আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
মৈত্রেয়ী
প্রকাশনী: Signet Press || সিগনেট প্রেস
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬১৫৳৭০০-১২%
সাশ্রয় ৳৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
মৈত্রেয়ী-যাজ্ঞবল্ক্যর উপাখ্যান বৃহদারণ্যক উপনিষদে সবিশেষ গুরুত্ব পেয়েছে। ঋষি যাজ্ঞবল্ক্যের সহধর্মিণী মৈত্রেয়ী সেখানে আত্মতত্ত্বজিজ্ঞাসু। আত্মবিৎ স্বামী সেই অনুপম তত্ত্বের উপদেষ্টা। মৈত্রেয়ী-যাজ্ঞবল্ক্...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৩১
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
মৈত্রেয়ী-যাজ্ঞবল্ক্যর উপাখ্যান বৃহদারণ্যক উপনিষদে সবিশেষ গুরুত্ব পেয়েছে। ঋষি যাজ্ঞবল্ক্যের সহধর্মিণী মৈত্রেয়ী সেখানে আত্মতত্ত্বজিজ্ঞাসু। আত্মবিৎ স্বামী সেই অনুপম তত্ত্বের উপদেষ্টা। মৈত্রেয়ী-যাজ্ঞবল্ক্যের সেই কাহিনি অবলম্বনে শুভব্রত রায় চৌধুরী যখন এই চিত্রনাট্যটি রচনা করেছেন, তখন তাঁর বয়স মাত্র সতেরো। মেধাবী ছাত্র হিসাবে পরিচিত লেখকের প্রথম সাহিত্যপ্রয়াস রবীন্দ্রনাথের আশীর্বাদধন্য ‘মৈত্রেয়ী’। চিত্রনাট্য তখনও এদেশে একটি অভিনব ব্যাপার। অধ্যাপক জনার্দ্দন চক্রবর্তী বলেছেন, ‘যুগচিত্তের গীতিধর্মকে আশ্রয় করিয়া শক্তিমান্ লেখক এক্ষেত্রে একরকম অসাধ্যসাধন করিয়াছেন। আমাদের সাহিত্যের এই বিশেষদিকে বর্তমান লেখক শুধু একজন পথিকৃৎ নহেন। তিনি একক ও অসঙ্গ।’ আট দশকেরও অধিককাল পূর্বে রচিত সেই গ্রন্থ সিগনেটের পুনর্মুদ্রণে প্রকাশিত হল। মৈত্রেয়ী ও যাজ্ঞবল্ক্যের জ্ঞান ও প্রেম-তপস্যার অনুপম কাহিনি ‘মৈত্রেয়ী’।
| নাম | মৈত্রেয়ী |
|---|---|
| প্রকাশনী | Signet Press || সিগনেট প্রেস |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ১৩১ |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789354250439 |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
প্রকাশনী সম্পর্কে

Signet Press || সিগনেট প্রেস
Signet Press || সিগনেট প্রেস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Signet Press || সিগনেট প্রেস-এর সব বই