নাবাল জমি — ঝুম্পা লাহিড়ী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
নাবাল জমি
পছন্দের তালিকায় রাখুন

নাবাল জমি

লেখক: ঝুম্পা লাহিড়ী || Jhumpa-Lahiri
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২,১০০৳২,৪০০-১৩%

সাশ্রয় ৳৩০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এক শোকাবহ ঘটনায় আবদ্ধ দুই ভাই। অতীতের স্মৃতিতাড়িত মনস্বিনী এক মহিলা। বিদ্রোহে বিক্ষত একটি দেশ। মৃত্যুর পরেও জীবিত এক প্রেম। আমেরিকা ও ভারতের পটভূমিকায় একটি অবিস্মরণীয় নতুন উপন্যাস, যা আমাদের সময়ে...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৩৮৮
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

এক শোকাবহ ঘটনায় আবদ্ধ দুই ভাই। অতীতের স্মৃতিতাড়িত মনস্বিনী এক মহিলা। বিদ্রোহে বিক্ষত একটি দেশ। মৃত্যুর পরেও জীবিত এক প্রেম। আমেরিকা ও ভারতের পটভূমিকায় একটি অবিস্মরণীয় নতুন উপন্যাস, যা আমাদের সময়ের অন্যতম উজ্জ্বল কাহিনিকারের ব্যাপ্তি ও পরিসর বিস্তৃততর করেছে: দ্য নেমসেক ও আনঅ্যাকাস্টমড আর্থ-এর বহুপঠিত লেখিকা।বয়সের পার্থক্য মাত্র পনেরো মাস। সুভাষ ও উদয়ন হরিহর আত্মা দুই ভাই। কলকাতার যে পাড়ায় তাদের বেড়ে ওঠা, সেখানে একজনকে অন্যজন বলে লোকে ভুল করে। কিন্তু তারা বিপরীতমুখীও বটে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনেকাংশেই আলাদা। তাদের ভবিষ্যতও দু’টি আলাদা পথে চলে। ১৯৬০৷ বর্ণময় ও আবেগতাড়িত উদয়ন নকশাল আন্দোলনে জড়িয়ে পড়ে যার উদ্দেশ্য ছিল সামাজিক অসাম্য ও দারিদ্র নির্মূল করা। নিজের বিশ্বাসের জন্য সে সব সমর্পণ করতে ও সবরকম ঝুঁকি নিতে প্রস্তুত। কর্তব্যপরায়ণ সুভাষ ভাইয়ের এই রাজনৈতিক আবেগের অংশীদার নয়। সে বাড়ি ছেড়ে আমেরিকার নিভৃত এক উপকূলবর্তী কোণে বৈজ্ঞানিক গবেষণার কাজে জীবন অতিবাহিত করে।কিন্তু যখন সুভাষ শোনে, তাদের পৈতৃক বাড়ির বাইরে নাবাল জমিতে তার ভাইয়ের সঙ্গে কী ঘটেছে, সে চূর্ণবিচূর্ণ পরিবারের টুকরোগুলো একত্র করতে ও উদয়নের রেখে যাওয়া ক্ষতগুলোকে সারিয়ে তোলার প্রচেষ্টায় দেশে ফেরে, অনুভব করে যে কিছু গভীর ক্ষত রয়ে গিয়েছে উদয়নের বিধবা স্ত্রীর হৃদয়েও। দক্ষ, রুদ্ধশ্বাস, তীব্রভাবে অন্তরঙ্গ এই উপন্যাস মহৎ সৌন্দর্য ও জটিল ঘাতপ্রতিঘাতপূর্ণ আবেগের কাহিনি; এক চিত্তাকর্ষক পারিবারিক গাথা; ইতিহাসে প্রোথিত একটি গল্প যা একাধিক প্রজন্ম ও দুই মহাদেশের ভূগোল, উভয়কেই বেঁধে রাখে মসৃণ প্রামাণ্যতায়। নাবাল জমি ঝুম্পা লাহিড়ীর সৃষ্টিশক্তির উচ্চতার পরিচায়ক।
নামনাবাল জমি
লেখকঝুম্পা লাহিড়ী
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৩৮৮
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139789350403884
মুদ্রণ দেশIndia
ওজন748.0
মাপ161 × 246 × 26.66

লেখক পরিচিতি

ঝুম্পা লাহিড়ী

ঝুম্পা লাহিড়ী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

ঝুম্পা লাহিড়ী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — নাবাল জমি

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading