আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
মুকুরে যে ভ্রম ওড়ে
লেখক: সুমন ঘোষ || Suman Ghosh
প্রকাশনী: Saptarshi prakashan
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২৭০৳৩০০-১০%
সাশ্রয় ৳৩০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সামান্য সামান্য তার ছায়াপত্র। পিপাসার আঁখি জলের কিনারে এসে ঘুরে ঘুরে মরে। দুটি-একটি স্তোত্র বলে চুপিচুপি। অতীত মাথুরে হু হু করে তার মন। নিশিপদ্মে যে তাকে ফেলে গেছে মুঠো-মুঠো ছলনার বনে, তার জন্য রচনা ক...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সামান্য সামান্য তার ছায়াপত্র। পিপাসার আঁখি জলের কিনারে এসে ঘুরে ঘুরে মরে। দুটি-একটি স্তোত্র বলে চুপিচুপি। অতীত মাথুরে হু হু করে তার মন। নিশিপদ্মে যে তাকে ফেলে গেছে মুঠো-মুঠো ছলনার বনে, তার জন্য রচনা করে জন্ম-জন্মান্তর। ব্যথামুগ্ধ হাতে কেঁপে ওঠে এলোমেলো হৃদয় বুদ্বুদ। তার কেউ নেই। শুধু এক অগোচর টান। সেই টান ডাক দিলে নিরুপায়, সে সাড়া দিয়ে ওঠে। আহত হবার জন্য ছুটে যায়। দোলাচল শ্বাস ফেলে সমগ্র সন্ধানে। একবার উন্মাদ হয় পুনর্বার মনে হয় সে যেন মহাশূন্যে ভাসমান। রাক্ষসীর ঠোঁটে কালস্রোত পার হয় কলঙ্কের দিঘি। সে-ই শুধু সেই কালে জ্বলে পুড়ে মরে। সর্বস্ব নিয়ে জেগে থাকে মুকুরে মুকুরে ওড়া ভ্রমের কাজলে।
দূরে বসবাস। বীরভূমে। ছেঁড়া-ছেঁড়া বাতাসের দিনলিপি লেখা তার মনের শরীর। শরীরে বসত করে নৌকা। কাগজে কাগজে ঢাকা বাড়িঘর। উদাসীন নিমগ্ন নিঝুম বইপত্র। রাশি রাশি কলমের ঝরনা। ঝরনার ফাঁক দিয়ে দেখা যায় পাতায় ঢাকা কবিতার সংসার। ফুটি-ফুটি সূর্যরশ্মি ঝিলিক দিয়ে যায় গোল হয়ে ঘুরতে থাকা অসন্তুষ্ট জলাশয়ে। এটুকুই তার অবয়ব। নিশিরাত। বাঁকা চাঁদ। গানের শিশির। শিশিরে শিশিরে দেখা ভাঙাচোরা মুখ। মুখের সর্বত্র কবিতার চিরকুট। কবিতাই তার জীবন, একমাত্র মরণাক্ষি।
| নাম | মুকুরে যে ভ্রম ওড়ে |
|---|---|
| লেখক | সুমন ঘোষ |
| প্রকাশনী | সপ্তর্ষি প্রকাশন |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সুমন ঘোষ
সুমন ঘোষ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সুমন ঘোষ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

সপ্তর্ষি প্রকাশন
সপ্তর্ষি প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
সপ্তর্ষি প্রকাশন-এর সব বই