মুদ্রারাক্ষস — কৌশিক দাশ

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
মুদ্রারাক্ষস
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

মুদ্রারাক্ষস

লেখক: কৌশিক দাশ || Koushik Das
প্রকাশনী: Parul || পারুল প্রকাশনী

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৬১৫৳৭০০-১২%

সাশ্রয় ৳৮৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এ কোন রাক্ষস যে তার শিকারের শরীরে এঁকে দেয় আপন মুদ্রা? এ কোন আশ্রম যার বাতাসে ভারী হয়ে ভেসে থাকে মৃত্যুর গন্ধ? ঘটনাস্থল মহারাষ্ট্রের থানে। মীনাক্ষী ওল্ড এজ হোম। এক রাতে হঠাৎই খুন হয়ে যায় হোমের আর্দালি...

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

এ কোন রাক্ষস যে তার শিকারের শরীরে এঁকে দেয় আপন মুদ্রা? এ কোন আশ্রম যার বাতাসে ভারী হয়ে ভেসে থাকে মৃত্যুর গন্ধ? ঘটনাস্থল মহারাষ্ট্রের থানে। মীনাক্ষী ওল্ড এজ হোম। এক রাতে হঠাৎই খুন হয়ে যায় হোমের আর্দালি। গলা কাটা দেহ। কপালে ব্লেডে খোদাই করা একটি অক্ষর- S। সেই অক্ষর থেকেই ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে ভয়াবহ এক অতীতের পর্দা। কৌশিক দাশের ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার মুদ্রারাক্ষস-এ একইসঙ্গে বহমান তিন অন্ধকারের চোরাস্রোত- একটি নিষ্ঠুর রোগ, প্রাচীনকাল থেকে চলে আসা এক সামাজিক হিংস্রতা এবং ভাবনারও অতীত ভয়াবহ, দানবীয় এক নির্যাতন। মধ্যচল্লিশ ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট কমলেশ রায় কি পারবেন এই বৃদ্ধাশ্রমে ঘটে চলা খুনগুলির কিনারা করতে? একটির পর একটি খুন- প্রতিটিতেই একই চিহ্ন। একই অক্ষর। কমলেশের অনুসন্ধান থানে ছাড়িয়ে পৌঁছয় উত্তরপ্রদেশের চিত্রকুটে- যেখানে সামাজিক নিষ্ঠুরতা একদা ছিন্নভিন্ন করেছিল তিনটি শিশুর শৈশব। মুদ্রারাক্ষস নিছক কোনও সিরিয়াল কিলিং-এর গল্প নয়, নয় কেবল অপরাধীকে ধরার কাহিনি। এ গল্প উঠে এসেছে বর্তমান ভারতে লুকিয়ে রাখা রূঢ়, কঠিন সত্য এবং অসহনীয় সামাজিক বাস্তব থেকে। এ গল্পে শুধু অপরাধের বিরুদ্ধে কোনও সত্যান্বেষীই নন, বিস্মৃতির বিরুদ্ধে লড়ছে স্মৃতি, অন্ধকারের বিরুদ্ধে লড়ছে আলো। আলোময় এ দুনিয়াকে পঙ্কিল নরকে পরিণত করতে ছদ্মবেশী যে রাক্ষসেরা বদ্ধপরিকর, এ উপন্যাস নির্ভীকভাবে তাদেরই মুখোশ খুলে দেয়।
নামমুদ্রারাক্ষস
লেখককৌশিক দাশ
প্রকাশনীParul || পারুল প্রকাশনী
ভাষাBengali
অবস্থাNew
ISBN-139789347012112
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

কৌশিক দাশ

কৌশিক দাশ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

কৌশিক দাশ-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Parul || পারুল প্রকাশনী
Parul || পারুল প্রকাশনী

Parul || পারুল প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Parul || পারুল প্রকাশনী-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — মুদ্রারাক্ষস

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading