মণিমঞ্জুষা : বুদ্ধজীবনের আট মহিয়সী নারী — রোহিণী ধর্মপাল

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
মণিমঞ্জুষা : বুদ্ধজীবনের আট মহিয়সী নারী
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

মণিমঞ্জুষা : বুদ্ধজীবনের আট মহিয়সী নারী

লেখক: রোহিণী ধর্মপাল || rohini-dormopal
প্রকাশনী: Boichoi ।। বইচই

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩৩০৳৩৭৫-১২%

সাশ্রয় ৳৪৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
"বইয়ের নাম মণিমঞ্জুষা। মঞ্জুষা মানে পেটিকা। পাশ্চাত্য সাহিত্যে আছে Pandora’s Box— যা খুললেই কিলবিল করে মনের সব ময়লা, কালো বেরিয়ে এসেছিল। কিন্তু এই পেটিকা খুললে বেরোবে রত্নরাজি, যা মেয়েদের সত্যিকার...

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1Inside page 2Inside page 3Inside page 4

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১০৩
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

"বইয়ের নাম মণিমঞ্জুষা। মঞ্জুষা মানে পেটিকা। পাশ্চাত্য সাহিত্যে আছে Pandora’s Box— যা খুললেই কিলবিল করে মনের সব ময়লা, কালো বেরিয়ে এসেছিল। কিন্তু এই পেটিকা খুললে বেরোবে রত্নরাজি, যা মেয়েদের সত্যিকারের অলঙ্কার— তেজস্বিতা, দৃপ্ততা, দার্ঢ্য, আত্মমর্যাদাবোধ, স্বাধীনচিত্ততা, ঔদার্য, সাম্য। এই যুগের মেয়েদের সাজসজ্জার এই আসল উপকরণগুলি চিনিয়ে দেওয়ার জন্যই মণিমঞ্জুষা। হ্যাঁ, পাশ্চাত্যমুখী হও, কিন্তু পা-টা আর মনটা এই ভারতবর্ষে রাখো, কী অপরিসীম অমূল্য সব মণিমুক্তো রয়েছে ছড়িয়ে ছিটিয়ে— অবহেলায়, চিনতে শেখো! এই সংগ্রহটির আরেকটি উদ্দেশ্য হল বৌদ্ধভিক্ষুণীদের জীবন সম্পর্কে একটু সহজ ভাষায় জানানো। এই সংক্রান্ত যা আছে, সেখানে হয় অনুবাদ ভঙ্গিটি কঠিন, নয়তো লেখাগুলি গবেষণাধর্মী। প্রকাশক এবং সম্পাদক— দুজনেরই ইচ্ছে ছিল যে ঐতিহাসিক সত্যতাকে ভিত্তি করে সাধারণ কথ্য ভঙ্গিতে জীবনী নির্মাণ, বলা যেতে পারে রম্যপ্রবন্ধ, যা প্রবন্ধের শুষ্ক কাঠামো ভেঙে খানিক গল্পের আঙিনায় প্রবেশ করেছে। " প্ৰাক্‌ কথন থেকে : বৌদ্ধযুগ স্বয়ং বুদ্ধের চেয়েও কৌতূহলপ্রদ। সেই কৌতূহলের একটা বিন্দু হল সেই সময়ের মেয়েরা। এঁরা রীতিমতো পড়াশোনা শিখতেন, চর্চাও করতেন। নটীদের তো কথাই নেই। তাঁদের তো চৌষট্টি কলা শেখানো হত। বণিকের মেয়ে, হিসাবরক্ষণ তো শিখছেনই, সঙ্গে সঙ্গে মল্লযুদ্ধও তাঁর শেখার বিষয়। বণিকের স্ত্রী তাঁর ছোটবেলায় রাজা বিম্বিসারের সঙ্গে এক পাঠশালায় পড়েছেন, মারামারিও করেছেন। কোলিয় দেশ বা বংশের রাজকুমারী অস্ত্র শিক্ষাতেও সমান পারদর্শী প্রমাণ করলেন নিজেকে, তারপর সিদ্ধার্থের সঙ্গে তাঁর বিবাহ হয়। আরো অনেক এমন উদাহরণ আছে। এঁরা শিক্ষিত তো বটেই, স্বভাবতই অনেকে প্রতিভাসম্পন্নও হতেন। তাঁদের ট্রাজেডি হল তাঁদের কোনো জীবিকা ছিল না। হয় দাসী, নয় বারবধূ। এবং পুরুষ সমাজ ইচ্ছে করে দু'রকম নারীর ব্যবস্থা রাখতেন সমাজে। ঘরসংসার করবে, সন্তানের জন্ম দেবে – গৃহবধূ, আর কবিতা সঙ্গীত শাস্ত্রালোচনা ইত্যাদির জন্য থাকবে বারবধূ। দুজনেই ভোগ্যা। এই দ্বৈধতার ইতিহাস বহুদিনের। গৃহকর্ম অসহ্য মনে হওয়ায় নারী প্রব্রজ্যা নিচ্ছেন, এ রকম উদাহরণও আছে ভূরি ভূরি। আবার বয়স হয়ে আগেকার শ্রী নেই, সম্মান বা চাহিদাও নেই, ইনিও প্রব্রজ্যা নিচ্ছেন । এই পথটা গৌতম খুলে দিয়েছিলেন। এই রকম ৭৩ জন থেরী বা স্থবিরা বা নান এর লেখা পদ্য পাওয়া যায় থেরিগাথায়। এই সব উৎস থেকে তাঁদের মনস্তত্ত্ব, চরিত্র, সামাজিক অবস্থান নিয়ে যন্ত্রণার কথা জানা যায়। আশা করি এই সংকলন থেকে এমনই একটি বিশ্লেষণমূলক কথা ও কাহিনি পাব আমরা। সাহিত্যও হবে, ইতিহাসও হবে। জয়তু।
নামমণিমঞ্জুষা : বুদ্ধজীবনের আট মহিয়সী নারী
লেখকরোহিণী ধর্মপাল
প্রকাশনীBoichoi ।। বইচই
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা১০৩
অবস্থাNew
ISBN-139788194477365
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

রোহিণী ধর্মপাল

রোহিণী ধর্মপাল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

রোহিণী ধর্মপাল-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Boichoi ।। বইচই
Boichoi ।। বইচই

Boichoi ।। বইচই প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Boichoi ।। বইচই-এর সব বই
৳৩৩০
৳৩৭৫
1

রেটিং ও রিভিউ — মণিমঞ্জুষা : বুদ্ধজীবনের আট মহিয়সী নারী

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading