আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
নানা লেখা
লেখক: ম্যাক্সিম গোর্কি || Maxim Gorky
প্রকাশনী: Bahuswar || বহুস্বর প্রকাশনী
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬১৫৳৭০০-১২%
সাশ্রয় ৳৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ম্যাক্সিম গোর্কি
অনুবাদ: সরোজকুমার দত্ত
কয়েকটি পৃষ্ঠা পড়ুন
ঘৃণা না করলে ভালোবাসা যায় না, বলেছিলেন ম্যাক্সিম গোর্কি। বিপ্লবী শ্রমিকশ্রেণীর সংগ্রামী মানবপ্রেমের সাহিত্যিক বিবেক ও প্রতীক এই রুশ মনীষী তা...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
ম্যাক্সিম গোর্কি
অনুবাদ: সরোজকুমার দত্ত
কয়েকটি পৃষ্ঠা পড়ুন
ঘৃণা না করলে ভালোবাসা যায় না, বলেছিলেন ম্যাক্সিম গোর্কি। বিপ্লবী শ্রমিকশ্রেণীর সংগ্রামী মানবপ্রেমের সাহিত্যিক বিবেক ও প্রতীক এই রুশ মনীষী তাঁর সমগ্র সাহিত্যকেই দাঁড় করিয়েছিলেন এই উক্তির উপর। সাধারণভাবে বুর্জোয়া ব্যবস্থা এবং বিশেষভাবে মার্কিন সমাজজীবন ও রাষ্ট্রসংস্থার বিরুদ্ধে তাঁর ক্ষমাহীন আক্রমণ অপূর্ব সাহিত্যরসে সিঞ্চিত হয়ে এক অতুলনীয় শিল্প-সম্পদে পরিণত হয়েছে। এই সম্পদভাণ্ডার থেকে আহরিত ও ইংরেজী ভাষায় রূপান্তরিত একটি সংকলন সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত হয়েছিল। কখনও রূপক ও কাহিনীর আশ্রয়ে, কখনও ক্ষুরধার প্রবন্ধে, কখনও বুর্জোয়া সংবাদপত্রের আক্রমণের পাল্টা আক্রমণে, কখনও সংশয়ী বুদ্ধিজীবীর পত্রের জবাবে, কখনও বা সোভিয়েত ইউনিয়নের নবনির্মাণ-যজ্ঞকাণ্ডের বর্ণনা উপলক্ষ্যে ম্যাক্সিম গোর্কি মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধলিপ্স বুর্জোয়া-জগতের ক্লেদাক্ত ও হিংস্র অভ্যন্তরকে উন্মুক্ত করে দেখিয়েছেন এই সংকলন-গ্রন্থের রচনাগুলিতে। শুধু তাই নয়, শোষক-শোষিতের সংগ্রামে বুদ্ধির স্বাধীনতা রক্ষার অজুহাতে ‘নিরপেক্ষ' বুদ্ধিজীবীদের প্রচ্ছন্নভাবে শোষকশ্রেণীর স্বার্থসেবার স্বরূপটিও তিনি উদ্ঘাটন করেছেন নিষ্ঠুরভাবে। তর্কাতীত তথ্য, অখণ্ডনীয় যুক্তি, অনিবার্য উপসংহার—সংকলিত রচনাগুলির বৈশিষ্ট্য। মোহমুক্ত দৃষ্টি ও নির্মম স্পষ্টভাষিতায় রচনাগুলি সমগ্র বিশ্বসাহিত্যে অদ্বিতীয় ও অতুলনীয়।
প্রকাশনা : বহুস্বর
| নাম | নানা লেখা |
|---|---|
| লেখক | ম্যাক্সিম গোর্কি |
| প্রকাশনী | Bahuswar || বহুস্বর প্রকাশনী |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788193969465 |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
ম্যাক্সিম গোর্কি
ম্যাক্সিম গোর্কি-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
ম্যাক্সিম গোর্কি-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Bahuswar || বহুস্বর প্রকাশনী
Bahuswar || বহুস্বর প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Bahuswar || বহুস্বর প্রকাশনী-এর সব বই