আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
মন : কহন না যায়
লেখক: বেগম আকতার কামাল || Begum Akter Kamal
প্রকাশনী: Kathaprokash
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩৭৫৳৪০০-৬%
সাশ্রয় ৳২৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
‘মন রে কৃষিকাজ জানো না’-এমনটাই বলেছিলেন রামপ্রসাদ সেন। ‘মন’ এক আজব দুনিয়া যা জীবনের সহচর, নিয়ন্তা, একই সঙ্গে কর্তৃসত্তা ও অধিকরণ-সত্তা। ‘মন’কে কর্ষণ করে, দেহমনের যৌগপদ্যে গড়ে তুলতে হয় সভ্যতা-সংস্কৃতি,...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
১st Published, ২০২৫
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
‘মন রে কৃষিকাজ জানো না’-এমনটাই বলেছিলেন রামপ্রসাদ সেন। ‘মন’ এক আজব দুনিয়া যা জীবনের সহচর, নিয়ন্তা, একই সঙ্গে কর্তৃসত্তা ও অধিকরণ-সত্তা। ‘মন’কে কর্ষণ করে, দেহমনের যৌগপদ্যে গড়ে তুলতে হয় সভ্যতা-সংস্কৃতি, যা-কিছু পার্থিব ও অপার্থিব-সকল কিছু। এর অস্তিত্ব, গঠনতন্ত্র, বিবর্তন-রূপ-রূপান্তর নিয়ে হাজারো জ্ঞান উৎপাদন করা যায়। অসংখ্য তত্ত্ব-উপাত্ত দিয়ে ভরিয়ে তোলা যায় ‘মন’-এর অধীন ইচ্ছা-ক্রিয়া- চিন্তার ভাঁড়ার। মন কি ষষ্ঠ ইন্দ্রিয়? নাকি অতীন্দ্রিয়, অধরা কোনো ছায়া-সত্তা? মানুষ জীবনযাপনে, সংস্কার-কৃত্যে, মূর্ত-বিমূর্ত কল্পনাক্রিয়ায় মনকে ঢেউ করে তরী ভাসায়, তীর সন্ধান করে। সৃজনক্ষমপ্রজ্ঞার অধিকারী বলে মানুষ মানসিক জগৎ সৃষ্টি করে, জৈবিক জীবনের তট ছাপিয়ে সভ্যতার উত্তাল ঢেউয়ে সাঁতরে বেড়ায়। এই সৃজনক্রিয়ার নান্দনিক প্রকাশটা ভাষার মৃত্তিকায় অঙ্কুুরায়িত হয়। আর তাই মনের মনোবিশ্লেষণের মূল লক্ষ্য হল শিল্পসাহিত্যে অভিব্যক্ত ‘মানবমনকে ব্যাখ্যা করা, অন্তর্গভীর রহস্যকে খুঁড়ে সত্তার আত্মপরিচিতি দাঁড় করানো।
বেগম আকতার কামাল অ্যাকাডেমিক বিষয় নিয়ে গবেষণা করেন, মননশীল প্রবন্ধ লেখেন। এবার তিনি লিখলেন মনের বিশ্লেষণ নিয়ে মন: কহন না যায় নামে নাতিদীর্ঘ বইটি।
এর আগে ২০২৫ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছিল তাঁর বাসনা: মননে স্বরায়নে নামের মনোবিশ্লেষণমূলক বই। সেই ধারায় এবার লিখলেন মন: কহন না যায়-যা তাঁর লিখনশৈলীর ধারাকে বদলে দিয়ে ভিন্নধারায় নিয়ে গেছে। এই বইয়ে মনের পাতাল যেমন খুঁড়েছেন তেমনি মনের দিগন্তকেও ছুঁতে চেয়েছেন। অবলম্বন করেছেন তত্ত্ব-উপাত্ত ও বিচিত্র টেক্সট-বিশেষ করে সঙ্গীত-কবিতা-কথাশিল্পের দৃষ্টান্ত। আর আলোকপাত করেছেন ‘মন’ বিষয়ক তাত্ত্বিকদের জ্ঞানীয় প্রতর্কের দিকেও। ফলে বইটিকে বলা যায় একই সঙ্গে অ্যাকাডেমিক ও ইমপ্রেশনিস্টিক রচনা। আমরা মন: কহন না যায় নামের মধ্যেও খুঁজে পাব এই সত্য যে আসলেই মনের সব কথা ‘কহন না যায়’। বাকি রয়ে যায় আরও অনেক বহুবর্ণিল আলাপ।
| নাম | মন : কহন না যায় |
|---|---|
| লেখক | বেগম আকতার কামাল |
| প্রকাশনী | কথাপ্রকাশ ।। Kathaprokash |
| ভাষা | Bengali |
| সংস্করণ | 1st Published, 2025 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789849945093 |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
বেগম আকতার কামাল
বেগম আকতার কামাল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
বেগম আকতার কামাল-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

কথাপ্রকাশ ।। Kathaprokash
কথাপ্রকাশ ।। Kathaprokash প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
কথাপ্রকাশ ।। Kathaprokash-এর সব বই