নারী নেশা নাশকতা — জয়ন্ত দে || joynto

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
নারী নেশা নাশকতা
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

নারী নেশা নাশকতা

লেখক: জয়ন্ত দে || joynto || joynto dey
প্রকাশনী: biva

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩৫০৳৪০০-১৩%

সাশ্রয় ৳৫০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
একবার বইমেলা মাঠে সন্দীপন চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘বাঙালি লেখকেরা নাবালক। তারা যৌনতার গল্প লিখতে ভয় পায়।’ সে অনেক কাল আগের কথা, তখন আমি সবে লেখালিখি শুরু করেছি। সে সময় সবাই বুদ্ধদেব বসুর ‘রাতভর বৃষ্টি’...

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১৯২
পৃষ্ঠা
Bangla
ভাষা
Paperback
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

একবার বইমেলা মাঠে সন্দীপন চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘বাঙালি লেখকেরা নাবালক। তারা যৌনতার গল্প লিখতে ভয় পায়।’ সে অনেক কাল আগের কথা, তখন আমি সবে লেখালিখি শুরু করেছি। সে সময় সবাই বুদ্ধদেব বসুর ‘রাতভর বৃষ্টি’র কথাই বলতে পারত। তারপর বাংলা সাহিত্য অনেক সাহসী হয়েছে, অবশ্যই সাহিত্যসম্মত। কাঁচা যৌনতাধর্মী গল্প উপন্যাস সব কালেই ছিল, এখনও আছে দেদার। কিন্তু স্বপ্নময় চক্রবর্তীর একটা ‘হলদে গোলাপ’এর জন্য বাংলা সাহিত্যকে দীর্ঘঅপেক্ষা করতে হয়েছে। স্বপ্নময় চক্রবর্তী সাহসী লেখা ‘হলদে গোলাপ’ বাংলা গল্প উপন্যাসকে একটা ভিন্ন বাঁকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। এই বইয়ের আমার সব গল্পের বিষয়ই যৌনতা। যে যৌনতা নেশা ধরায়, যে যৌনতা নাশকতায় ইন্ধন দেয়। নিজেকে বা অপরকে ধ্বংস করে। তছনছ করে। ফিরে দেখে, ক্ষুব্ধ ও ক্রুদ্ধ করে। তবু বলি, আমি ঠিক ততটা সাহসী নই, যতটা হওয়ার দরকার ছিল। আমার এই গল্পগুলোর যৌনতা শরীরকে সঙ্গী করেই মনেই বেজেছে বেশি। শরীর যেখানে যতটা কথা বলার দরকার ছিল, আমি তা বলেছি, আমার মতো করে। কোনও কোনও গল্পে মনে মনেই বারুদ জ্বলেছে, শরীর পোড়াতে পারেনি। আসলে আমি অহেতুক, নারী-পুরুষকে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিতে চাইনি। তাদের মনের ভেতরের চাপা যৌনতা আমাকে আকৃষ্ট করে বেশি। আমি সেই পথেই চলেছি। ভালোবাসাকে আগুন আঁচে সেঁকলেই সেটা যেমন যৌনতা হয়, আবার যৌনতাকে আচ্ছা করে স্নান করালে সেটা ভালোবাসা হয়-- এ একটা সহজ ধারণা। এ গল্পগুলো ঠিক এই ফ্রেমে বন্দি নয়। যেমন, পূর্ণিমার মেডিকেল শপে কুশল কনডোম কেনে। গল্পটি প্রতিদিন শারদীয়ায় প্রকাশিত হয়। একজন পাঠক আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কখনও পূর্ণিমার মতো কাউকে দেখেছেন? আমি তাকে উত্তর দিইনি। আসলে যে কোনও সাহিত্যে বহুদূর কল্পনা থাকে, কিছুটা বাস্তব। আবার উলটোও হতে পারে, বাস্তবের পথ গিয়ে কল্পনায় মেশে। দু-দশটা কাঁচা খিস্তি দিলেই যৌনতার গল্প হয় না। ভাড়ার মেয়েদের চেনেন, ভাড়ার পুরুষদের কি চেনেন? তেমনই এক চরিত্র ‘রাজ’। ‘মরবে ইঁদুর বেচারা’ আমার সাম্প্রতিক প্রকাশিত গল্প। এই গল্পের মেয়েটির মতো অনেকেই কিন্তু আমাদের কাছাকাছি খুঁজে পেয়ে যাবেন। যারা মনের কালি হিসহিস করে অনবরত বিষের মতো অন্যদের দিকে ছুঁড়ে দিয়ে যায়। এই কালি ছোঁড়া একটা নেশা। হয়তো নাশকতাও।
নামনারী নেশা নাশকতা
লেখকজয়ন্ত দে || joynto
প্রকাশনীBIVA || বিভা পাবলিকেশন
ভাষাBangla
বাঁধাইPaperback
পৃষ্ঠা১৯২
অবস্থাNew
ISBN-13978-93-90890-94-1
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

জয়ন্ত দে || joynto

জয়ন্ত দে || joynto-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

জয়ন্ত দে || joynto-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

BIVA || বিভা পাবলিকেশন
BIVA || বিভা পাবলিকেশন

BIVA || বিভা পাবলিকেশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

BIVA || বিভা পাবলিকেশন-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — নারী নেশা নাশকতা

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading