নাটক সমগ্র ৩ - ব্রাত্য বসু — ব্রাত্য বসু

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
নাটক সমগ্র ৩ - ব্রাত্য বসু
পছন্দের তালিকায় রাখুন

নাটক সমগ্র ৩ - ব্রাত্য বসু

লেখক: ব্রাত্য বসু || Bratya Basu
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৭৯০৳৯০০-১২%

সাশ্রয় ৳১১০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বিনির্মাণ। নাটক বিনির্মিত হয় সময় আর জীবনের পারস্পরিক প্রতিবিম্বে। জীবন কি কখনও নাটকের পাশে দাঁড়িয়ে খোঁজে তার আত্মিক বোধিসত্ত্ব? নিজেকে চিনতে পারার অমৃত ও হলাহলে মাখানো সেই অনুভব। সেখানে প্রেম আছে,...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৪০০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

বিনির্মাণ। নাটক বিনির্মিত হয় সময় আর জীবনের পারস্পরিক প্রতিবিম্বে। জীবন কি কখনও নাটকের পাশে দাঁড়িয়ে খোঁজে তার আত্মিক বোধিসত্ত্ব? নিজেকে চিনতে পারার অমৃত ও হলাহলে মাখানো সেই অনুভব। সেখানে প্রেম আছে, প্রতিহিংসা আছে, অনুরাগ-এর পাশে রিরংসা আছে, সামাজিক মূল্যবোধের আঙিনায় রাজনীতির অনুপ্রবেশ আছে। আর এইসব খণ্ডচিত্র সাম্প্রতিককালে যাঁর নাটকে সব থেকে বেশি অর্থবহ হয়ে নাটক ও জীবনকে দুটো কক্ষপথে আবর্তিত না করে একই ঘরের দুটো জানলার মতো সমান আলো ও বাতাস দিয়েছে—তাঁর নাম ব্রাত্য বসু। কোনও সংজ্ঞা নির্দেশ নয়, কোনও তত্ত্বের তর্কজালে না জড়িয়েই জীবনের সমস্ত আনাচ-কানাচ দাপিয়ে বেড়ায় ব্রাত্যর প্রতিটি নাটকের প্রতিটি সংলাপ। আমি, তুমি, আপনি, তুই হয়ে ঘুরে বেড়ায় আমাদের সমস্ত সত্তার চলচ্ছবি তাঁর নাটকের বিভিন্ন চরিত্রে। জীবনের মুখোমুখি জীবন দাঁড়িয়ে একে অপরকে প্রশ্ন করে যায় জন্ম থেকে মৃত্যুর সীমানা পর্যন্ত। সাহিত্যের কোনও ঘেরাটোপ বা তত্ত্বের কোনও বেড়াজাল আটকে রাখতে পারে না ব্রাত্যর প্রতিটি নাটকের সীমাহীন বৈচিত্র্যের আকাশ। অগুনতি রংয়ের রামধনু। দুটি খণ্ড আগে বেরিয়েছে। গত বছর পাঁচেকের সময়কালের মঞ্চসফল বারোটি নাটক নিয়ে এবার নাটকসমগ্র ৩য় খণ্ড। জীবনের আপাত জতুগৃহে মানুষরূপী জীবজন্তু আপাতত হয়তো দুটো দিনের দেখাসাক্ষাতে পেয়ে যায় কোনও এক সুপারি কিলারের হদিশ অথবা আনন্দীবাঈয়ের প্রেম। সিনেমার মতো জীবনের পাতায় হেঁটেচলে বেড়ায় আলতাফ্‌ গোমস্, ইলা-গুঢ়ৈষার অনুভূতি ছাপিয়ে কেউ যেন বাজিয়ে দেয় জীবনেরই ফোর্থ বেল আর কে যেন মূঢ়তার বারুদ সঞ্চয় করতে করতে ছুড়ে দেয় এক বিধ্বংসী বোমা। নাট্যকারের সন্ধানে এইসব চরিত্রেরা হেঁটে চলে ফিরে বেড়ায় ব্রাত্য-র নাটকের এক অঙ্ক থেকে আরেক অঙ্কে যেখানে নাট্যকারকে চ্যালেঞ্জ করে খোদ নাটক-ই। বিনির্মাণ।
নামনাটক সমগ্র ৩ - ব্রাত্য বসু
লেখকব্রাত্য বসু
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৪০০
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139789350406786
মুদ্রণ দেশIndia
ওজন751.0
মাপ161 × 246 × 27.35

লেখক পরিচিতি

ব্রাত্য বসু

ব্রাত্য বসু-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

ব্রাত্য বসু-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — নাটক সমগ্র ৩ - ব্রাত্য বসু

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading