আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
নাট্যভাষ
লেখক: শম্ভু মিত্র || Shambhu Mitra
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রথিতযশা নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্র ১৯৭৭ সালে বিশ্বভারতীর আমন্ত্রণে অতিথি-অধ্যাপক হিসেবে শান্তিনিকেতনে নাট্য-সম্পর্কিত যে বক্তৃতাগুলি দিয়েছিলেন, তার মধ্যে তিনটি ভাষণের মুদ্রিত রূপ ‘নাট্যভাষ’! আলপনা...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১০৮
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
প্রথিতযশা নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্র ১৯৭৭ সালে বিশ্বভারতীর আমন্ত্রণে অতিথি-অধ্যাপক হিসেবে শান্তিনিকেতনে নাট্য-সম্পর্কিত যে বক্তৃতাগুলি দিয়েছিলেন, তার মধ্যে তিনটি ভাষণের মুদ্রিত রূপ ‘নাট্যভাষ’! আলপনা রায় সম্পাদিত এই বইয়ের পাঠকমাত্রেই টের পাবেন শম্ভু মিত্র-র নাট্যমেধা কত বিস্ময়কর, কেননা একেবারে ভেতর থেকে তিনি এখানে তুলে ধরেছেন নাট্যনির্মাণের মায়াবী খেলাকে, স্বতোৎসারিত ভাষ্যে চলে এসেছে নাট্যদর্শক হিসেবে তাঁর অসামান্য নানা অভিজ্ঞতার কথা। গল্প লেখা, ছবি আঁকা ইত্যাদির মতো মঞ্চাভিনেতা তাঁর সৃজনকে ভবিষ্যতের জন্য রেখে যেতে পারেন না। ... 'তক্ষুনি-তক্ষুনি লোকে যা পেল সেইটুকুই তার দাম। লোকে যদি তাকে তখন না-বুঝতে পারে, তাহলে এটা রইল, পরবর্তীকাল এসে তাকে বুঝবে, এর কোনো সম্ভাবনাই নেই...'- এই হল ‘নাট্যদর্শন’ বক্তৃতার শেষ অংশে শম্ভু মিত্র-এর অনুভব।
নবনাট্য আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ শম্ভু মিত্র রবীন্দ্রনাথের নাটক প্রযোজনার ক্ষেত্রে প্রবাদপ্রতিম হয়ে আছেন। অনেকে মনে করেন ‘রক্তকরবী’, ‘রাজা’-র মতো রবীন্দ্র-নাটকের মঞ্চায়নের মুহূর্তে তিনি ছিলেন তাঁর নাট্যসৃজনক্ষমতার সর্বোচ্চ শিখরে। শ্রীমিত্র অকপটে বলেছেন, প্রথমে রবীন্দ্রনাথের নাটক নিয়ে তাঁর দ্বিধা ছিল, বিশেষত নাট্যভাষা নিয়ে; তাঁর মনে হত এই নতুন রকমের ভাষায় সংলাপ জীবন্ত হবে না, সংযোগ হারাবে। পরে তিনি উপলব্ধিতে পৌঁছোন যে, রবীন্দ্রনাথের নাটক আমাদের দেশের ফর্ম, বিলিতি থিয়েটারের নিকৃষ্ট অনুকরণ নয়। ‘চার অধ্যায়’, ‘রক্তকরবী’, ‘মুক্তধারা’ প্রভৃতি নাটকের প্রযোজনা-পূর্ব প্রস্তুতির কথা আলোচনা করেছেন তিনি, যা মূল্যবান এবং কৌতুহলপ্রদ। তাঁর মতে, রবীন্দ্রনাথের নাটকে আছে আত্মানুসন্ধানের পরিসর। অমূল্য এই ‘নাট্যভাষ’ গ্রন্থটির আনন্দ-সংস্করণ পাঠকের কাছে নিঃসন্দেহে এক স্বর্ণোজ্জ্বল সংগ্রহ।
| নাম | নাট্যভাষ |
|---|---|
| লেখক | শম্ভু মিত্র |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ১০৮ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788177567427 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 235.0 |
| মাপ | 140 × 215 × 10.49 |
লেখক পরিচিতি
শম্ভু মিত্র
শম্ভু মিত্র-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
শম্ভু মিত্র-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই