আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
নির্বাচিত নজরুল সঙ্গীত স্বরলিপি নীলুফার ইয়াসমিন
লেখক: Kabi Najrul Islam
প্রকাশনী: AAJKAAL
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫৪০৳৬০০-১০%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
উচ্চাঙ্গ-সঙ্গীত ও নজরুল-সঙ্গীত উভয় গীতধারায় সমান পারদর্শী রসোত্তীর্ণ কণ্ঠশৈলীর অধিকারী নীলুফার ইয়াসমান ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারের সাঙ্গীতিক পরিমণ্ডলে জন্মগ্রহণ করেন। পারিবারিক সঙ্গীত-আবহে শীলিতধারা ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
উচ্চাঙ্গ-সঙ্গীত ও নজরুল-সঙ্গীত উভয় গীতধারায় সমান পারদর্শী রসোত্তীর্ণ কণ্ঠশৈলীর অধিকারী নীলুফার ইয়াসমান ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারের সাঙ্গীতিক পরিমণ্ডলে জন্মগ্রহণ করেন। পারিবারিক সঙ্গীত-আবহে শীলিতধারা ও নিয়ম-নিষ্ঠার মধ্য দিয়েই শৈশবে তাঁর সঙ্গীতশিক্ষার সূচনা হয়-একপ্রকার লক্ষ্য-শীর্ষে আরোহণের নিমিত্ত। মূলতঃ সূচনাপর্বের সে-লক্ষ্যপথ ধরেই পরবর্তীকালে শিল্পীর একনিষ্ঠ সাধনা ও পরিশীলিত পরিবেশনা এবং স্বামী স্বনামধন্য সঙ্গীত-ব্যক্তিত্ব খান আতার আত্যন্তিক সহযোগিতা ও ঔৎসুক্য- সঙ্গীত বলয়ে তাঁর শিল্পীসুলভ ঔচিত্যের স্বরূপ ওজস্বিতা লাভ করে সুদৃঢ়রূপে। শৈল্পিক দৃষ্টিভঙ্গি ও নান্দনিক গায়নশৈলীর আশ্রয়ে কণ্ঠশিল্পী বিশেষভাবে নজরুল-সঙ্গীত শিল্পীরূপে শ্রোতৃকুলে নীলুফার ইয়াসমীন-এর সুখ্যাতি, সমাদার ও শ্রেষ্ঠত্ব আজ সর্বজন সুবিদিত। তিনি উচ্চাঙ্গ-সঙ্গীত শিক্ষালাভ করেছেন ওস্তাদ পি. সি. গোমেজ, শ্রীমতী মীরা বন্দোপাধ্যায়, ওস্তাদ এ. দাউদ ও ওস্তাদ সগীরুদ্দীন খাঁ প্রমুখের কাছে। নজরুল-সঙ্গীতে তালিম নিয়েছেন প্রখ্যাত নজরুল-সঙ্গীত বিশেষজ্ঞ ও শিল্পী যথাক্রমে শ্রীসুধীন দাশ ও শেখ লুতফর রহমান-এর নিকট। বর্তমানে নীলুফার ইয়াসমীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও সঙ্গীত বিভাগে শিক্ষকতায় নিয়োজিত। প্রাতিষ্ঠানিক শিক্ষাক্রমোপযোগী শুদ্ধ সুর ও বাণীতে স্বরলিপিসহ নজরুলের বিভিন্ন পর্যায় শ্রেণীর গানগুলো একত্রে গ্রন্থাকারে পাওয়া যায়-এমন দৃষ্টান্ত বিরল। সেক্ষেত্রে নীলুফার ইয়াসমীন-এর সুচিন্তিত সম্পাদনায় ‘নির্বাচিত নজরুল-সঙ্গীত স্বরলিপি’ গ্রন্থটি তেমনি দৃষ্টান্ত-অনুরূপ শুভসূচনা- যা নজরুল-সঙ্গীত শিক্ষক ও শিক্ষার্থীদের বিশেষ সহায়ক হবে।
| নাম | নির্বাচিত নজরুল সঙ্গীত স্বরলিপি নীলুফার ইয়াসমিন |
|---|---|
| লেখক | Kabi Najrul Islam |
| প্রকাশনী | AAJKAAL || আজকাল |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
Kabi Najrul Islam
Kabi Najrul Islam-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
Kabi Najrul Islam-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

AAJKAAL || আজকাল
AAJKAAL || আজকাল প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
AAJKAAL || আজকাল-এর সব বই