আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
মৃতেরা কোথাও নেই
লেখক: সোমজা দাস || Somaja Das
প্রকাশনী: deep
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২৫৳৬০০-১৩%
সাশ্রয় ৳৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
নব দিগন্ত হোম থেকে হারিয়ে গেল লালন নামে একটি অনাথ কিশোর। টাপুরদির অধ্যাপক বন্ধু উত্তীয় সোম একজন সমাজসেবী। পথশিশুদের নিয়ে কাজ করেন তিনি। উত্তীয় চান, টাপুরদি লালনকে খুঁজে বের করুক।
অপরদিকে জোকা এক্সপ্র...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২৮০
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
নব দিগন্ত হোম থেকে হারিয়ে গেল লালন নামে একটি অনাথ কিশোর। টাপুরদির অধ্যাপক বন্ধু উত্তীয় সোম একজন সমাজসেবী। পথশিশুদের নিয়ে কাজ করেন তিনি। উত্তীয় চান, টাপুরদি লালনকে খুঁজে বের করুক।
অপরদিকে জোকা এক্সপ্রেসওয়েতে পাওয়া গেল এক অজ্ঞাতপরিচয় প্রৌঢ়ের মৃতদেহ। ময়নাতদন্তের পর জানা গেল তার শরীর থেকে দুটি কিডনিই কে বা কারা অপারেট করে বের করে নিয়েছে। কলকাতা পুলিশের ধারণা, এক বা একাধিক অর্গ্যান ট্র্যাফিকিং চক্র কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে। ডিসিডিডি সৌরভ সান্যালের নেতৃত্বে লালবাজারের গোয়েন্দা পুলিশের দল তদন্ত শুরু করল। অন্যদিকে মুখ্যমন্ত্রী অম্লান চক্রবর্তীর অনুমত্যানুসারে টাপুরদিও নবদিগন্ত হোমে শিশু-কিশোরদের অন্তর্ধানের রহস্য উন্মোচনের জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাল। প্রকাশিত হতে থাকল হত্যা, অপহরণ সহ গভীর ষড়যন্ত্রের এক অন্ধকার কাহিনি।
একদিকে একটি কিশোরকে খুঁজে বের করার চ্যালেঞ্জ, অন্যদিকে একটি অপরাধ চক্র ভাঙার লড়াই কোথাও কি এসে মিশে যাবে? এই চক্রের মাস্টারমাইন্ড রাঘব সামন্তের আসল পরিচয় কী? কীভাবে এতটা ক্ষমতাশালী হয়ে ওঠে এসব অপরাধীরা? কীভাবে রাজনীতির খেলা চলতে থাকে, কেমন করেই বা প্রশাসন, আইন এদের হাতের ক্রীড়নকে পরিণত হয়? স্বাস্থ্য পরিষেবার আড়ালে রোজ কতো অপরাধ সংঘটিত হয়, তারই এক জীবন্ত আলেখ্য 'মৃতেরা কোথাও নেই'।
টাপুরদি কি পারবে রহস্যের সমাধান করতে? নাকি এবার সত্যিই হেরে যাবে সে?
| নাম | মৃতেরা কোথাও নেই |
|---|---|
| লেখক | সোমজা দাস |
| প্রকাশনী | Deep Prakashan || দীপ প্রকাশন |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ২৮০ |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সোমজা দাস
সোমজা দাস-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সোমজা দাস-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Deep Prakashan || দীপ প্রকাশন
Deep Prakashan || দীপ প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Deep Prakashan || দীপ প্রকাশন-এর সব বই