নায়ক যুধিষ্ঠির (প্রিন্ট আউট) — ধীরেশচন্দ্র ভট্টাচার্য

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
নায়ক যুধিষ্ঠির (প্রিন্ট আউট)
পছন্দের তালিকায় রাখুন

নায়ক যুধিষ্ঠির (প্রিন্ট আউট)

লেখক: ধীরেশচন্দ্র ভট্টাচার্য || Dhiresh Chandra Bhattacharya
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৪০৳৫০০-১২%

সাশ্রয় ৳৬০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
মহাভারতের নায়ক কে? এ প্রশ্নের উত্তর অনুসন্ধানে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। কেউ বলেছেন অর্জুন, কেউ নির্দেশ করেছেন কর্ণকে। কেউ বা শান্তনু-পুত্র দেবব্রত ভীষ্মের চরিত্রে নায়কোচিত গুণাবলীর সর্বাধিক প্রকাশ ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

২৩২
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

মহাভারতের নায়ক কে? এ প্রশ্নের উত্তর অনুসন্ধানে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। কেউ বলেছেন অর্জুন, কেউ নির্দেশ করেছেন কর্ণকে। কেউ বা শান্তনু-পুত্র দেবব্রত ভীষ্মের চরিত্রে নায়কোচিত গুণাবলীর সর্বাধিক প্রকাশ লক্ষ করেছেন। বস্তুত এই অনুপম মহাকাব্যে একাধিক উজ্জ্বল ও বিচিত্র পুরুষের সমাবেশের ফলে নায়ক চরিত্র বিচারে বিভ্রান্তি ঘটেছে। কিন্তু লেখক এই গ্রন্থে নিঃসংশয়ে প্রমাণ করেছেন মহাভারতের নায়ক আর কেউ নন—তিনি এক এবং অদ্বিতীয় যুধিষ্ঠির। তিনি এই মহাকাব্যের কেন্দ্রীয় চরিত্র। মহাভারতের সব ঘটনা যুধিষ্ঠিরকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে। যুধিষ্ঠিরের পরিণতি না দেখানো পর্যন্ত মহাকবি ব্যাসদেবের যেন নিবৃত্তি নেই। যুধিষ্ঠিরের জীবন এক শান্ত সমাহিত ধর্মপরায়ণ ধর্মাত্মা ক্ষত্রিয় রাজার জীবনপরিক্রমা। বহুব্যাপ্ত জীবনপরিক্রমার অন্তিমে, মহাভারতের অন্য নায়কোচিত চরিত্ররা যেখানে শোচনীয় শোকহীন নিঃসঙ্গ মৃত্যুর নিঃশব্দতায় হারিয়ে গেছেন, সেখানে যুধিষ্ঠির পৃথিবীর ধূলি ধূসরিত মলিন দেহে সশরীরে উপস্থিত হয়েছেন মৃত্যুহীন স্বর্গে। যুধিষ্ঠিরের মৃত্যু নেই, তিনি সমগ্র মহাকাব্য জুড়ে এক মৃত্যুহীন প্রাণ। মর্ত্য ও স্বর্গের মাঝখানে তিনি এক অবিনশ্বর সেতু। মুক্তি নয়, বন্ধনই তাঁর স্বধর্ম। অথচ যুধিষ্ঠির, পিতৃদত্ত বলে বলীয়ান নন, কোনও দেবতার আশীর্বাদধন্যও নন তিনি। জীবনের সবটুকু তাঁর নিজের, স্বোপার্জিত। মহাভারত যেন তাঁরই জীবনবেদ। বিস্তৃত এবং অনুপুঙ্খ বিশ্লেষণে লেখক যুধিষ্ঠিরের নায়কত্ব প্রতিষ্ঠিত করেছেন এই গ্রন্থে।
নামনায়ক যুধিষ্ঠির (প্রিন্ট আউট)
লেখকধীরেশচন্দ্র ভট্টাচার্য
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা২৩২
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788177564402
মুদ্রণ দেশIndia
ওজন349.0
মাপ140 × 215 × 17.65

লেখক পরিচিতি

ধীরেশচন্দ্র ভট্টাচার্য

ধীরেশচন্দ্র ভট্টাচার্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

ধীরেশচন্দ্র ভট্টাচার্য-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — নায়ক যুধিষ্ঠির (প্রিন্ট আউট)

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading