আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
মিস্মিদের কবচ
লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় || Bibhutibhushan Bandopadhyay
প্রকাশনী: Shishu Sahitya Samsad || শিশু সাহিত্য সংসদ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১৪০৳১৬০-১৩%
সাশ্রয় ৳২০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সম্ভবত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একমাত্র গোয়েন্দা কাহিনী হল মিসমিদের কবচ। নামজাদা প্রাইভেট ডিটেকটিভ নিবারণ সোমের দু-তিন জায়গায় উল্লেখ পেলেও, এখানে রহস্য সমাধানে নিযুক্ত তাঁর সহকারী, সুশীল। ...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৯০
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সম্ভবত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একমাত্র গোয়েন্দা কাহিনী হল মিসমিদের কবচ। নামজাদা প্রাইভেট ডিটেকটিভ নিবারণ সোমের দু-তিন জায়গায় উল্লেখ পেলেও, এখানে রহস্য সমাধানে নিযুক্ত তাঁর সহকারী, সুশীল। স্বয়ং গোয়েন্দা প্রবরের ভূমিকা এখানে অনেকটা ফেলুদা-কাহিনীর সিধু জ্যাঠার মত। যদিও বড়মামার নির্দেশে গল্পের নায়ক সুশীল, ওঁকে এই রহস্য সমাধানে নিবৃত্ত করে রাখে।
🪀 মাতুলালয় ভ্রমণে শ্যামপুরের নন্দোৎসবে সুশীলের সাথে আলাপ হয় স্থানীয় বাক্যবাগীশ হরিশ গাঙ্গুলীর। বিপত্নীক ঐ ভদ্রলোক সুদে টাকা খাটিয়ে বেশ দু-পয়সা রোজগার করেন। আবার জনে জনে জাহির করে বেড়ান সঞ্চিত অর্থের গুপ্তকথা। সুশীলের আশঙ্কাকে সত্যি প্রমাণ করে একদিন খুন হল গাঙ্গুলী মশাই। মৃত্যুর ৩-৪ দিন পর নিজের ঘর থেকেই উদ্ধার হয় ওঁর মৃতদেহ। বড়মামার তলব পেয়ে সুশীল যখন গ্রামে পৌঁছায়, ততক্ষণে দাহ-কার্য্য শেষ। পাঁড়া প্রতিবেশীর অত্যধিক আনাগোনায় খুনীর হাত-পাঁয়ের ছাপও পাওয়া দুস্কর। পাওনা বলতে একটা মুচরে ভাঙা সেওড়া ডাল, হারিয়ে যাওয়া হিসাবের খাতা থেকে ছেঁড়া একটা পাতা আর একটা কাঠের পাত যাতে খোদাই করা আছে একটা ফুল ও শেয়াল জাতীয় একটা পশুর ছবি - মিসমিদের কবচ।
🪀 অসমের উপজাতি মিসমি সম্প্রদায়ের এক অপদেবতার কবচ যে এখানে মহা গুরুত্বপূর্ণ নথি, তা তো বোঝাই যাচ্ছে। কিন্তু, কি অভিশাপ লুকিয়ে আছে ঐ কবচে ! শিক্ষানবীশ সুশীল কি পারবে টুকরো টুকরো সব সূত্রগুলোকে এক সূতোয় গেঁথে ফেলতে ! নাকি, বড়মামার দেওয়া শর্ত মোতাবেক গোয়েন্দা লাইন ছেড়ে ব্রতী হবে অন্য কোন পেশায়। জানতে হলে অবশ্যই পড়তে হবে বহুচর্চিত এই উপন্যাস।
🪀 ১৯৪২ সালে লেখা "মিসমিদের কবচ" লেখকের প্রথম গোয়েন্দা গল্প সৃষ্টির প্রয়াস। সে হিসেবে বেশ কিছু অসঙ্গতিকে গুরুত্ব না দিলে এক অন্য বিভূতিভূষণকে চেনার জন্য এই কিশোর সাহিত্য অবশ্যপাঠ্য। এই গল্প আপনাকে নিয়ে যাবে বাংলার উত্তর ২৪ পরগণার প্রত্যন্ত জনপদ থেকে অসমের দুর্গম জঙ্গলে ঘেরা সদিয়া অঞ্চলে। আর এখানেই, লেখক নিজের চেনা ছন্দে প্রকৃতির অপরূপ রূপের বর্ণবিন্যাস সৃষ্টি করে আপনার মন জয় করে নেবে।
পাঠপ্রতিক্রিয়া - pankaj
| নাম | মিস্মিদের কবচ |
|---|---|
| লেখক | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
| প্রকাশনী | Shishu Sahitya Samsad || শিশু সাহিত্য সংসদ |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ৯০ |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788179551929 |
| পাঠের স্তর | 11-16 years |
| মুদ্রণ দেশ | India |
| SKU | Mismider Kabach- Bibhutibhushan Bandyopadhyay |
লেখক পরিচিতি
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Shishu Sahitya Samsad || শিশু সাহিত্য সংসদ
Shishu Sahitya Samsad || শিশু সাহিত্য সংসদ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Shishu Sahitya Samsad || শিশু সাহিত্য সংসদ-এর সব বই
