মোহন্ত এলোকেশী সম্বাদ — শ্রীপান্থ

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
মোহন্ত এলোকেশী সম্বাদ
পছন্দের তালিকায় রাখুন

মোহন্ত এলোকেশী সম্বাদ

লেখক: শ্রীপান্থ || Nikhil Sarkar
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৮৭৫৳১,০০০-১৩%

সাশ্রয় ৳১২৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
একজন সন্ন্যাসী। অন্যজন গৃহী। এলোকেশী ছিল কুলবধূ। যুবতী। রূপসী। নবীন তার স্বামী। সে বিদেশে। শহরে। গাঁয়ের মেয়ে এলোকেশী গাঁয়েই থাকে মা বাবার কাছে। মাধব গিরি তারকেশ্বরের মোহন্ত মহারাজ। রাজা মহারাজাদের ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১০৪
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

একজন সন্ন্যাসী। অন্যজন গৃহী। এলোকেশী ছিল কুলবধূ। যুবতী। রূপসী। নবীন তার স্বামী। সে বিদেশে। শহরে। গাঁয়ের মেয়ে এলোকেশী গাঁয়েই থাকে মা বাবার কাছে। মাধব গিরি তারকেশ্বরের মোহন্ত মহারাজ। রাজা মহারাজাদের মতোই প্রতাপ তার। এলোকেশী এসেছিল দেব সন্দর্শনে। তখনই দু’জনের প্রথম দেখা। ফলে সন্ন্যাসীর তপোভঙ্গ। এলোকেশীর জন্য ব্যাকুল হয়ে উঠল তারকেশ্বরের মোহন্ত। স্বামী সোহাগিনী এলোকেশী অবশেষে ভণ্ড-তপস্বীর অঙ্কশায়িনী। কেননা, পরিবেশ তার প্রতিকূল। এদিকে দোর্দণ্ডপ্রতাপ মোহন্ত, অন্যদিকে লোভী বিমাতা আর কুট্টিনী তেলে-বৌ। স্ত্রীর পতন-সংবাদে আহত, অপমানিত, উন্মত্ত নবীন ঘরে ফিরে প্রতিশোধ নিয়েছিল আপন স্ত্রীকে হত্যা করে। খ্রীস্টাব্দ ১৮৭৩। নবীনের হাতে খুন হল এলোকেশী। খুনের দায়ে দ্বীপান্তরী হল সে। আর ব্যভিচারের দায়ে কারাগারে নিক্ষিপ্ত হল তারকেশ্বরের মোহন্ত। এই ঘটনা নিয়ে তোলপাড় উনিশ শতকের বাংলার গ্রাম গঞ্জ নগর। উত্তেজিত, আলোড়িত কলকাতা। নাটক। প্রহসন। ছবি। গান। ক’বছর ধরে সকলের মুখে মুখে শুধু তারকেশ্বর উপাখ্যান। পথে পথে গান—‘মোহন্তের তেল নিবি যদি আয়!’ সেই অভূতপূর্ব উত্তেজনার দিনগুলোকেই ফিরিয়ে এনেছেন শ্রীপান্থ তাঁর এই বইটিতে। অষ্টাদশ-উনিশ শতকের কলকাতার ইতিহাসে তাঁর অধিকারের কথা সকলের জানা। শুধু কলকাতা কেন, শ্রীপান্থের ইতিহাস-চেতনা সবসময়ই তাঁর রচনাকে স্থাপন করে বৃহত্তর পটভূমিতে। ভূগোলের চেয়েও তাঁর কাছে জরুরী যেন কালের সীমানা। হাওয়ার নিশানা। ফলে কখনও যেমন তিনি ‘ঠগী’দের ইতিহাস সন্ধানী, কখনও ‘দেবদাসী’দের, তেমনি ‘জিপসীদের পায়ে পায়ে’ হাঁটতে তাঁর উৎসাহের অভাব ঘটেনি। লিখেছেন— ঔপনিবেশিক যুগের সমাজ-সংস্কৃতি নিয়ে। রাজা-প্রজা সম্পর্কের নানা খুঁটিনাটি দিক। নানা ক্ষেত্রে পুব-পশ্চিমের লেনদেন। শিল্প, সাহিত্য থেকে শুরু করে প্রেম-প্রণয়, পোশাক-আশাক— তাঁর কাছে সবই গভীর মনোযোগ সহকারে আলোচ্য। ‘মোহন্ত এলোকেশী সম্বাদ’-এর পটভূমি অবশ্য কলকাতা। বৃহত্তর কলকাতা। বাংলা। শুধু এলোকেশী আর মোহন্ত সংবাদ নয়, সম্ভাব্য সব সূত্র যাচাই করে, বিপুল তথ্যের সমাবেশ ঘটিয়ে শ্রীপান্থ এখানে উন্মোচন করেছেন সেদিনের বাঙালি সমাজকে। ভণ্ড কি শুধু তারকেশ্বরের মোহন্ত? মূল্যবান পরিশিষ্ট। কালীঘাটের পটুয়াদের আঁকা অমূল্য সব রঙিন ছবি। সম্পূর্ণ অন্য ধরনের সামাজিক ইতিহাস। পড়তে পড়তে মনে হবে এ-বই বুঝিবা সমান প্রাসঙ্গিক এখনও।
নামমোহন্ত এলোকেশী সম্বাদ
লেখকশ্রীপান্থ
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা১০৪
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788170666189
মুদ্রণ দেশIndia
ওজন483.0
মাপ185 × 265 × 10.26

লেখক পরিচিতি

শ্রীপান্থ

শ্রীপান্থ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

শ্রীপান্থ-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — মোহন্ত এলোকেশী সম্বাদ

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading