আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
মালিক
লেখক: কৌশিক রায় । || Kaushik Roy
প্রকাশনী: Aranyamon
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫৭০৳৬৫০-১২%
সাশ্রয় ৳৮০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
পঞ্চদশ শতকের শেষার্ধের ভারতবর্ষ।
মোগল বাদশারা উত্তর ভারত হয়ে দক্ষিণের দিকে সাম্রাজ্য সম্প্রসারণের জন্য উদগ্রীব হয়ে উঠেছেন। অপ্রত্যাশিত ভাবে আকবরের সেনাকে পর্যুদস্ত করলেন এক নারী- চাঁদবিবি! চাঁদবিবি দক...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
পঞ্চদশ শতকের শেষার্ধের ভারতবর্ষ।
মোগল বাদশারা উত্তর ভারত হয়ে দক্ষিণের দিকে সাম্রাজ্য সম্প্রসারণের জন্য উদগ্রীব হয়ে উঠেছেন। অপ্রত্যাশিত ভাবে আকবরের সেনাকে পর্যুদস্ত করলেন এক নারী- চাঁদবিবি! চাঁদবিবি দক্ষিণে রাজনীতির অন্যতম এক গুরুত্বপূর্ণ চরিত্র যিনি একাধারে বিজাপুর ও আহমেদনগর দুই পরস্পর বিরোধী রাজ্যের রাজমাতা ছিলেন। দক্ষিণের কুটিল রাজনীতির আবহে নিজ রাজ্য রক্ষার্তে তিনি সমস্ত সেনা ও সেনাপ্রধানদের ‘লবণের প্রতি দায়বদ্ধ’ বা ‘জন্মভূমির প্রতি দায়বদ্ধ’ থাকার আহ্বান করেছিলেন। আর ঠিক এভাবেই যুদ্ধ বিধস্ত পরস্পর বিরোধী রাজ্যগুলো প্রায়-শাসকহীন অবস্থাতেও লম্বা সময়ের জন্য মোগল সেনাকে দক্ষিণে বারে বারে পরাস্ত করতে সফল হয়েছিল। এই রাজনৈতিক সমীকরণের উজ্জ্বলতম ব্যক্তিত্ব ছিলেন মালিক অম্বর। একজন আফ্রিকান কৃতদাস যিনি দামাস্কাস, বাগদাদ থেকে বিক্রিত হতে হতে নিয়তির অদৃশ্য অঙ্গুলি হেলনে ভারতের আহমেদনগরে শেষবারের জন্য হাত বদল হন। ধীরে ধীরে একজন কৃতদাসই হয়ে উঠলেন দক্ষিণের রাজনীতির সবথেকে দক্ষ পরিচালক। মোগলদের তুলনায় মাত্র এক তৃতীয়াংশ সেনাবল সম্বল করেও মালিক বারে বারে মোগলদের পর্যুদস্ত করেছেন তাঁর দক্ষ গুপ্তচর বাহিনী ও মারাঠা অশ্বারোহীদের বাহিনীর ভরসায়। তাঁর অধীনে শিবাজীর পিতামহ মালোজী ভোঁসলে ও পিতা শাহাজী ভোঁসলে সুদক্ষ সেনা পরিচালনা করেছিলেন। তাঁর নীতি গ্রহণ করেই ভবিষ্যতে মারাঠারা অপেক্ষাকৃত ছোট সেনাবল নিয়েও সুদক্ষভাবে যুদ্ধ পরিচালনা রপ্ত করেছিলেন। এই ঐতিহাসিক সুবিস্তৃত উপন্যাস দক্ষিণ ভারতের গরলসম রাজনৈতিক সমীকরণের গল্প, একই সঙ্গে এমন এক মানুষের গল্প যিনি আফ্রিকার এক অন্ধকার কোণে জন্মেও নিজের চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে শাসনযন্ত্রের সর্বোচ্চ আসন লাভ করেছিলেন। এমন এক অদ্ভুত এই কাহিনি যে রূপকথাও হার মানবে।
| নাম | মালিক |
|---|---|
| লেখক | কৌশিক রায় । |
| প্রকাশনী | অরণ্যমন প্রকাশনী |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
| SKU | MALIK |
লেখক পরিচিতি
কৌশিক রায় ।
কৌশিক রায় ।-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
কৌশিক রায় ।-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

অরণ্যমন প্রকাশনী
অরণ্যমন প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
অরণ্যমন প্রকাশনী-এর সব বই