নিকষছায়া — সৌভিক চক্রবর্তী ।

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
নিকষছায়া
পছন্দের তালিকায় রাখুন

নিকষছায়া

লেখক: সৌভিক চক্রবর্তী । || Souvik Chakrabarti
প্রকাশনী: khoai || খোয়াই পাবলিশিং হাউস

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩৮৫৳৪৪০-১৩%

সাশ্রয় ৳৫৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রেসিডেন্সি কলেজের চার বন্ধুর প্রথম যৌবন আর হিন্দু হস্টেলের ছাদে আলো আঁধারিতে বসে অবিশ্বাস্য এক ঘটনা দিয়ে এই বইয়ের প্রথম গল্প 'গেনু'-র সূচনা হয়। এই গল্প পাঠককে এক ভয়ানক অভিজ্ঞতার টাইম মেশিনে চাপিয়ে এ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১৮৩
পৃষ্ঠা
Paperback
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

প্রেসিডেন্সি কলেজের চার বন্ধুর প্রথম যৌবন আর হিন্দু হস্টেলের ছাদে আলো আঁধারিতে বসে অবিশ্বাস্য এক ঘটনা দিয়ে এই বইয়ের প্রথম গল্প 'গেনু'-র সূচনা হয়। এই গল্প পাঠককে এক ভয়ানক অভিজ্ঞতার টাইম মেশিনে চাপিয়ে এমন গাঢ় চটচটে অন্ধকারে ঘুরিয়ে আনে যা শিউরে ওঠার মতো আরামের। তবে এই আরাম ততক্ষণই থাকে যতক্ষণ এই গল্প আসলে কথকের কল্পনা ভেবে নিয়ে বাকিরা আস্বস্ত হয়, কিন্তু হঠাৎই এই গল্পের শেষে হিমশীতল স্রোত বয়ে আনে এক অকালমৃত্যু। কথায় বলে, বলি না দিলে তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ হয় না। তাই গল্প শেষ হলেও বাকি থেকে যায় তন্ত্রের নিগূঢ় সাধনা। সেই বাকি থাকা সাধনার ভয়ঙ্কর নিদান জানাতেই অবতীর্ণ হয় উপন্যাস 'নিকষছায়া'। পুনরাবির্ভাব ঘটে পিশাচসিদ্ধ লোকনাথ চক্রবর্তীর। অশিক্ষা, কৃতঘ্নতা এবং পৈশাচিক নিষ্ঠুরতার এক অদ্ভুত সংমিশ্রণ এই চরিত্রটি কাহিনির বাঁকে বাঁকে বুনে দেয় ভয় এবং বিস্ময়। গণ্ডগ্রামের শ্মশানচারী তান্ত্রিক লোকনাথ কী ভাবে হাতে পেয়ে যায় দেশ বিদেশের তন্ত্রের নিয়মাবলী? কী ভাবে নিজের মনুষ্যত্ব বলি দিয়ে সেই অদ্ভুত বিদ্যার প্রয়োগ ঘটায় সে? কারা বিদ্ধ হয় এই তন্ত্ররাজের বাণে? এই উপন্যাস শুধুই লোকনাথের উত্থানের নয়। প্রকৃতির অদ্ভুত নিয়মেই সব ক্ষমতার প্রতিস্পর্ধী শক্তি জন্ম নেয়। শুভ অশুভের এই খেলায় সম্পূর্ন অপ্রত্যাশিত ভাবে মোড় ঘুরিয়ে দেয় সেই প্রতিস্পর্ধা। কিন্তু কে সে? প্রেসিডেন্সি কলেজের শিক্ষা এবং সংস্কারে প্রতিপালিত লেখক তন্ত্রের অস্তিত্ব শিকার করলেও যুক্তি এবং বিজ্ঞানকে মান্যতা দেন প্রবল ভাবে। তাই এই উপন্যাস উচ্চারণ করে অলৌকিকের সেই অমোঘ সংজ্ঞা--- "সবথেকে বড় অলৌকিক হল মানুষের ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা!"
নামনিকষছায়া
লেখকসৌভিক চক্রবর্তী ।
প্রকাশনীkhoai || খোয়াই পাবলিশিং হাউস
বাঁধাইPaperback
পৃষ্ঠা১৮৩
অবস্থাNew
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

সৌভিক চক্রবর্তী ।

সৌভিক চক্রবর্তী ।-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সৌভিক চক্রবর্তী ।-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

khoai || খোয়াই পাবলিশিং হাউস
khoai || খোয়াই পাবলিশিং হাউস

khoai || খোয়াই পাবলিশিং হাউস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

khoai || খোয়াই পাবলিশিং হাউস-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — নিকষছায়া

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading