আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
মৌখিক সাহিত্যের সাতকাহন
লেখক: লীনা চাকী ও সুশান্ত পাল || Lina Chaki Susanta Pal
প্রকাশনী: Punascha || পুনশ্চ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,০০৫৳১,১৫০-১৩%
সাশ্রয় ৳১৪৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সম্পাদনা : লীনা চাকী ও সুশান্ত পাল
সাতকাহনের প্রাক্কথন :
তার কোনো নাম ছিল না। কোনো পরিচিতি তৈরি হয়নি। তখনও সে ছিল জলের নীচে, অতলের শিকড়েবাকড়ে- তখনও 'মানুষ' হয়ে ওঠেনি যে মানুষেরা, তাদের মুখে মুখে, আন...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সম্পাদনা : লীনা চাকী ও সুশান্ত পাল
সাতকাহনের প্রাক্কথন :
তার কোনো নাম ছিল না। কোনো পরিচিতি তৈরি হয়নি। তখনও সে ছিল জলের নীচে, অতলের শিকড়েবাকড়ে- তখনও 'মানুষ' হয়ে ওঠেনি যে মানুষেরা, তাদের মুখে মুখে, আনন্দের প্রকাশ, প্রকৃতির বন্দনায় বাত্ময় হয়ে উঠছিল। পদ-সঞ্চালন, ধ্বনি ছিল তাদের শিকার পাওয়ার আনন্দের বহিঃপ্রকাশ। আগুনের সঙ্গে সেই প্রস্তরযুগীয় মানুষদের আচমকাই পরিচয় ঘটে যাওয়ার পর তাদের বিবর্তন ঘটতে লাগল, মস্তিষ্কে বুদ্ধির সংযোগ ঘটতে থাকল। বাস্ফূর্তিও প্রকাশ হতে থাকল সুরে-শব্দে। আগুন হল তাদের কাছে জাদু, চরম বিস্ময়কর অলৌকিক ঘটনা। কার্যকারণ বোঝার বুদ্ধি তো তখন তাদের থেকে হাজার মাইল দূরে। তাদের বিশ্বাস, আগুনের প্রতি শ্রদ্ধার প্রকাশ ঘটতে লাগল মুখে মুখে কথার পর কথা গেঁথে। মাটির স্তর পেয়ে সেইসব শিকড়ের মূল থেকে কথামালার অঙ্কুরোদ্গম হতে থাকল। কৃষিযুগে এসেও আগুন পাওয়া নিয়ে মানুষ বিশ্বাস দিয়ে নানা কল্পকথা তৈরি করতে থাকল। আর্যায়িত হওয়া মানুষ সমাজ, পরিবারপ্রথার মধ্যে দিয়ে ক্রমশ এগোতে থাকল, তারসঙ্গে এগোতে থাকল গল্প বলা, গল্প শোনা। অবসরে, আনন্দে স্ফূর্ত হত গল্পগাছা- অলৌকিক শক্তি, শস্যকামনা, সদ্য পাওয়া মঙ্গলকারী দেবদেবী-ভাবনা, কল্পিত ও বাস্তবের পশুপাখি ইত্যাদি হত গল্পের বিষয়, মুখে মুখে সেসব উড়ে বেড়াত, হাওয়ায় উড়ে যাওয়া ফুলের রেণুর মতো। তার পাশাপশি অনার্যরা গোষ্ঠীবদ্ধ জীবনে দৃঢ়ভাবে থেকে নিজেদের মতো করে এগিয়ে চলতে থাকল। সঙ্গে বয়ে নিয়ে চলল পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া কৃষ্টি, টোটেম-বিশ্বাস। গাছ-পাথর-নুড়ি হল তাদের ঈশ্বরপ্রেরিত প্রতিনিধি। এসবই হল তাদের অলৌকিক শক্তিকে কেন্দ্র করে গল্পকথার উৎসার। সারা বিশ্বে আদি জনজাতির প্রতিনিধি গোষ্ঠী-মানুষদের মধ্যে ছড়িয়ে ছিল ও আছে তাদের নিজস্ব অজস্র লোককথা। প্রায় অপরিবর্তিত হয়ে, কিছুটা সংযোজিত হয়ে সেসব গল্প মুখে মুখে নামহীনভাবে এগিয়ে চলছে, এই এখনও।
