আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
নাটক সমগ্র ১ - ব্রাত্য বসু
লেখক: ব্রাত্য বসু || Bratya Basu
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭০০৳৮০০-১৩%
সাশ্রয় ৳১০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
একথা অবিদিত নয়, বাংলা সাহিত্যের প্রতিষ্ঠিত লেখকরা নাটক রচনায় নিরুৎসাহী। নাটক লিখতে তাঁদের অনীহা। শক্তিশালী ও যশস্বী লেখকদের অনীহা সত্ত্বেও নাটক লেখা হয়। যাঁরা লেখেন তাঁরা মূলত সমসময়ের মঞ্চের প্রয়...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৩৫৬
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
একথা অবিদিত নয়, বাংলা সাহিত্যের প্রতিষ্ঠিত লেখকরা নাটক রচনায় নিরুৎসাহী। নাটক লিখতে তাঁদের অনীহা। শক্তিশালী ও যশস্বী লেখকদের অনীহা সত্ত্বেও নাটক লেখা হয়। যাঁরা লেখেন তাঁরা মূলত সমসময়ের মঞ্চের প্রয়োজনে নাটক রচনা করেন। ফলে সেই সব নাটকে, জীবনের আকণ্ঠ যন্ত্রণা ও আনন্দ, আত্মানুসন্ধান ও আত্ম-আবিষ্কার, প্রয়োজনের আঘাতে প্রায়শই প্রতিহত হয়। অথচ ‘মানুষের বা সমাজের যে কোনও পরিস্থিতি বা সমস্যার তন্ময় উপলব্ধির জন্য- মানুষের নানা সম্বন্ধের যে সূক্ষ্ম গভীর বিন্যাস প্রয়োজন, সেই স্তরেই নাট্যকারের’ এবং নাটকের বিশেষ ভূমিকা। বাংলা সাহিত্য ও অভিনয়-শিল্পের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন ইতিহাসে কোনও কোনও নাট্যকার ‘তাঁর সমকালীন থিয়েটারের চরিত্রধর্মকে অস্বীকার করে এমন এক নাট্যসত্তা সৃষ্টি করেন— যাকে আত্মস্থ করতে গিয়ে সমকালীন থিয়েটারকে তার বেড়া ভাঙতে হয়। নিজেকে ছড়িয়ে দিতে হয়। নিজেকে বাড়াতে হয়।’ ব্রাত্য বসু সেই কোনও কোনও বিরল নাট্যকারদের মধ্যে একজন, এক প্রতিশ্রুতিময় নবীন প্রতিভা। একদিকে তিনি যেমন বাংলা থিয়েটারের একনিষ্ঠ কর্মী, তেমনই জীবনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে সংপৃক্ত নানা উল্লেখযোগ্য নাটকের স্রষ্টা। তাঁর ‘অরণ্যদেব’, ‘শহর ইয়ার’, ‘ভাইরাস-এম’, ‘উইঙ্কল-টুইঙ্কল’ প্রভৃতি নাটক বাংলা রঙ্গমঞ্চে শুধু জনপ্রিয়ই নয়, আধুনিক নাট্যসাহিত্যের ধারায় নানা তাৎপর্যে চিহ্নিত এক একটি মৌলিক নাটক। তাঁর ‘অশালীন’ নাটকটিকে সমালোচকরা বলেছিলেন, প্রথম পোস্ট মর্ডানিস্ট বাংলা নাটক। এরই পাশে রাজনৈতিক ফ্যান্টাসি, প্রকৃতি ও মানুষের সম্পর্ক, সংগীত ও জীবনের বন্ধন, মূল্যবোধহীনতা, বিপ্লব আর প্রেমের দ্বন্দ্ব, সময় ও সভ্যতা ইত্যাদি নানা বিষয় তাঁর নাটকে কল্পনায়-রূপকে-প্রতীকে-বাস্তববিন্যাসে উঠে এসেছে। মঞ্চমুখ একচক্ষু নাটক রচনার চেয়ে, মানুষের জীবনভাবনা প্রকাশের মাধ্যম হিসেবে নাটকের বহুবিস্তৃত ভূমিকাকে ব্রাত্য মান্য করেছেন। ফলে তাঁর নাটক একই সঙ্গে মঞ্চসফল ও রসোত্তীর্ণ।
| নাম | নাটক সমগ্র ১ - ব্রাত্য বসু |
|---|---|
| লেখক | ব্রাত্য বসু |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ৩৫৬ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788177564327 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 633.0 |
| মাপ | 161 × 246 × 24.81 |
লেখক পরিচিতি
ব্রাত্য বসু
ব্রাত্য বসু-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
ব্রাত্য বসু-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই