আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
মোংপো লামার গল্প
লেখক: হিন্দোল ভট্টাচার্য || Hindol Bhattacharya
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১৮০৳২০০-১০%
সাশ্রয় ৳২০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
কথক
এক গ্রামে এক মিথ্যুক কবি ছিল। সে কারও ক্ষতি করত না। শুধু কল্পনা করত। আর যেগুলো কল্পনা করত সেগুলিকে লোকজনকে ডেকে ডেকে শোনাত।
ভারী অদ্ভুত ব্যাপার হল এই যে, সবাই সেই সব গল্পগুলিকে বাস্তবের মতো ভাবত...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
কথক
এক গ্রামে এক মিথ্যুক কবি ছিল। সে কারও ক্ষতি করত না। শুধু কল্পনা করত। আর যেগুলো কল্পনা করত সেগুলিকে লোকজনকে ডেকে ডেকে শোনাত।
ভারী অদ্ভুত ব্যাপার হল এই যে, সবাই সেই সব গল্পগুলিকে বাস্তবের মতো ভাবত।
একদিন ও বলল, ওই সামনের পাহাড় ফুলে ফুলে ভরে যাবে আগামী মাসে। ব্যস। সবাই বিশ্বাস করল। সবাই যে খুব ভালো থাকতে শুরু করল, এটাই হয়ে উঠল মিথ্যুকের আনন্দ।
মিথ্যুক কবির এক কুকুর ছিল। সে জিজ্ঞেস করল, ও ভাই তুমি যে যা ঘটেনি তাকেও ঘটিয়ে দিচ্ছ। লোকে খুব আনন্দে থাকছে। কিন্তু ওরা তো জানতে পারবে সামনের মাস ফুলের নয়।
কবি বলল, নাও তো হতে পারে। ওদের মনে যে ফুল ফোটালাম। ওরা নিজেরাই ফুল ফোটাবে এবার। হয়তো একমাস দেরি হবে। কিন্তু ফুল ফুটবেই। কারণ ওরা ভালো থাকতে শিখে গেছে।
কুকুর বলল, আর যদি ভূমিকম্প আসে?
কবি কুকুরকে জড়িয়ে ধরে বলল, তখন স্বপ্ন যে দেখছে, সেও থাকবে না। স্বপ্নটাও থাকবে না।
ফুলের মাস এল।
পাহাড়ে ফুলের বীজ পুঁতল সবাই।
কিন্তু ফুলের গাছ হল না।
সবাই খুব রেগে গেল। সবাই বুঝতে পারল কবি মিথ্যুক। কবি তৈরি করে দৃশ্য।
বিচার হল তার।
কবিকে তারা পুঁতে দিল ওই পাহাড়ের ঢালে।
ফুলের মাস তখন শেষ। কারুর মনে আনন্দ নেই। কারণ তাদের দৃশ্য শুনিয়ে স্বপ্ন দেখাচ্ছে না কেউ।
একদিন ভোরবেলায় সেই কুকুরের ডাকে সবাই জেগে দেখল গোটা পাহাড় ফুলে ঢেকে আছে।
কুকুরটা চিৎকার করে বলল, দেখলে তো, মনে ফুল ফোটালে তা কি বাগান হয় না? তোমরা যা স্বপ্নেও দেখনি, তা-ই দেখিয়েছে মিথ্যুক কবি। আর দেখিয়েছে বলেই তোমাদের পুঁতে দেওয়া বীজ থেকে আজ সারা পাহাড় বাগান। শুধু যে এই দৃশ্য দেখেছিল সে ওখানে শুয়ে আছে। তাকেও পুঁতে দিয়েছিলে বীজের মতো।
সেই থেকে গাছগুলিতে যখন ফুল ফোটে তখন লোকে বলে গল্প বলছে কবি।
ফুল ঝরে গেলে বলে, গল্প শেষ?
| নাম | মোংপো লামার গল্প |
|---|---|
| লেখক | হিন্দোল ভট্টাচার্য |
| প্রকাশনী | Sristisukh || সৃষ্টি সুখ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
হিন্দোল ভট্টাচার্য
হিন্দোল ভট্টাচার্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
হিন্দোল ভট্টাচার্য-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই