আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
নির্বাচিত অণু গল্প সংকলন
প্রকাশনী: palok || পালক পাবলিশার্স
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫৪০৳৬০০-১০%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এখন অণুগল্প নিয়ে ব্যাপক হারে চর্চা শুরু হয়েছে সাহিত্য জগতে। এই অণুগল্প নিয়ে পাঠকদের মধ্যে আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে অণুগল্পের আরও অনেক ছোটো ছোটো শাখাও চালু হয়েছে। যেমন, 'অণুগল্প', 'ক্ষুদ্রগল্প', 'বিন্দু...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
এখন অণুগল্প নিয়ে ব্যাপক হারে চর্চা শুরু হয়েছে সাহিত্য জগতে। এই অণুগল্প নিয়ে পাঠকদের মধ্যে আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে অণুগল্পের আরও অনেক ছোটো ছোটো শাখাও চালু হয়েছে। যেমন, 'অণুগল্প', 'ক্ষুদ্রগল্প', 'বিন্দুগল্প', 'মুহূর্ত গল্প' ইত্যাদি। এইরকম আরও অনেক নামকরণ দিয়ে চালু হলেও, সেগুলো আসলে ঘুরিয়ে ফিরিয়ে মূলত সেই অণুগল্পই। বাংলা সাহিত্যে এই অণুগল্পের প্রবেশ বহু আগেই ঘটেছিল। বাংলা সাহিত্যের প্রায় শুরুতেই বলা চলে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ও অণুগল্প লিখেছেন। কিন্তু সেই সময় এই ছোট্ট ছোট্ট গল্পগুলোর কদর সেভাবে না হওয়ায়, অণুগল্প লেখাটা একটু স্থিমিত হয়ে গিয়েছিল। তবে বনফুলের সময় থেকে অণুগল্প আবার ঘুরে দাঁড়াতে শুরু করে। তাই বনফুলকে বাংলা ভাষায় অণুগল্পের পথিকৃত বলা হয়।
অণুগল্প নিয়ে দু'চারটে বিক্ষিপ্ত একক এবং এক-আধটা সংকলন বেরোলেও একদম প্রথম থেকে এখন পর্যন্ত বাংলা সাহিত্যের এতজন লেখকের এতগুলো নির্বাচিত অণুগল্প নিয়ে এ রকম প্রামাণ্য কোনও সংকলন সম্ভবত এই প্রথম। এতে যেমন ধরা পড়বে বাংলা সাহিত্যের ভাষার পরিবর্তন, তেমনই ধরা পড়বে বিষয়-বৈচিত্র্যও। ছুঁয়ে যাবে বিভিন্ন সময়কেও।
এই সংকলনের পাণ্ডুলিপি তৈরি করার সময় লেখকের কোন গল্পটা নেব, সেটা নিয়ে কোনও সমস্যা না হলেও, সমস্যা ছিল কোন লেখকের পরে কোন লেখকের লেখা রাখব, তা নিয়ে।
বয়স অনুযায়ী রাখতে গিয়ে দেখা গেল দু-তিন জনের বয়স এক-এক জায়গায় এক-এক রকম লেখা রয়েছে। তাই পিছিয়ে আসতে হলো। গুণগত মান অনুযায়ী সূচি সাজানোর পরিকল্পনা নিলে, তা নিয়েও কথা উঠতে পারে।
| নাম | নির্বাচিত অণু গল্প সংকলন |
|---|---|
| প্রকাশনী | palok || পালক পাবলিশার্স |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789394278080 |
| মুদ্রণ দেশ | India |
প্রকাশনী সম্পর্কে

palok || পালক পাবলিশার্স
palok || পালক পাবলিশার্স প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
palok || পালক পাবলিশার্স-এর সব বই