আঠারো শতকের প্রথমদিকে, সদ্যই বলা যায়, যখন লিখিত সাহিত্য রমরমিয়ে চলছে, তেমন সময়ে প্রথমে জার্মানে, প্রায় সমসময়ে ফিনল্যান্ডে ও তারও পরে ইউরোপ, আমেরিকার লোকবিজ্ঞানী, নৃতাত্ত্বিক, গবেষক, খ্রিস্টান ধর্মপ্রচারকদের প্রবল কৌতূহল ও আগ্রহে লোককথা, গান, প্রবাদ ইত্যাদি ব্যাপকভাবে সংগৃহীত হতে থাকে। বেশিটাই আদি জনজাতি গোষ্ঠীগুলির কাছ থেকে, তার বাইরে কৃষকদের কাছ থেকে। লোকবিজ্ঞানী, গবেষকরা সেসবের গড়ন, বিষয়, ঐতিহ্য, মোটিভ, বৈচিত্র্য দেখে অবশেষে মৌখিকভাবে বহমান সংস্কৃতিকে 'সাহিত্য-সম্মান' দিলেন। বিচার করে নয়, মুগ্ধতা থেকে সেসব সাহিত্য বলে গ্রহণীয় হল। লিখিত সাহিত্যের পাশাপাশি মৌখিক সাহিত্য অনূদিত হয়ে প্রকাশিত হতে থাকল। মধ্যযুগে অনুবাদিত হয়ে এল প্রায় ৪০০ বছর ধরে মৌখিকভাবে লালিত আরবের রাজদরবারে সম্মানিত আরব্যরজনির গল্প। গ্রিক ক্রীতদাস ইশপ সংগ্রহ করেছিলেন কৃষকদের লোককথা, যা আমাদের কাছে ইশপের গল্প বলে আদৃত। বিষ্ণুশর্মা সংগ্রহ করলেন ভারতের কৃষকদের নীতিকথা পঞ্চতন্ত্রের গল্প। এইরকম তো আরও আছে।
আমাদের বাংলায় কত কত কাল আগে থেকে একশো বছর আগেও মৌখিক ঐতিহ্য নিয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল গল্পকথা, গীতিকথা, গান, ধাঁধা, ছড়া, প্রবাদ, বচন। ঘরে ঘরে সংসারের ছেলেপুলেদের জন্য ঠাকুমা-দিদিমা-মাসি-পিসিরা গল্প বানাতেন। তাঁদের কল্পনার উড়ান ছিল রূপকথার দেশে, রাজপুত্র-রাজকন্যারা হত চরিত্র, কখনও পশুপাখি, দৈত্যদানো, ভূতপেতনি হাজির হত তাঁদের গল্পে। শুধু তো গল্প নয়, ছেলেমেয়ে ভুলোনো ছড়া, নানা ব্রতের ছড়া-আনন্দ-বিষাদের গান-কথা, নিষেধ-নির্দেশ নিয়ে বিস্তর বচন স্বতঃস্ফূর্ততা নিয়ে প্রকাশ হত। শ্রুতিতে রাখতেন অনুজেরা, তারাও বৃদ্ধকালে নাতি-নাতনি-পড়শিদের সেসব শোনাতেন, নিজেরাও রচক হতেন। ঘরের বাইরেও কত লোককাহিনি, গান, কৃষিকাজের অভিজ্ঞতা থেকে প্রবাদ-ছড়া, বচন, ধাঁধা মুখে মুখে তৈরি হয়ে সমাজের মধ্যে উড়ে বেড়াত। কত কত গান শ্রমজীবনকে কেন্দ্র করে, অবসরের বিনোদনে, কারও না কারও সৃজনীক্ষমতার জোরে মুখে মুখে তৈরি হত। হেন কোনো বিষয় নেই যা সেসবের অন্তর্ভুক্ত হত না! ব্যাপকভাবে তার চলাচল ছিল, হারিয়ে যাওয়াও সমাজের স্বাভাবিক গতি ধরেই চলত।
এখানে প্রাসঙ্গিকভাবে রবীন্দ্রনাথের আক্ষেপ ও তাঁর ছড়া সংগ্রহে উৎসাহের কথা বলতেই হয়। 'লোকসাহিত্য'-এ ছড়া প্রসঙ্গে তিনি লিখছেন, 'প্রাচীনা ভিন্ন আজকালকার মেয়েদের কাছে এইরূপ (গ্রাম্য ছড়া) কবিতা শুনিবার প্রত্যাশা নাই। তাহারা ইহা জানে না এবং জানিবার কৌতূহলও রাখে না। বর্ষীয়সী স্ত্রীলোকের লোকসাধারণের নিজস্ব সৌন্দর্যচেতনা। ধান্ধার পুঁজিতন্ত্রে পরিবর্তিত ব্যক্তি তথা সামাজিক মূল্যবোধের আত্মমগ্ন সময়ে ভেঙে পড়েছে যৌথজীবন। রিলকেন্দ্রিত নাগরিক অভিরুচি দখল করেছে জনতার মন; অভিবাসিত মানুষ, শিকড়চ্যুত সংস্কৃতির আদ্যপ্রাণ। ছেলেবেলা মেয়েবেলা থেকে প্রাচীন পিতামহী আজ নির্বাসিত, প্রতিবেশছিন্ন। অসহিষ্ণুতায় অস্থির শোনার মন। কিংবদন্তি, মিথ, পুরাকল্প-চরিত্র কথাকাহি
| নাম | মৌখিক সাহিত্যের সাতকাহন |
|---|---|
| লেখক | লীনা চাকী ও সুশান্ত পাল |
| প্রকাশনী | Punascha || পুনশ্চ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
লীনা চাকী ও সুশান্ত পাল
লীনা চাকী ও সুশান্ত পাল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
লীনা চাকী ও সুশান্ত পাল-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Punascha || পুনশ্চ
Punascha || পুনশ্চ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Punascha || পুনশ্চ-এর সব বই
