আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
নিজ হাতে নিজস্ব ভাষায়
লেখক: কবিতার পাণ্ডুলিপি সংকলন || Kabitar Pandulipi Sangkalan
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১৭৫৳২০০-১৩%
সাশ্রয় ৳২৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
কবির রচনার সঙ্গে পাঠকের পরিচয় তো আছেই। কোন কবির লেখার হাত কেমন, পাঠকরা তা জানেন । কিন্তু হাতের লেখা? তার পরিচয় নিশ্চয় অধিকাংশ পাঠকই রাখেন না। মূলত সেই হস্তাক্ষরের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেবার জন...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৭২
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
কবির রচনার সঙ্গে পাঠকের পরিচয় তো আছেই। কোন কবির লেখার হাত কেমন, পাঠকরা তা জানেন । কিন্তু হাতের লেখা? তার পরিচয় নিশ্চয় অধিকাংশ পাঠকই রাখেন না। মূলত সেই হস্তাক্ষরের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেবার জন্যই এই বই। সেদিক থেকে যদি দেখি, তাহলে বলতেই হয় যে, এ-বই আধুনিক বাংলা কবিতার একটি নির্ভরযোগ্য সংকলন তো বটেই, সেইসঙ্গে—যেখানে এর বৈশিষ্ট্য—আধুনিক বাংলা কবিতার পাণ্ডুলিপিরও একটি সংকলন। ছাপার হরফের মাধ্যমকে পাশ কাটিয়ে কবির হস্তাক্ষরেই তাঁর কবিতাকে পাঠকের কাছে পৌঁছে দেবার প্রয়াস কি এই প্রথম? এমন দাবি আমরা করি না। বরং ভাবতে আমাদের ভাল লাগে যে, বাংলা প্রকাশনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের কবিতা দিয়েই এর সূচনা হয়েছিল। সেই সুন্দর সূচনার সূত্র ধরেই আমরা এগিয়েছি; প্রবীণ ও নবীন মোট একষট্টিজন বাঙালি কবির রচনার পাণ্ডুলিপিকে একত্র করেছি এই গ্রন্থে। পাঠক যেমন তাঁদের রচনার স্বাদ গ্রহণের সুযোগ এখানে পাচ্ছেন, তেমনি সুযোগ পাচ্ছেন তাঁদের হস্তাক্ষরের পরিচয় লাভের। কারও পাণ্ডুলিপিতে কাটাকুটি আছে, কারও বা নেই। কারও লাইনগুলি সিধে, কারও বাঁকা। এই সবই তাঁদের বৈশিষ্ট্যে চিহ্নিত, এবং এর মাধ্যমেও হয়তো তাঁদের ব্যক্তিত্বের স্বাতন্ত্র্যের কিছু-না-কিছু আভাস পাওয়া যাবে, ছাপার অক্ষরে যা কিনা পাওয়া যায় না। রচনাগুলি আমাদের নির্বাচিত নয়, কবিদের নিজেদের। আমরা চেয়েছিলাম, তাঁরা দিয়েছেন। যিনি যা দিয়েছেন, তা-ই আমরা ছেপেছি। আমাদের শুধু একটিমাত্র শর্ত ছিল,— এমন কবিতাই আমরা চাই, যা ইতিপূর্বে অপ্রকাশিত। কবিদের ধন্যবাদ, তাঁরা শর্তরক্ষা করেছেন। এ-বইয়ের কোনো কবিতাই ইতিপূর্বে অন্য কোথাও প্রকাশিত হয়নি।
| নাম | নিজ হাতে নিজস্ব ভাষায় |
|---|---|
| লেখক | কবিতার পাণ্ডুলিপি সংকলন |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ৭২ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788170666653 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 195.0 |
| মাপ | 125 × 240 × 8.41 |
লেখক পরিচিতি
কবিতার পাণ্ডুলিপি সংকলন
কবিতার পাণ্ডুলিপি সংকলন-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
কবিতার পাণ্ডুলিপি সংকলন-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই