নবীন সন্ন্যাসীর গুপ্তকথা — পঞ্চানন রায়চৌধুরী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
নবীন সন্ন্যাসীর গুপ্তকথা
পছন্দের তালিকায় রাখুন

নবীন সন্ন্যাসীর গুপ্তকথা

লেখক: পঞ্চানন রায়চৌধুরী || Panchanan Roychoudhury
প্রকাশনী: Boideshik

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৫২৫৳৬০০-১৩%

সাশ্রয় ৳৭৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
মোহনলাল বক্সী জাতিতে মুসলমান, তাহার প্রকৃত নাম রহিমবক্স, ঢাকায় তার বাড়ী, ডাকাতি মামলায় ধরা পড়ে, তার পর জেল ভেঙে পালিয়ে এই মুরশিদাবাদে বাস কচ্ছিল। বেটা বাংলা কথা ক'য়ে বাঙ্গালীদের সঙ্গে ঠিক মিশতে পার্ব্...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

মোহনলাল বক্সী জাতিতে মুসলমান, তাহার প্রকৃত নাম রহিমবক্স, ঢাকায় তার বাড়ী, ডাকাতি মামলায় ধরা পড়ে, তার পর জেল ভেঙে পালিয়ে এই মুরশিদাবাদে বাস কচ্ছিল। বেটা বাংলা কথা ক'য়ে বাঙ্গালীদের সঙ্গে ঠিক মিশতে পার্ব্বে না বোলে, হিন্দুস্থানী ঢঙ রেখেছিলো। ওঃ কি ভয়ানক কথা! বেটা কত হিন্দুর জাত মেরেছে। আমিই তো বলরাম ঠাকুরের আখড়ায় এই ফুলমণির আনীত বাতাসা ও জল গ্রহণ করিয়াছিলাম, বেটা একজন পাকা প্রেমাত্মা খেলোয়াড় ব'লে; হরকিশোর বাবু জেনে শুনে দলে নিয়েছিলো, হরকিশোর বাবুর বাড়ী জোয়াখেলার একটা আড্ডা ছিল। সেইখানে বড় মানুষের ছেলেদের ভুলিয়ে এনে যে রকমে হোক সঙ্গে যা থাকতো, সব কেড়ে নিতো, বক্সী বেটা সেই কাজের দালাল ছিল। হতভাগ্য মনোহরকে এই বেটাই মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে খেলতে হবে ব'লে ডেকে আনে, তার পর যা যা ঘটেছিল, তাতো আমি স্বচক্ষেই দেখিয়াছিলাম। ফুলমণিকে বেটা দেশ থেকে নিয়ে আসে, কারণ তখন তার হাতে তিন চার হাজার টাকা ছিল; তার পর সর্বস্ব নিয়ে এখন ফেলে পিণ্ডারি নামক বিখ্যাত দস্যুদলে মিশিয়াছে। হরকিশোরের বাড়ী যে বেটা খুন হয়েছিল, সেই আজিমোল্লা ফুলমণির সম্পর্কে ভাই হ'তো, কাজেই বক্সী তার মুরুব্বি হ'য়েছিল। সর্বদা খুব গোপনে সাহায্য করিত; কিন্তু প্রকাশ্যে কেহ কাহারও পরিচিত বলিয়া বোধ হইত না। পাপাত্মা নিজে যেমন মোহনলাল বক্সী নাম গ্রহণ করিয়াছিল, তেমনি উলফুত বিবির নাম ফুলমণি রাখিয়াছিল। ...যে সময় সিরাজউদ্দৌলা বাঙ্গালার সুবেদার, সেই সময় আমার গুরুদেব মীরকাসিমের ভাগ্য গণনা করিয়া বলেন যে, চারি বৎসরের মধ্যে বাঙ্গালার রাজসিংহাসনে তুমি উপবিষ্ট হইবে। মীরকাসিমের সিংহাসন প্রাপ্তির কোন সম্ভাবনা ছিল না; সেইজন্য তখন সে কথা তাঁহার বিশ্বাস হয় নাই। তার পর ঘটনা স্রোতে সেই অঘটন ঘটিলে পর, আমার গুরুদেবের উপর নবাব বাহাদুরের অচলা ভক্তি হয়; হিন্দুদের জ্যোতিষ সত্য বলিয়া বিশ্বাস করেন।
নামনবীন সন্ন্যাসীর গুপ্তকথা
লেখকপঞ্চানন রায়চৌধুরী
প্রকাশনীBoideshik - বইদেশিক
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

পঞ্চানন রায়চৌধুরী

পঞ্চানন রায়চৌধুরী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

পঞ্চানন রায়চৌধুরী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Boideshik - বইদেশিক
Boideshik - বইদেশিক

Boideshik - বইদেশিক প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Boideshik - বইদেশিক-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — নবীন সন্ন্যাসীর গুপ্তকথা

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading