আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
মনুসংহিতা
লেখক: সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় || Suresh Chandra Bandyopadhyay
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,২২৫৳১,৪০০-১৩%
সাশ্রয় ৳১৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বহু যুগ ধরে যে ‘স্মৃতি’ বা ‘সংহিতা’ ভারতের হিন্দুসমাজকে নিয়ন্ত্রিত করেছে, সেই গ্রন্থ সম্পর্কে অনেকেই কৌতুহলী ও জিজ্ঞাসু। মনুস্মৃতি বা মনুসংহিতা বললেই আমাদের চোখের সামনে প্রথমেই ভেসে ওঠে। নানা বিধিনিষ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৪৪০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
বহু যুগ ধরে যে ‘স্মৃতি’ বা ‘সংহিতা’ ভারতের হিন্দুসমাজকে নিয়ন্ত্রিত করেছে, সেই গ্রন্থ সম্পর্কে অনেকেই কৌতুহলী ও জিজ্ঞাসু। মনুস্মৃতি বা মনুসংহিতা বললেই আমাদের চোখের সামনে প্রথমেই ভেসে ওঠে। নানা বিধিনিষেধের প্রাচীর ও শৃঙ্খল। কিন্তু আদপে তা নয়। একটা সময়ে যখন সমাজ ও সামাজিক রীতিনীতি বৃহদাকার এবং জটিল হয়ে যায়, সেই সময় মনুসংহিতার ভূমিকা ছিল পথপ্রদর্শকের। পরবর্তীকালে নানা প্রক্ষেপ, ভ্রমাত্মক ব্যাখ্যা, ব্রাহ্মণ্য শাসনের অপচার এবং সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির ফলে এই মহান ও সর্বাপেক্ষা প্রামাণ্য প্রাচীনতম ধর্মশাস্ত্র সম্পর্কে অনেকেই বিমুখ হয়ে উঠেছিলেন। কিন্তু একালের পর্যালোচনায় দেখা যাচ্ছে, এই গ্রন্থ শুধুমাত্র নিয়মনিষ্ঠ শাস্ত্রবিধান কিংবা লোকাচারের আধার নয়, সামগ্রিক বিচারে মনুস্মৃতিতে বিধৃত আছে ভারতের মর্মবাণী। এই গ্রন্থের পঠনপাঠন ব্যাপক। শুধু ভারতে নয়, মনুকৃত নিয়মকানুনের প্রভাব ছড়িয়ে পড়েছিল তখনকার ব্রহ্মদেশ, সিংহল, পারস্য, চিন, জাপান এবং সুদূর প্রাচ্যের বিভিন্ন দেশে। আনুমানিক ২০০ খ্রি. পূর্বাব্দ থেকে ২০০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে রচিত মনুসংহিতায় রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, জীবনবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা প্রভৃতি বিষয়ে যে-পর্যবেক্ষণ ও আলোচনা আছে তা এ যুগের মানুষকেও বিস্মিত করে। উদ্ভিদের যে প্রাণ আছে, আধুনিক বিজ্ঞানে স্বীকৃত এই সত্যটি, বোধ হয়, বেদোত্তর যুগে সর্বপ্রথম মনুস্মৃতিতেই ঘোষিত হয়। প্রাচীন ভারতের নৃতত্ত্ব এবং সমাজতত্ত্ব সম্বন্ধেও অনুপুঙ্খ আলোচনা আছে এই সংহিতায়। উচ্চনীচ নির্বিশেষে, বয়স ও বিদ্যার মর্যাদা সম্পর্কে উদার দৃষ্টিভঙ্গির পরিচয় রেখেছেন মনু। তাঁর মতে ‘অবর’ অথাৎ শূদ্রের কাছে ‘শুভবিদ্যা’ শ্রদ্ধাসহকারে শেখা উচিত। ‘অন্ত্য’ বা চণ্ডালের কাছেও ‘পরধর্ম’ অর্থাৎ পরাবিদ্যা জানা কর্তব্য। আধুনিকতার পাশাপাশি এখনও আমাদের দেশে জাতপাত আচার-বিচার কোথাও প্রত্যক্ষ, কোথাও বা প্রচ্ছন্নভাবে থেকে গেছে। এই পরিপ্রেক্ষিতে মনুসংহিতার পুনঃস্মরণ বিশেষ তাৎপর্যপূর্ণ। বিধিবিধানের কঠোর অনুশাসন সত্ত্বেও, মানবিক ভাবের প্রতি মনু যে-সম্মান দেখিয়েছেন, তা একালেও অনুসরণযোগ্য। লেখক সহজ সরল অনুবাদে, ভারতীয় ঐতিহ্যে শ্রদ্ধাশীল পাঠক-পাঠিকার কাছে, মনুসংহিতা পরিবেশন করেছেন। এই রাজকীয় গ্রন্থে আছে মূল সংস্কৃত শ্লোক, প্রাঞ্জল বঙ্গানুবাদ, বিস্তৃত অবতরণিকা, শব্দকোষ, গ্রন্থপঞ্জী এবং শ্লোকপাদসূচী।
| নাম | মনুসংহিতা |
|---|---|
| লেখক | সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ৪৪০ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788172155421 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 724.0 |
| মাপ | 161 × 246 × 29.66 |
লেখক পরিচিতি
সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই