আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
মনের জানালায় তুমি
লেখক: ছন্দ পাতা সাহিত্য পরিষদ || Chondo Pata Shahitya Porishodh
প্রকাশনী: Ichchashakti Prokashoni || ইচ্ছাশক্তি প্রকাশনী
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২৭০৳২৭৭-৩%
সাশ্রয় ৳৭
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
মানুষের মন এক রহস্যময় জানালা যেখানে অনুভূতি আসে-যায় আলো ছায়ার মতো। কখনো সেখানে জমে থাকে অনুচ্চারিত ভালোবাসা, কখনো নিঃশব্দ অভিমান, আবার কখনো স্বপ্নের রঙিন প্রজাপতি। যৌথ কাব্যগ্রন্থ “মনের জানালায় তুমি” ...
বিভাগ
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
১st Published, ২০২৫
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
মানুষের মন এক রহস্যময় জানালা যেখানে অনুভূতি আসে-যায় আলো ছায়ার মতো। কখনো সেখানে জমে থাকে অনুচ্চারিত ভালোবাসা, কখনো নিঃশব্দ অভিমান, আবার কখনো স্বপ্নের রঙিন প্রজাপতি। যৌথ কাব্যগ্রন্থ “মনের জানালায় তুমি” সেই অন্তর্লোকেরই একটি সৃজনশীল দলিল। ছন্দ পাতা সাহিত্য পরিষদের সম্পাদনায় এই গ্রন্থে একত্রিত হয়েছেন ভিন্ন ভিন্ন বয়স, ভাবনা ও অভিজ্ঞতার কবিরা; কিন্তু তাঁদের কবিতার সুর এক জায়গাতেই মিলেছে মানবমনের গভীর অনুভূতিতে। এই কাব্যগ্রন্থের কবিতাগুলোতে প্রেম আছে, বিরহ আছে, স্মৃতি আছে, অপেক্ষা আছে। আছে জীবনের নানামুখী বাস্তবতা কখনো নরম, কখনো কঠিন, আবার কখনো স্বপ্নময়। প্রতিটি কবিতা যেন মনের জানালায় খুলে দেওয়া একটি করে পাল্লা, যেখানে পাঠক নিজের অনুভূতির প্রতিচ্ছবি খুঁজে পাবেন। কেউ খুঁজে পাবেন হারানো কাউকে, কেউ বা নিজের অচেনা অনুভূতিকে নতুন করে চিনবেন। ছন্দ পাতা সাহিত্য পরিষদ বিশ্বাস করে সাহিত্য কেবল শব্দের বিন্যাস নয়, এটি মানুষের সঙ্গে মানুষের সেতুবন্ধন। সেই বিশ্বাস থেকেই এই যৌথ প্রয়াস। নবীন ও প্রবীণ কবির সহাবস্থানে এই গ্রন্থে সৃষ্টি হয়েছে ভাবনার বৈচিত্র্য ও ভাষার স্বাতন্ত্র্য। কারো কবিতায় ছন্দের মাধুর্য, কারো লেখায় মুক্তচিন্তার বিস্তার সব মিলিয়ে “মনের জানালায় তুমি” একটি সমন্বিত কাব্যিক অভিজ্ঞতা। আমাদের প্রত্যাশা, এই গ্রন্থ পাঠকের মনে নীরবে আলো জ্বালাবে। হয়তো কোনো এক নিঃসঙ্গ সন্ধ্যায়, অথবা গভীর রাতে এই কবিতাগুলো পাঠকের মনের জানালায় দাঁড়িয়ে কড়া নাড়বে। সেই ডাকেই এই বইয়ের সার্থকতা। সব কবি, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সাহিত্যচর্চার এই পথচলা আরও দীর্ঘ ও দীপ্ত হোক এই কামনা।
| নাম | মনের জানালায় তুমি |
|---|---|
| লেখক | ছন্দ পাতা সাহিত্য পরিষদ |
| প্রকাশনী | Ichchashakti Prokashoni || ইচ্ছাশক্তি প্রকাশনী |
| ভাষা | Bengali |
| সংস্করণ | 1st Published, 2025 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789842928154 |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
ছন্দ পাতা সাহিত্য পরিষদ
ছন্দ পাতা সাহিত্য পরিষদ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
ছন্দ পাতা সাহিত্য পরিষদ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Ichchashakti Prokashoni || ইচ্ছাশক্তি প্রকাশনী
Ichchashakti Prokashoni || ইচ্ছাশক্তি প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ichchashakti Prokashoni || ইচ্ছাশক্তি প্রকাশনী-এর সব বই