আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
মাটির বাড়ি : স্থাপত্য ও সংস্কৃতি
লেখক: স্বপনকুমার ঠাকুর || Swapankumar Thakur
প্রকাশনী: karigar || কারিগর
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৮৪০৳৯৬০-১৩%
সাশ্রয় ৳১২০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
গত শতক থেকে গ্রামবাংলার সর্বস্তরে পরিবর্তনের হাওয়া লেগেছে। চাষের কাজে আমূল পরিবর্তন এসেছে। মাঠে মুনিশের প্রাধান্য কমেছে। পাল্লা দিয়ে বেড়েছে যন্ত্রের দাপট। গ্রামে এখন কী নেই। পাকা রাস্তার মোড়ে মোড়ে দোক...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
গত শতক থেকে গ্রামবাংলার সর্বস্তরে পরিবর্তনের হাওয়া লেগেছে। চাষের কাজে আমূল পরিবর্তন এসেছে। মাঠে মুনিশের প্রাধান্য কমেছে। পাল্লা দিয়ে বেড়েছে যন্ত্রের দাপট। গ্রামে এখন কী নেই। পাকা রাস্তার মোড়ে মোড়ে দোকানপাট। ক্ষেতি জমির জায়গা জুড়ে দুর্গন্ধ ছড়ানো পোলট্রি ফার্ম। ইট রড সিমেন্টের দোকান। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে গ্রাম্য ঘরবাড়ির। মাটির বাড়ি ভেঙে দু কামরার পাকা বাড়ি মাথা তুলছে সরকারি ও নিজস্ব উদ্যোগে। যে মাটির ঘরগুলি এখনও টিকে আছে তার খড়ের চাল আর নেই বললেই চলে। আকাল লেগেছে চাল ছাওয়ানোর জন্য লম্বা খড়ের। স্বভাবতই দেওয়াল-বাড়ুই চাল-বাড়ুই পেশা এখন লুপ্তপ্রায়। মাটির বাড়ির খড়োটিশিল্পী গ্রাম গ্রামান্তরে খুঁজে পাওয়াই সমস্যা।
অথচ আবহমান কাল ধরে গ্রামের মাটির বাড়ির স্থাপত্য বহু বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। মাটির বাড়ির খড়ো ঘরের বাঁকানো চালের স্থাপত্য বাংলার স্বাধীন সুলতানি আমল থেকে মোগল, রাজপুত স্থাপত্যে এক বিশেষ স্থান অধিকার করেছে। বাংলার পোড়ামাটির মন্দির স্থাপত্য ও ইংরেজদের বাংলো বা ডাকবাংলোতে চালা ঘরের স্থাপত্য সগৌরবে স্থানলাভ করেছে। সবমিলিয়ে এর সঙ্গে জড়িয়ে রয়েছে এক সমৃদ্ধ লোক-ইতিহাস, লোকসংস্কৃতি ও দেশীয় স্থাপত্যের বহু বর্ণময় বৈশিষ্ট্য। এসব নিয়েই লেখা হয়েছে 'মাটির বাড়ি-স্থাপত্য ও সংস্কৃতি' শীর্ষক আকর বইটি।
মূল্য ৪৮০/-
| নাম | মাটির বাড়ি : স্থাপত্য ও সংস্কৃতি |
|---|---|
| লেখক | স্বপনকুমার ঠাকুর |
| প্রকাশনী | karigar || কারিগর |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
স্বপনকুমার ঠাকুর
স্বপনকুমার ঠাকুর-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
স্বপনকুমার ঠাকুর-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

karigar || কারিগর
karigar || কারিগর প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
karigar || কারিগর-এর সব বই