আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
নাটকসমগ্র ৫
লেখক: ব্রাত্য বসু || Bratya Basu
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,৫৭৫৳১,৮০০-১৩%
সাশ্রয় ৳২২৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
‘ফিওদর’ মর্মে মর্মে অনুধাবন করে ‘মাৎস্যন্যায়’-এর সম্যক পরিণতি। সে লিখে চলে, ‘‘কোনও ধনীর দুলাল বা নীলরক্তের মানুষ আর আমার লেখার কেন্দ্রে থাকবে না। থাকবে এই নতুন সময়। তার নতুন মানুষেরা। হেরে যাওয়া মানুষ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৩৭২
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
‘ফিওদর’ মর্মে মর্মে অনুধাবন করে ‘মাৎস্যন্যায়’-এর সম্যক পরিণতি। সে লিখে চলে, ‘‘কোনও ধনীর দুলাল বা নীলরক্তের মানুষ আর আমার লেখার কেন্দ্রে থাকবে না। থাকবে এই নতুন সময়। তার নতুন মানুষেরা। হেরে যাওয়া মানুষ, ধ্বংস হয়ে যাওয়া মানুষ’’। সময়ের দাবি মেনে নতুন সময়ের নষ্ট মানুষকে নিয়ে জীবনমঞ্চে ‘কলামুলো পালা’ জমে ওঠে। আর তখনই ‘পুরনো ট্রাঙ্ক’ খুলে একে একে বেরিয়ে আসে ‘এক নং আততায়ী’, ‘দুই নং আততায়ী’, ‘তিন নং আততায়ী’। তিনজন সমস্বরে বলে ওঠে ‘‘এক কাল হামারে পিছে হ্যায়, এক কাল হামারে বাদ .........আজ, আজ কি বাদ করো, আজ হামারে সাথ’’। আজকেরই কথা আজকের মতো পড়ে থাকে আজকের রাতে নৈশভোজের টেবিলে। নিয়তি হাসে। গুনগুন করে গেয়ে ওঠে ‘এই রাত তোমার আমার’। পরস্পরবিরোধী চরিত্ররা মনে মনে ভাবে তুমি আছ তাই হয়তো আমি আছি, কিন্তু অনুভবে তুমি একেবারেই নেই। এই মহাজাগতিক চলমানতায় একেকটা জীবন আসে, কিছুক্ষণ দৌড়য়, তারপর ছিটকে যায়। একেক টুকরো সময়। ‘রোল-অ্যাকশন-কাট্।’ ব্রাত্য বসুর সুতীক্ষ্ণ কলম সময়ের পোস্টমর্টেম টেবিলে নানাবিধ জীবনকে ফেলে তার কাটাছেঁড়া করেছে এই ন’টি নাটকে। সেই নব-নাটক-রত্ন গাঁথা হল একসঙ্গে এই নাটকসমগ্র পঞ্চম খণ্ডে।
| নাম | নাটকসমগ্র ৫ |
|---|---|
| লেখক | ব্রাত্য বসু |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ৩৭২ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789354255991 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 660.0 |
| মাপ | 161 × 246 × 27.35 |
লেখক পরিচিতি
ব্রাত্য বসু
ব্রাত্য বসু-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
ব্রাত্য বসু-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই