আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
মেঘমল্লারে আছি, আছি দীপকেও
লেখক: বিশ্বজিৎ ঘোষ || Biswajit Ghosh
প্রকাশনী: Banalata Prakashan || বনলতা প্রকাশন
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২৬৫৳৩০০-১২%
সাশ্রয় ৳৩৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রচ্ছদ : হিরণ মিত্র
লেখকের ছবি : সুমন ঘোষ
কাব্যগ্রন্থটির দুটো অংশ।
ভিজে অন্তঃপুর-এর ২৪টা কবিতার বেশিরভাগই আর্দ্র সংরাগ ছুঁয়ে যেন প্রেমের এক অনন্ত যাত্রা! যৌনতার দিগন্ত পেরিয়ে পরাপৃথিবী আর বাস্তবের মা...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
প্রচ্ছদ : হিরণ মিত্র
লেখকের ছবি : সুমন ঘোষ
কাব্যগ্রন্থটির দুটো অংশ।
ভিজে অন্তঃপুর-এর ২৪টা কবিতার বেশিরভাগই আর্দ্র সংরাগ ছুঁয়ে যেন প্রেমের এক অনন্ত যাত্রা! যৌনতার দিগন্ত পেরিয়ে পরাপৃথিবী আর বাস্তবের মাঝে জায়মান ভালোবাসারা যেন জীবনের মুহূর্তদের স্পন্দমান বাঁচিয়ে রাখতে চায় কবিতাগুলোতে!
সময়ের কনচের্টো বিভাগের ২২টি কবিতা বহমান সময়ের স্পন্দন বুকে নিয়ে যেন যৌথ অনুভবের এক অমেয় সংবেদনা! সময়ের আঁচড় আর সমাজের রক্তক্ষরণ থেকে উঠে এসে কবিতার শর্তে জন্ম নিয়েছে কম্পমান নিগূঢ় বোধের এক একটা স্পর্শ! কখনও শব্দের ছায়ায় যন্ত্রণাক্লিষ্ট হতাশা, কখনও অনিকেত মুহূর্তের নিশ্চল বিষণ্ণতা, কখনও একাকী হয়ে যাওয়ার অনপনেয় আতঙ্ক! অন্ধকারের অনিবার্য চলন উদ্দীপক হয়ে উঠলে কবিতাগুলো যেন এভাবেই সমাজ ও ব্যক্তির সমাপতিত বিপন্নতার দিকে ইঙ্গিত করে। ব্যক্তি বিপন্নতার ঐ মৃন্ময় পরিসরই কবিতাগুলোকে প্রগাঢ় ভাবের অনুসারী ও সংকেত-ঋদ্ধ করে তুলেছে। এ-বই পাঠকের নান্দনিক ও মাননিক সঞ্চয় হয়ে থাকবে।
লেখক পরিচিতি :
রোদের মতো কলম। মনের অশেষ কাগজে কবিতার আরণ্য সেই কবে থেকে। নৈঃশব্দ্য ধারণের ঘেরাটোপে প্রকাশিত হচ্ছিল এখানে সেখানে। শাঁখে ফুঁ দেওয়ার ইচ্ছে এল বিলম্বিত কালের পরে। নীলিমায় এখন বৃষ্টি। দীপক ও মল্লারের হরিণী মূর্ছনা এক সঙ্গে।
এবং তিনি সুখ্যাত প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক ও কবিতার মান্য আলোচক। ছিলেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের উচ্চপদস্থ।
জন্ম ৪ অক্টোবর ১৯৬০ বনগাঁ।
| নাম | মেঘমল্লারে আছি, আছি দীপকেও |
|---|---|
| লেখক | বিশ্বজিৎ ঘোষ |
| প্রকাশনী | Banalata Prakashan || বনলতা প্রকাশন |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
বিশ্বজিৎ ঘোষ
বিশ্বজিৎ ঘোষ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
বিশ্বজিৎ ঘোষ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Banalata Prakashan || বনলতা প্রকাশন
Banalata Prakashan || বনলতা প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Banalata Prakashan || বনলতা প্রকাশন-এর সব বই
