আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
নতুন আলো
লেখক: ডা. সৌম্য ভট্টাচার্য || Dr. Soumya Bhattacharya
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,২২৫৳১,৪০০-১৩%
সাশ্রয় ৳১৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
উনিশ শতক ফুরিয়ে বিশ শতক যখন আমাদের দরজায় কড়া নাড়ল, বাংলায় তখন শুরু হয়েছে এক নতুন আলোড়ন তথা জাগৃতি- ইতিহাসে যা ‘বাংলার রেনেসাঁস’ নামে খ্যাত। এমনই এক সন্ধিপর্বের বাংলা তথা ভারতবর্ষই সুবৃহত্ এই উপন্যাসের...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৪৩৮
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
উনিশ শতক ফুরিয়ে বিশ শতক যখন আমাদের দরজায় কড়া নাড়ল, বাংলায় তখন শুরু হয়েছে এক নতুন আলোড়ন তথা জাগৃতি- ইতিহাসে যা ‘বাংলার রেনেসাঁস’ নামে খ্যাত। এমনই এক সন্ধিপর্বের বাংলা তথা ভারতবর্ষই সুবৃহত্ এই উপন্যাসের প্রেক্ষাপট।এই সময়ে বিশ্ববিজয়ী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ধীরে ধীরে ঢলে পড়ছেন অকালমৃত্যুর কোলে। জগদীশচন্দ্র বসুর দিগদর্শী গবেষণায় সিদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থাভাব, অসহযোগিতা এবং ঈর্ষা। রবীন্দ্রনাথ ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সাহচর্যে শান্তিনিকেতনে গড়ে তুলছেন ব্রহ্মচর্যাশ্রম। অরবিন্দ ঘোষ স্বাদেশিকতার সাধনায় মগ্ন। প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করছেন স্বদেশি কারখানা, বেঙ্গল কেমিক্যাল। বাংলা গানে ফুল ফোটাচ্ছেন দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদ এবং রজনীকান্ত। সরলা ঘোষাল লিপ্ত হয়ে পড়ছেন নানা বিচিত্র কর্মকাণ্ডে। জামশেদজি টাটা স্বপ্ন দেখছেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স তৈরির। মোহনদাস করমচাঁদ গান্ধী বুয়র যুদ্ধে গঠন করছেন অ্যাম্বুলেন্স কর্পস। ভারতেশ্বরী ভিক্টোরিয়ার মৃত্যু। নতুন গভর্নর জেনারেল লর্ড কার্জন দরবার বসাতে চলেছেন দিল্লিতে। প্লেগে এবং দুর্ভিক্ষে মরছে দেশের লোক। সন্ন্যাসিনী নিবেদিতা অধ্যাত্ম, শিল্পভাবনা, স্বদেশচেতনা, বৈজ্ঞানিক গবেষণা, চরমপন্থী বিপ্লবী আন্দোলন সব কিছুর মধ্যে অক্লান্ত শ্রম ও তীক্ষ্ন মনীষা নিয়ে উপস্থিত। আর কখনও দূর থেকে, কখনও কাছ থেকে এই ঐতিহাসিক সময়কে প্রত্যক্ষ করছে দুরন্ত বালক প্রেমাঙ্কুর আতর্থী।মহাকাব্যিক এই উপন্যাসে কোনও কেন্দ্রীয় চরিত্র না থাকলেও বহু চরিত্রের সমাপতনে, বহু আখ্যানের উন্মোচনে, বহু স্বরের কলতানে এই উপন্যাস হয়তো-বা হয়ে উঠতে চায় ধ্রুপদি পাশ্চাত্য সিম্ফনির আদলে এক মহা ঐকতান।
| নাম | নতুন আলো |
|---|---|
| লেখক | ডা. সৌম্য ভট্টাচার্য |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ৪৩৮ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789350408391 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 565.0 |
| মাপ | 140 × 215 × 29.54 |
লেখক পরিচিতি
ডা. সৌম্য ভট্টাচার্য
ডা. সৌম্য ভট্টাচার্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
ডা. সৌম্য ভট্টাচার্য-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই