মাশান রহস্য — সৌমনা দাশগুপ্ত

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
মাশান রহস্য
পছন্দের তালিকায় রাখুন

মাশান রহস্য

লেখক: সৌমনা দাশগুপ্ত || Soumana Dasgupta
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩১৫৳৩৬০-১৩%

সাশ্রয় ৳৪৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রচ্ছদ - পার্থপ্রতিম দাস ========== সংস্কৃতি, বিশেষত কৌম সংস্কৃতিই আমাদের জাতি-জনজাতির প্রকৃত ইতিহাসের সন্ধান দেয়। রাজারাজড়াদের যুদ্ধবিগ্রহের তুলনায় সেই ইতিহাস কম মূল্যবান নয়। তা বলে মানুষের কথা। তার...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

প্রচ্ছদ - পার্থপ্রতিম দাস ========== সংস্কৃতি, বিশেষত কৌম সংস্কৃতিই আমাদের জাতি-জনজাতির প্রকৃত ইতিহাসের সন্ধান দেয়। রাজারাজড়াদের যুদ্ধবিগ্রহের তুলনায় সেই ইতিহাস কম মূল্যবান নয়। তা বলে মানুষের কথা। তার যাপনের সংগ্রাম, দুখ-বেদন, রাগ-ক্রোধ, আহত অভিমান, আদান-প্রদান এসবেরই সন্ধান দেয় এই ইতিহাস। আদিম মানুষ থেকে আজকের সমাজবদ্ধ মানুষ হয়ে ওঠার ধারবাহিকতার দিকে লক্ষ করলে এবং মিথ ও মৌখিক ইতিহাস মিলিয়ে-মিশিয়ে দেখলে দেখা যায় পুরাণে বর্ণিত দেবদেবীর পুজো করা ছাড়াও ধীরে ধীরে প্রকৃতির কাছে অসহায় মানুষের মধ্যে স্থানীয় নানা প্রতিকূল অবস্থার থেকে রক্ষা পাওয়ার জন্য তৈরি হয় এক সমান্তরাল পূজা-অর্চনার ধারা, যা জন্ম দিয়েছে বিভিন্ন লোকদেবতার। এরকমই ঘন জঙ্গল, বন্য জন্তু, শ্বাপদ, বিপজ্জনক কীটপতঙ্গসংকুল উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স অঞ্চলের এক সুপ্রাচীন লোকদেবতা হলেন মাশান। গবেষকদের মতে, মানুষের ব্যক্তিগত বা সমষ্টিগত কল্যাণ কামনায় এই দেবতার পুজো করা হয়। আবার ভিন্নমতও রয়েছে। প্রায় পাল রাজাদের সময় থেকে মাশানের ভাবনার সূত্র পাওয়া যায়। উত্তরবঙ্গের নানা অঞ্চল, সিকিম, মেঘালয় এবং আসাম ছাড়াও বৌদ্ধ-ধর্ম প্রভাবিত শ্রীলংকা, নেপাল আর বাংলাদেশের কিছু অঞ্চলে মাশানের আরাধনা প্রচলিত রয়েছে। প্রাচীন অঙ্কনশৈলীর ছোঁয়া মাশানের গঠনের মধ্যে এখনও রয়ে গেছে। এর থেকে এই দেবতার অস্তিত্বের প্রাচীনতা সম্পর্কে একটা ধারণা করা যায়। পাওয়া যায় নানা রূপভেদ, যথা– বাড়ীকা মাশান, তিসিলা মাশান, ঘাটিয়া মাশান, ছুঁচিয়া মাশান, চলান মাশান, বহিতা মাশান, কাল মাশান, কুহুলীয়া মাশান, নাঙ্গা মাশান… গভীর আগ্রহে মাশান নিয়ে এইসব গবেষণা করে চলেছিলেন তরুণী মেঘনা। হঠাৎই খোঁজ পেলেন মাশানের বেশ কিছু দুষ্প্রাপ্য পটের। তারপরই রহস্যজনকভাবে উধাও তিনি। সেই সঙ্গে নিখোঁজ হল মাশানের দুষ্প্রাপ্য পটগুলিও। কোথায় গেলেন মেঘনা? কোথায় হারাল এই দুষ্প্রাপ্য সম্পদ? টানটান থ্রিলারের আঙ্গিকে আমাদের নিজস্ব সংস্কৃতিকে আঁকড়ে ধরারই আখ্যান ‘মাশান রহস্য'।
নামমাশান রহস্য
লেখকসৌমনা দাশগুপ্ত
প্রকাশনীSristisukh || সৃষ্টি সুখ
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

সৌমনা দাশগুপ্ত

সৌমনা দাশগুপ্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সৌমনা দাশগুপ্ত-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ

Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — মাশান রহস্য

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading