আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
মাতাল হাওয়া
লেখক: হুমায়ূন আহমেদ || Humayun Ahmed
প্রকাশনী: Anyaprokash
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪০০৳৫০০-২০%
সাশ্রয় ৳১০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
হাবীব বললেন, আমাদের এই বাড়ি একটা প্রাচীন বাড়ি। প্রাচীন বাড়ির প্রাচীন নিয়মকানুন। অনাত্মীয় পুরুষমানুষের অন্দরমহলে প্রবেশ নিষেধ। নাদিয়ার শরীরের এখনো এমন অবস্থা না যে সে বাইরে এসে আপনার সঙ্গে দেখা করবে। আ...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২৩২
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
হাবীব বললেন, আমাদের এই বাড়ি একটা প্রাচীন বাড়ি। প্রাচীন বাড়ির প্রাচীন নিয়মকানুন। অনাত্মীয় পুরুষমানুষের অন্দরমহলে প্রবেশ নিষেধ। নাদিয়ার শরীরের এখনো এমন অবস্থা না যে সে বাইরে এসে আপনার সঙ্গে দেখা করবে। আপনার স্কলারশিপের কী যেন সমস্যার কথা নাদিয়া বলেছিল। কাগজপত্রগুলি যদি রেখে যান, তাহলে সমস্যা সমাধানের চেষ্টা করতে পারি। বিদ্যুত কান্তি দে বললেন, স্কলারশিপের সমস্যা সমাধানের চেয়ে নাদিয়ার সঙ্গে দেখা করা এখন আমার অনেক জরুরি।হাবীবের চোখের দৃষ্টি তীক্ষ্ম হলো। তিনি তাঁর সামনে বসা যুবকের দিকে তাকিয়ে রইলেন। যুবকের কথাবার্তার মধ্যে উদ্ধত ভঙ্গি আছে। তবে অত্যান্ত আত্মবিশ্বাসী ছেলে। আত্মবিশ্বাস চোখের তারায় ঝলমল করছে। হিন্দুদের চোখেমুখে একধরনের কাঁচুমাচু নিরামিষ ভাব থাকে, এর মধ্যে তা নেই। হাবীব বললেন, আমার মেয়ের সঙ্গে দেখা হওয়া অত্যন্ত জরুরি কেন?
-------------------------------------------------------------------------------------------
ময়মনসিংহ জজ কোর্টের জাদরেল ক্রিমিনাল ল'ইয়ার হাবীব। নিজের মামাকে হত্যার দায়ে অভিযুক্ত হাসান রাজা চৌধুরী এসেছে তার কাছে মামলা দিতে। কিন্তু ঘটনাচক্রে তাকে আশ্রয় নিতে হয় হাবীবের বাড়িতেই। এদিকে হাবীব সাহেবের ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে নাদিয়া দেশের টালমাটাল অবস্থায় ( ১৯৬৯) বাড়ি ফেরে। তাদের দুজনের দিকে তাকিয়েই হাবীব সাহেব ঠিক করেন শুধু হাসানকে বাঁচালেই চলবে না, নাদিয়ার সাথেও বিয়ের ব্যবস্থাও করতে হবে।
এর মাঝেই বইয়ে চলে আসে বাইরের উত্তাল পরিস্থিতির কথা। লেখক কিভাবে সেইসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে থেকে নিঃস্পৃহভাবে দেখেছেন সমস্ত পরিস্থিতি তার বয়ান। উঠে আসে ইয়াহিয়া সরকার ও গভর্নর মোনায়েম খানের তৎপরতার কথা, তাদের ছাত্র সংগঠন এনএসএফের কথা।
এদিকে বাড়িতে আশ্রিত ফরিদকে আসামী সাজিয়ে কেস ঠিক করে ফেলেন তিনি। একদিকে যখন ফরিদকে ফাসির দিকে ঠেলে দেওয়া হচ্ছে ওদিকে প্রস্তুত হচ্ছে হাসান-নাদিয়ার বিয়ের মঞ্চও। কিন্তু রঙ্গমঞ্চে বিদ্যুৎ কান্তিও আছেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাদিয়ার শিক্ষক এবং নাদিয়া তাকে পছন্দ করে। আবার আছে রেশমা যে পছন্দ করে হাসানকে।এমন অবস্থায় হাসানের এক সিদ্ধান্ত পাল্টে দেয় সমস্ত পরিস্থিতি। কি ছিল সেই সিদ্ধান্ত? হাসান-নাদিয়ার বিয়ে কি হবে? বিদ্যুতেরই বা কি হবে?
| নাম | মাতাল হাওয়া |
|---|---|
| লেখক | হুমায়ূন আহমেদ |
| প্রকাশনী | অন্যপ্রকাশ |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ২৩২ |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789845021111 |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
হুমায়ূন আহমেদ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

অন্যপ্রকাশ
অন্যপ্রকাশ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
অন্যপ্রকাশ-এর সব বই
