
পঞ্চতন্ত্র বা পাঁচটি পরিচ্ছেদে যথারীতি বিভক্ত হয়ে গল্পগুলি পরিবেশিত। প্রত্যেক পরিচ্ছেদে টানা একটি সুতোয় গল্পগুলি যথানিয়মে গাঁথা।
শুধু নবীন প্রজন্মই নয়, পুরোনো প্রজন্মের কাছেও গল্পগুলির স্বাদ এখনও বাসি হয়নি এ প্রত্যয় আমরা নিশ্চয় রাখতে পারি।
লেখক পরিচিতি :
গৌরী ধর্মপাল কলকাতায় জন্মেছেন ১৯৩১ খ্রিস্টাব্দে। স্কটিশচার্চ ও প্রেসিডেন্সি কলেজে পড়েছেন। আই.এ. বি.এ. এবং এম.এ. পরীক্ষাতে প্রথম হয়েছিলেন তিনি। সংস্কৃত সাহিত্যে ঈশান স্কলার। বাংলা ভাষার পাশাপাশি সংস্কৃত এবং গুজরাতি সাহিত্যেও তাঁর অনায়াস অধিকার। তবু ছোটোদের জন্যেই লিখতে বেশি ভালোবাসেন তিনি। শিশুসাহিত্য রচনার পাশাপাশি কখনো তিনি কবি, কখনো প্রাবন্ধিক, নয়তো অনুবাদক। লেডি ব্রেবোর্ন কলেজে সংস্কৃতের অধ্যাপিকা ছিলেন দীর্ঘদিন। তাঁর ছোটোদের জন্য লেখা চাঁদনি, চোদ্দপিদিম, আশ্চর্য কৌটো, ইংলেপিংলে এবং উপনিষদের গল্প বিশেষ উল্লেখযোগ্য। সংস্কৃত থেকে অনুবাদ করেছেন স্রোতোবহা মালিনী, কাদম্বরী, কঠোপনিষদ প্রভৃতি। তাঁর বেদের ভাষা ও ছন্দ এবং পুরোনতুন বেদের কবিতা বৈদিক সাহিত্য বিষয়ে দুটি উল্লেখযোগ্য গ্রন্থ। শিশুসাহিত্যে বিদ্যাসাগর পুরস্কার ছাড়াও পেয়েছেন ভুবনেশ্বরী পদক।
| নাম | মালশ্রীর পঞ্চতন্ত্র |
|---|---|
| লেখক | গৌরী ধর্মপাল |
| প্রকাশনী | Shishu Sahitya Samsad || শিশু সাহিত্য সংসদ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
গৌরী ধর্মপাল
গৌরী ধর্মপাল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
গৌরী ধর্মপাল-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Shishu Sahitya Samsad || শিশু সাহিত্য সংসদ
Shishu Sahitya Samsad || শিশু সাহিত্য সংসদ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Shishu Sahitya Samsad || শিশু সাহিত্য সংসদ-এর সব বই
