নবসঙ্ঘ — দীপ্তজিৎ মিশ্র

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
নবসঙ্ঘ
পছন্দের তালিকায় রাখুন

নবসঙ্ঘ

লেখক: দীপ্তজিৎ মিশ্র || diptajit-misra
প্রকাশনী: Boideshik

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৯২০৳১,০৫০-১২%

সাশ্রয় ৳১৩০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
(ট্যালবট মান্ডি-র The Nine Unknown অবলম্বনে) দীপ্তজিৎ মিশ্র অনূদিত নবসঙ্ঘের কেউ মারা গেলে বাকি আটজন সেই স্থান পূরণের জন্য একজনকে বেছে নেয়। এক শূন্যস্থান যে তৈরি হয়েছিল এবং তা ফের পূরণ হয়ে গেল- তা এই...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

(ট্যালবট মান্ডি-র The Nine Unknown অবলম্বনে) দীপ্তজিৎ মিশ্র অনূদিত নবসঙ্ঘের কেউ মারা গেলে বাকি আটজন সেই স্থান পূরণের জন্য একজনকে বেছে নেয়। এক শূন্যস্থান যে তৈরি হয়েছিল এবং তা ফের পূরণ হয়ে গেল- তা এই আটজন ছাড়া কেউ জানতেও পারে না। এই ন'জন ছাড়া আর কেউ জানে না, নবসঙ্ঘের আসল মাথা কারা। প্রত্যেক প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত ও অষ্টম লেফটেন্যান্টের হাতে থাকে নবমজনের ভাগ্য। উলটোটাও বটে। কিচ্ছুটি লিখিত থাকে না, কোনও তালিকাও নেই।' 'এই গোষ্ঠীটার বয়স কত?' কিং জানতে চাইলেন। 'ভারতের বয়স কত?' পোর্তুগিজ়টি পালটা খিঁচিয়ে উঠল। 'কতগুলো রাজবংশ ভারতে শাসন করেছে বলে ভেবেছ? ওরা কর তুলে নিত এবং প্রত্যেকে নবসঙ্ঘকে ভেট দিত। এতদিন ধরে নবসঙ্ঘ যে টাকা রোজগার করেছে, তা চক্রবৃদ্ধি হারে বাড়লে এত দিনে গোটা পৃথিবী ঋণে ডুবে যেত। তখন সাধারণ মানুষের টনক নড়ত, কী হচ্ছে, কেন হচ্ছে। কিন্তু ওই বইগুলোয় যে জ্ঞান দেওয়া আছে, তা নবসঙ্ঘের এই নয় সদস্য ব্যবহার করেন। এক-একজনের জন্য এক-একটা বই। এক-একটা বইয়ে এক-এক বিষয়ের জ্ঞান আছে। ওরা সেই অর্থ জমিয়ে রেখেছে, সোনার মোহরগুলো বিভিন্ন রাষ্ট্রকে ব্যবহার করতে দিয়েছে এবং মূলধনের একাংশ নিয়েই ওরা খুশি। সুদ নিয়ে মাথা ঘামায় না। বিশ্বাস হচ্ছে কথাগুলো?' কিং, গ্রিম, রাম্সডেন আর জেরেমি মাথা নাড়ল। রাম্সডেন একটা বই থেকে জোরে জোরে পড়ল: 'গত বছর শুধু রুপো তৈরি হয়েছিল ষোল কোটি পাউন্ড। প্রাচ্য তার সিকিভাগ নেয়-' 'এ ফের রুপো নিয়ে শুরু করল!' কিং বললেন। 'চার কোটি আউন্স কোথায় গেল? কিছু ঘুরে বেড়াচ্ছে- কিন্তু তা খুব বেশি নয়। তার কিছু অংশ থেকে গয়না তৈরি হয়েছে, কিছু অংশ চাষিরা পেয়েছে। কিন্তু বাজারদর যা আগুন, করের যা হাল, তাতে সে পরিমাণটা খুবই সামান্য। বাকিটা কোথায় গেল?' 'আমার কাছে কিচ্ছু নেই, ঈশ্বর জানেন!'
নামনবসঙ্ঘ
লেখকদীপ্তজিৎ মিশ্র
প্রকাশনীBoideshik - বইদেশিক
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

দীপ্তজিৎ মিশ্র

দীপ্তজিৎ মিশ্র-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

দীপ্তজিৎ মিশ্র-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Boideshik - বইদেশিক
Boideshik - বইদেশিক

Boideshik - বইদেশিক প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Boideshik - বইদেশিক-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — নবসঙ্ঘ

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading