নানারূপে সারদা — সুমনা সাহা

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
নানারূপে সারদা
পছন্দের তালিকায় রাখুন

নানারূপে সারদা

লেখক: সুমনা সাহা || Sumana Saha
প্রকাশনী: Atmajaa Publishing

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৪০৳৫০০-১২%

সাশ্রয় ৳৬০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
নবযুগধর্ম প্রবর্তক অবতারবরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ যাঁর সম্পর্কে বলেছিলেন, “ও আমার শক্তি”, তাঁর প্রধান বার্তাবহ, যুগাচার্য বিবেকানন্দ বলেছিলেন, “মা-কে তোমরা এখনও কেউই বুঝতে পারোনি”, রামকৃষ্ণ মঠ ও মিশনের সর্ব...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

নবযুগধর্ম প্রবর্তক অবতারবরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ যাঁর সম্পর্কে বলেছিলেন, “ও আমার শক্তি”, তাঁর প্রধান বার্তাবহ, যুগাচার্য বিবেকানন্দ বলেছিলেন, “মা-কে তোমরা এখনও কেউই বুঝতে পারোনি”, রামকৃষ্ণ মঠ ও মিশনের সর্বপ্রথম সঙ্ঘাধ্যক্ষ, স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন, “মায়ের কাছেই ব্রহ্মানন্দের চাবি”—সেই অনন্তরূপিণী জগজ্জননী সারদাদেবী সাদামাটা গ্রাম্য বেশে, অবগুণ্ঠনে আপন স্বরূপ ঢেকে অগণিত ভক্ত সন্তানের কাছে কেবল অপার স্নেহময়ী জননী রূপেই ধরা দিয়েছিলেন। তিনি সাক্ষাৎ মহামায়া হয়েও স্বেচ্ছায় মায়ার বাঁধনে ধরা দিয়ে সমগ্র মানবজাতির জন্য প্রাচীন আদর্শ ও নবীন সংস্কৃতির মিলনের সেতু রচনা করে গেছেন, আর নারীজাতির জন্য রেখে গেছেন প্রেম ও শক্তির সমন্বয়ে চিরন্তন মাতৃত্বের ছাঁচ। তাঁর লীলাবসানের পর থেকে যত দিন যাচ্ছে, মানুষ তত বেশি করে তাঁর ভাব ও আদর্শের প্রতি আগ্রহী হয়ে উঠছে। একবিংশ শতাব্দির গতিময় যাপন ও যান্ত্রিক প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান হিংসা, প্রতিযোগিতা, অশান্তি, হানাহানি, ও মানসিক অস্থিরতায় দীর্ণ আধুনিক মানুষের কাছে আজ শ্রীশ্রীমায়ের জীবন ও বাণী হয়ে উঠছে শান্তির দিশা। আমাদের সমস্যাসঙ্কুল জীবনের সহজ সমাধান এই ‘যুগধর্মপাত্রী’র জীবনের নানা ঘটনার মধ্যে প্রচ্ছন্ন। নানা দিক থেকে, নানা আঙ্গিকে সেইসমস্ত মণিমুক্তো সন্ধানের প্রয়াস রয়েছে এই বইয়ের বিষয়বস্তুতে। নিবেদিতার ভাষায়, ‘শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের অমৃত কলস’ শ্রীশ্রীমা। তাঁর জীবনের নানা দিগন্ত অনুধ্যানে আমরা নিস্নাত হবো সেই বিশুদ্ধ প্রেমে, খুঁজে পাব শান্তি ও আনন্দের শাশ্বত আশ্রয়।
নামনানারূপে সারদা
লেখকসুমনা সাহা
প্রকাশনীAtmajaa || আত্মজা
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

সুমনা সাহা

সুমনা সাহা-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সুমনা সাহা-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Atmajaa || আত্মজা
Atmajaa || আত্মজা

Atmajaa || আত্মজা প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Atmajaa || আত্মজা-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — নানারূপে সারদা

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading