আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
মোগলমারির বৌদ্ধমহাবিহার
লেখক: সূর্য নন্দী || Surya Nandi
প্রকাশনী: Parul || পারুল প্রকাশনী
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২৫৳৬০০-১৩%
সাশ্রয় ৳৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
২০০৩-০৪ সালে অধ্যাপক অশোক দত্তের নেতৃত্বে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের অন্তর্গত মোগলমারি গ্রামে বৌদ্ধমহাবিহারের আবিষ্কার এক তাৎপর্যবাহী ঘটনা। মধ্যযুগের ইতিহাস, বিশেষত তাম্রলিপ্ত সংলগ্ন অঞ্চলে বৌদ্ধধর্মে...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
২০০৩-০৪ সালে অধ্যাপক অশোক দত্তের নেতৃত্বে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের অন্তর্গত মোগলমারি গ্রামে বৌদ্ধমহাবিহারের আবিষ্কার এক তাৎপর্যবাহী ঘটনা। মধ্যযুগের ইতিহাস, বিশেষত তাম্রলিপ্ত সংলগ্ন অঞ্চলে বৌদ্ধধর্মের প্রচার ও প্রসার সম্পর্কে আমাদের এতাবৎ গৃহীত ধারণাকে পুনর্বিচার করতে বাধ্য করেছে এই ঐতিহাসিক উৎখনন।
ষষ্ঠ থেকে দ্বাদশ শতক পর্যন্ত বিদ্যমান একাধিক বিহারের সমন্বয়ে তৈরি এই মহাবিহার গুপ্ত-পরবর্তী যুগ থেকে প্রায় তিনবার নির্মিত ও পুনর্নির্মিত হয়েছে বলে ঐতিহাসিকেরা অনুমান করে থাকেন। এখানে পাওয়া গেছে স্থাপত্য, ভাস্কর্য ও অলংকরণের অপূর্ব নিদর্শন।
ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ২০১০ সালে মোগলমারির প্রত্নক্ষেত্রটিকে জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসেবে ঘোষণা করেছে। ২০১৩-র নভেম্বরে রাজ্য প্রত্নতত্ত্ব অধিকার এটিকে অধিগ্রহণ করে। ২০১৩ থেকে শুরু হওয়া উৎখননের সূত্র ধরে মোগলমারি বৌদ্ধমহাবিহার সংক্রান্ত আর ও অনেক নতুন নতুন তথ্য আমাদের। কাছে এসেছে।
কেবল স্থানীয় ভিত্তিতে নয়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই বৌদ্ধমহাবিহার নিয়ে ছাত্র-শিক্ষক-গবেষকদের কৌতূহল ক্রমবর্ধমান। এই গ্রন্থ সেই কৌতূহল নিরসনে একটি জরুরি। পদক্ষেপ। মোগলমারির প্রত্নকথা, উৎখননের ইতিবৃত্ত, ইতিহাস, পর্যটন ও বৌদ্ধপ্রভাব প্রভৃতি বিষয় অবলম্বন করে মোট ২০টি প্রবন্ধ সংকলিত হয়েছে এই গ্রন্থে।
| নাম | মোগলমারির বৌদ্ধমহাবিহার |
|---|---|
| লেখক | সূর্য নন্দী |
| প্রকাশনী | Parul || পারুল প্রকাশনী |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সূর্য নন্দী
সূর্য নন্দী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সূর্য নন্দী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Parul || পারুল প্রকাশনী
Parul || পারুল প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Parul || পারুল প্রকাশনী-এর সব বই