আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
মুখোমুখি মান্না দে
লেখক: অতনু চক্রবর্তী || Atanu Chakraborty
প্রকাশনী: protivash
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭০০৳৮০০-১৩%
সাশ্রয় ৳১০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
মুকুটটা নামিয়ে রেখে চলে গেলেন প্রেম-বিরহের গানের রাজা মান্না দে। রাগ-অনুরাগের গানে সাতদশক ধরে রাজকীয় বিচরণের সূত্রে সংগীত রসিকের হৃদয়ে নিজের নামটি এনগ্রেফ করে দিয়েছেন তিনি। কিংবদন্তি কাকার যোগ্য উত্তর...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
মুকুটটা নামিয়ে রেখে চলে গেলেন প্রেম-বিরহের গানের রাজা মান্না দে। রাগ-অনুরাগের গানে সাতদশক ধরে রাজকীয় বিচরণের সূত্রে সংগীত রসিকের হৃদয়ে নিজের নামটি এনগ্রেফ করে দিয়েছেন তিনি। কিংবদন্তি কাকার যোগ্য উত্তরসূরি মান্না ফুটবলের মাঠ-কুস্তির আখড়া থেকে সুরের জগতে ছড়িয়ে পড়ে। কলকাতা ছেড়ে মুম্বইয়ে সর্বভারতীয় প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরি করে, ক্রমশ নিজেকে ছড়িয়ে দিয়েছেন ভাষা এবং ভূগোলের বেড়া ডিঙিয়ে দেশ বিদেশের গান-প্রেমিকদের অন্তরমহলে। প্রতিভা-শিক্ষাক্রমের সঙ্গে আত্মবিশ্বাস এবং উদ্দেশ্যের দৃঢ়তায় যাবতীয় প্রতিকূলতাকে অতিক্রম করে তিনি হয়ে উঠেছেন পরম শ্রদ্ধেয়, জনপ্রিয় শিল্পী। তৈরি করেছেন নিজস্ব ঘরানা। বৈচিত্র্যময় তাঁর গানবাহারের মতোই বর্ণময় মান্না দে-র জীবনযাত্রা। কুড়ি বছর বয়সেই যাঁর শিল্পীজীবন শুরু, নব্বই পেরিয়েও অফুরান প্রাণশক্তিতে তিনি ছিলেন এক অক্লান্ত সৃজনশীল শিল্পী; সংগীতক্ষেত্রে এক আলোক স্তম্ভের মতো, উত্তরকালের শিল্পীদের সামনে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে। তাঁর এই দীর্ঘজীবনে নির্মাণ ও উত্তরণের জানা-অজানা ঘটনা, তাঁর সংগীতবোধ দর্শন, সতীর্থ শিল্পী ও সংগীতস্রষ্টাদের সান্নিধ্যে থেকে প্রেম-বিরহ, প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে মান্না দে-র নিজের বলা কথা গেঁথে এই গ্রন্থ মুখোমুখি মান্না দে সদ্যপ্রয়াত কিংবদন্তি শিল্পীর প্রতি এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
| নাম | মুখোমুখি মান্না দে |
|---|---|
| লেখক | অতনু চক্রবর্তী |
| প্রকাশনী | প্রতিভাস |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
অতনু চক্রবর্তী
অতনু চক্রবর্তী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অতনু চক্রবর্তী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

প্রতিভাস
প্রতিভাস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
প্রতিভাস-এর সব বই
