আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
নির্বাচিত প্রবন্ধ
লেখক: শ্রী নীরদচন্দ্র চৌধুরী || Nirad Chandra Choudhuri
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,১৪০৳১,৩০০-১২%
সাশ্রয় ৳১৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
আন্তর্জাতিক খ্যাতির অধিকারী প্রবীণতম বাঙালি লেখক শ্রীনীরদচন্দ্র চৌধুরী বাংলা ভাষায় এ-যাবৎ যা লিখেছেন, তা নির্দ্বিধায় পাঠক মেনে নেয়নি। কখনও প্রসন্ন, কখনও অপ্রসন্ন চিত্তের দোলাচলে উদ্বেলিত হয়েছে পাঠ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৩০৪
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
আন্তর্জাতিক খ্যাতির অধিকারী প্রবীণতম বাঙালি লেখক শ্রীনীরদচন্দ্র চৌধুরী বাংলা ভাষায় এ-যাবৎ যা লিখেছেন, তা নির্দ্বিধায় পাঠক মেনে নেয়নি। কখনও প্রসন্ন, কখনও অপ্রসন্ন চিত্তের দোলাচলে উদ্বেলিত হয়েছে পাঠককুল। চিরমেধাবী, প্রবল আত্মপ্রত্যয়ী ও আজীবন অনমনীয় নীরদচন্দ্র পাঠকদের এই অনুরাগ ও বীতরাগের মধ্যেই ভাস্বর হয়ে আছেন আপন গরিমায়। এই সংকলনে সংগৃহীত তাঁর লেখাগুলি পাঠ করলে এ-কথা স্পষ্ট হয়ে ওঠে যে, ১৯২৮-এ প্রকাশিত প্রথম প্রবন্ধটি থেকে ১৯৯৪-এ লিখিত রচনাটি পর্যন্ত তিনি সমান সজাগ, প্রাণবন্ত। শুধু বিষয়বস্তুর বৈচিত্র্যেই নয়, আমাদের দেশের সাহিত্য, সমাজ, রাজনীতি ও সংস্কৃতির বিভিন্ন ধারা সম্পর্কে তাঁর আশ্চর্য মননশক্তি ও প্রখর বিচারবুদ্ধি প্রতিফলিত হয়েছে এই সব বিশ্লেষণধর্মী রচনায়। ইংরেজি শিক্ষা, ভাষা ও সাহিত্যের সংস্পর্শে এসে ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষের সাংস্কৃতিক জীবনে বাঙালির যে-প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল, সে-কথা যেমন তিনি বলেছেন, তেমনই বর্তমান শতাব্দীর দ্বিতীয় দশক থেকে বাঙালির জীবনের সর্বস্তরে যে-অবক্ষয় শুরু হয়, তার গতি-প্রকৃতিও বিচার করেছেন। শতজীবী এই লেখকের তীক্ষ্ণ মন্তব্য আমাদের অনেক সময়েই সচকিত করেছে; কখনও বা প্রতিকূল সমালোচনাও হয়েছে। কিন্তু কোনও দিনই নীরদচন্দ্র নিজের বিশ্বাস ও স্বধর্ম থেকে বিচ্যুত হননি। সযত্নে সংকলিত ও স্থানবিশেষে সচিত্র, এই বিষয়নির্ভর প্রবন্ধগুলিতে চিরন্তন সত্যের সঙ্গে যুক্ত হয়েছে লেখকের অভিজ্ঞতা, গভীর প্রত্যয়, পাণ্ডিত্যের ব্যাপ্তি আর সূক্ষ্ম পরিহাসপ্রিয়তা। তাঁর পছন্দ-অপছন্দের তীব্র আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে বাংলা ও বাঙালি।
| নাম | নির্বাচিত প্রবন্ধ |
|---|---|
| লেখক | শ্রী নীরদচন্দ্র চৌধুরী |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ৩০৪ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788172157524 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 550.0 |
| মাপ | 161 × 246 × 21.81 |
লেখক পরিচিতি
শ্রী নীরদচন্দ্র চৌধুরী
শ্রী নীরদচন্দ্র চৌধুরী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
শ্রী নীরদচন্দ্র চৌধুরী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই