মাসিক বসুমতী : নির্বাচিত ৫০টি গল্প

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
মাসিক বসুমতী : নির্বাচিত ৫০টি গল্প
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

মাসিক বসুমতী : নির্বাচিত ৫০টি গল্প

প্রকাশনী: Shahartoli Prakashani || শহরতলি প্রকাশনী

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,৩১৫৳১,৫০০-১২%

সাশ্রয় ৳১৮৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সংকলক ও সম্পাদনা : পূর্ণেন্দু ঘোষ প্রকৃত প্রস্তাবে বাংলা সাহিত্যের জাগরণ ঘটে আধুনিক মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা এবং এই সূত্রে বিবিধ পত্রপত্রিকা প্রকাশের সৌজন্যে। বাংলা ভাষার প্রথম মাসিকপত্র 'দিগদর্শন'। এরই...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ২সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

সংকলক ও সম্পাদনা : পূর্ণেন্দু ঘোষ প্রকৃত প্রস্তাবে বাংলা সাহিত্যের জাগরণ ঘটে আধুনিক মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা এবং এই সূত্রে বিবিধ পত্রপত্রিকা প্রকাশের সৌজন্যে। বাংলা ভাষার প্রথম মাসিকপত্র 'দিগদর্শন'। এরই অব্যবহিত ধারাবাহিকতায় একের পর এক জন্ম নেয় বিভিন্ন সংবাদ ও সাহিত্য সাময়িকী। বাংলা সাহিত্যের পরিপুষ্টিতে এই পত্রপত্রিকাগুলির ভূমিকা অগ্রগণ্য। এই পত্রিকাগুলির মধ্যে 'মাসিক বসুমতী' একেবারেই স্বাতন্ত্র্যে উজ্জ্বল। এই পত্রিকার সম্পদ বলতে ছিল নানা বিষয়ের উৎকৃষ্ট রচনা। যেমন ঝকঝকে ছাপা; তেমনই এর রঙিন প্রচ্ছদ ও অন্যান্য অঙ্কিত চিত্র, কার্টুন, আলোকচিত্র ইত্যাদি। সেকালের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর পাঠকরুচির অফুরন্ত খোরাক ছিল এই পত্রিকার প্রতিটি পৃষ্ঠায়। যা প্রকাশিত হয়েছিল শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসের কৃপাধন্য উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত 'বসুমতী সাহিত্য মন্দির' থেকে। 'মাসিক বসুমতী' পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন উপেন্দ্রনাথের সুযোগ্য পুত্র সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 'মাসিক বসুমতী' পত্রিকার সূচনা ঘটে ১৯২২ সালে হেমেন্দ্রপ্রসাদ ঘোষের সম্পাদনায়। আর এই পত্রিকার সমাপ্তি ঘটে ১৯৭১ সালে। পত্রিকার আয়ু ছিল উনপঞ্চাশ বছর। এই সময়কালে হেমেন্দ্রপ্রসাদ ব্যতীত পত্রিকা সম্পাদনা করেছেন নানান সম্পাদকবৃন্দ। তাঁদের সুদক্ষ সম্পাদনায় পত্রিকার পৃষ্ঠায় উঠে এসেছেন অজস্র কলমচি। এখানে প্রসঙ্গত, 'মাসিক বসুমতী' ছোটোগল্পের অন্যতম রত্নখনি। এর পাতায় পাতায় ছড়িয়ে আছে ছোটোগল্পের অজস্র মণিমুক্তা। সেই গল্পগুলির একটি বৃহত্তম প্রামাণ্য সংকলন 'মাসিক বসুমতী: নির্বাচিত পঞ্চাশটি গল্প' নামক এই গ্রন্থ। যাঁরা খ্যাতিমান সাহিত্যিক, তাঁদের রচনাবলিতে কোনো কোনো গল্প স্থান পেলেও অধিকাংশই গল্প একালের পাঠকের কাছে তা একেবারেই অজানা। সাধু ও চলিত ভাষায় লিখিত এই গল্পগুলি যেমন তেমনভাবে আহৃত নয়। নয় খেয়ালখুশির সম্পাদনা। একালের চোখ দিয়ে সেকালের প্রতি ভিন্ন অবলোকন। সেদিক থেকে এই গল্প সংকলন বাংলা ছোটোগল্পের এক লুপ্ত কথামালার উজ্জ্বল উদ্ধার। আমাদের বিশ্বাস, 'মাসিক বসুমতী'র এই গল্প সংকলনটি 'শহরতলি'র পাঠককে প্রাণিত করবে।
নামমাসিক বসুমতী : নির্বাচিত ৫০টি গল্প
প্রকাশনীShahartoli Prakashani || শহরতলি প্রকাশনী
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

প্রকাশনী সম্পর্কে

Shahartoli Prakashani || শহরতলি প্রকাশনী

Shahartoli Prakashani || শহরতলি প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Shahartoli Prakashani || শহরতলি প্রকাশনী-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — মাসিক বসুমতী : নির্বাচিত ৫০টি গল্প

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading