আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
মন চলো নিজ নিকেতনে
লেখক: শ্যামলেন্দু সিনহা || Shyamalendu Sinha
প্রকাশনী: Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬১৫৳৭০০-১২%
সাশ্রয় ৳৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
পুস্তক পরিচিতি :
এক মহামানবের জীবনকথা। যে মহাপুরুষের কথা লিখে গেছেন পৃথিবীর তাবড় তাবড় জ্ঞানীগুণী জন। তাঁরা কেউ জগৎ বিখ্যাত পণ্ডিত, কেউ ভারতবিখ্যাত ভক্ত। কেউ ঈশ্বরকোটি পুরুষ। শত শত এমন বই আছে। তবে কেন ...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
পুস্তক পরিচিতি :
এক মহামানবের জীবনকথা। যে মহাপুরুষের কথা লিখে গেছেন পৃথিবীর তাবড় তাবড় জ্ঞানীগুণী জন। তাঁরা কেউ জগৎ বিখ্যাত পণ্ডিত, কেউ ভারতবিখ্যাত ভক্ত। কেউ ঈশ্বরকোটি পুরুষ। শত শত এমন বই আছে। তবে কেন আরও একটি বই? কি থাকতে পারে আর যা লেখা হয়নি আগে। তথ্যে বা তত্ত্বে? একটা কথাই শুধু বলা বাকী আছে বলে মনে হয়। কেমনভাবে সাধারণ মানুষ জানে স্বামীজীকে? সব কঠিন কথার আড়ালে, তথ্যের পিছনে কেমন ছিলেন মানুষ স্বামীজী। কি চেয়েছিলেন তিনি? কি ছিলো তাঁর স্বদেশ চিন্তা? কি ছিলো তাঁর সহজ সরল ঈশ্বর ভাবনা? যার জন্য তিনি বলতে পারেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর; বলতে পারেন, নীচজাতি, মূর্খ, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই!
এই বইয়ের পাতায় পাতায় সেই মহামানবের অন্বেষণ। একজন অতি সাধারণ মানুষ খুঁজছেন তাঁর প্রিয়জনকে, বিভিন্ন বিখ্যাত মানুষের লেখা জীবনকাহিনীতে। ধর্মের কঠিন তত্ত্ব কথা, যা তাঁর বোধগম্য হয় না। ঈশ্বর উপলব্ধির চরম অনুভব, যা তাঁর ধরাছোঁয়ার বাইরে। সেইসব কঠিন তত্ত্ব পাশে সরিয়ে রেখে, সে লিখতে চেয়েছে মানুষ স্বামীজীর এক গল্প। সাধারণ মানুষের লেখা, সাধারণ মানুষের জন্য, এক অসাধারণ ক্ষণজন্মা মহামানবের গল্প। সে যেটুকু ধারণা করতে পেরেছে, সে যেটুকু বুঝেছে।
কি চেয়েছিলেন স্বামীজী, আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য, পৃথিবীর জন্য, কেমন করে পেঁৗঁছানো যায় ঈশ্বরের কাছে? কোন সহজ পথে? কোন কাজ হওয়া উচিত, মানুষের ঈশ্বরের কাজ। কোথা থেকে কোথায় যাবে মানুষ? কেমন করে পেঁৗছাবে সে তাঁর গন্তব্যে? নিজ নিকেতনে? স্বামীজী নিজের জীবন উৎসর্গ করেছেন সেই পথে। আর এই বই সেই পথের গল্প। কোনও জ্ঞানগর্ত ধর্মপুস্তক নয়। অতি সহজ সরল ভাষায় এক প্রেমিক পুরুষের জীবনের গল্প। যিনি ছিলেন মানবপ্রেমিক, স্বদেশপ্রেমিক আর ঈশ্বরপ্রেমিক। যাঁর মন্ত্র ছিলো সেবা। যিনি সৃষ্টি করেছিলেন এক নতুন শব্দ, দরিদ্রদেব ভবো।
লেখক পরিচিতিঃ
জন্ম, বড় হয়ে ওঠা, স্কুল ও কলেজ সবই মফস্বল শহর অশোকনগরে।
বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কর্মরত। চাকরীর প্রয়োজনে ঘুরতে হয়েছে অনেক জনপথ। শত শত মানুষের সাথে হয়েছে পরিচয়। শখের লেখালিখি শুরু ফেসবুকেই।
ছোটোবেলা থেকেই ছিল বইপড়ার অদম্য নেশা। বাড়ীতে বইও ছিল অঢেল। বইপড়ায় বাধাও ছিল না কোনো। অন্তর্মুখী এক বালক কৈশোর পেরিয়ে বড় হয়ে উঠেছে বইয়ের হাত ধরে।
কোনোদিন ভাবেনি তার বই ছাপা হবে একদিন। বন্ধুদের ভালোবাসা, অফুরান উৎসাহ আর কিছু মানুষের বিস্ময়কর প্রশ্রয়ে এটাই তার প্রথম প্রকাশিত বই।
| নাম | মন চলো নিজ নিকেতনে |
|---|---|
| লেখক | শ্যামলেন্দু সিনহা |
| প্রকাশনী | Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
শ্যামলেন্দু সিনহা
শ্যামলেন্দু সিনহা-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
শ্যামলেন্দু সিনহা-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী
Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী-এর সব বই
