আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
মঞ্জুশ্রী
লেখক: গৌতম মিত্র || goutom mitro
প্রকাশনী: Krounchadweep || ক্রৌঞ্চদ্বীপ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭৪৫৳৮৫০-১২%
সাশ্রয় ৳১০৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
জীবনানন্দ-কন্যা মঞ্জুশ্রী দাশকে নিয়ে একটি সংকলন
সম্পাদনা : গৌতম মিত্র
_____________________________
“এই সংকলন-গ্ৰন্থে জহর সেনমজুমদার মঞ্জুশ্রী দাশের কবিতা নিয়ে দীর্ঘ একটি গদ্য এমন সময়ে লিখেছেন যখন তাঁ...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
জীবনানন্দ-কন্যা মঞ্জুশ্রী দাশকে নিয়ে একটি সংকলন
সম্পাদনা : গৌতম মিত্র
_____________________________
“এই সংকলন-গ্ৰন্থে জহর সেনমজুমদার মঞ্জুশ্রী দাশের কবিতা নিয়ে দীর্ঘ একটি গদ্য এমন সময়ে লিখেছেন যখন তাঁর নিজের মেয়েই মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছে। অলৌকিক লেখাটির নাম 'কবির মেয়ে'। জহর-কন্যা পূজা সেনমজুমদার, সে আজ আর আমাদের মধ্যে নেই। কিন্তু অপারেশন হওয়া নিজের এক চোখ হাত দিয়ে চেপে, আরেক চোখে দেখে দেখে রাত জেগে অনুবাদ করে ফেলছিলেন মঞ্জুশ্রী দাশের আটটি কবিতার!
কয়েকদিন আগে চলে গেলেন কবি আশিস সান্যাল। কবিকন্যাকে নিয়ে তাঁরও শেষ লেখা এই সংকলনের মর্যাদা বাড়িয়েছে। আপশোস তিনি দেখে যেতে পারলেন না!
সম্পাদক গৌতম মিত্র দীর্ঘদিন ধরে তিল তিল করে লেখা সংগ্রহ করে এই সংকলন সাজিয়েছেন। যেখানে কিছু সূত্র পেয়েছেন, দৌড়ে গেছেন, সে ন্যাশনাল লাইব্রেরি হোক বা বঙ্গীয় সাহিত্য পরিষদ, এমনকি দিল্লী, বাংলাদেশ আরও কত কত জায়গায়। মেধার সঙ্গে শিশুর সারল্য ও অসম্ভব অনুসন্ধিৎসু মন না থাকলে তাঁর মতো সম্পাদক হওয়া যায় না, সে তাঁর যত নিন্দুকই থাকুক না কেন!
মঞ্জুশ্রীর সহপাঠী, প্রেমিক থেকে শুরু করে প্রসূন মুখার্জি, যিনি জীবনানন্দের হারিয়ে গিয়ে ঠোঙা হতে শুরু করা জীবনানন্দের পাণ্ডুলিপিও উদ্ধার করে দিয়েছিলেন, তাঁর লেখাও আছে এই সংকলনে।
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কবি-সাহিত্যিকদের আরও সমস্ত গুরুত্বপূর্ণ লেখা সন্নিবেশিত হয়েছে যা সূচিপত্রে দ্রষ্টব্য।
আছে মঞ্জুশ্রী দাশের সাক্ষাৎকার।
আছে নানান পেপারকাটিং, ডকুমেন্ট, মঞ্জুশ্রীর দুষ্প্রাপ্য ছবি, বাবাকে নিয়ে পিএইচডি থিসিসের নির্বাচিত অংশের ফ্যাকসিমিলি, চিঠির ফ্যাকসিমিলি।
এমনকি শেষ মুহূর্তে সংগৃহীত আল মাহমুদকে লেখা তিনটি চিঠি। "--প্রকাশক
| নাম | মঞ্জুশ্রী |
|---|---|
| লেখক | গৌতম মিত্র |
| প্রকাশনী | Krounchadweep || ক্রৌঞ্চদ্বীপ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
গৌতম মিত্র
গৌতম মিত্র-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
গৌতম মিত্র-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Krounchadweep || ক্রৌঞ্চদ্বীপ
Krounchadweep || ক্রৌঞ্চদ্বীপ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Krounchadweep || ক্রৌঞ্চদ্বীপ-এর সব বই
